ফের ধেয়ে আসছে কালবৈশাখী, সঙ্গী শিলাবৃষ্টিও, সতর্ক করল হাওয়া অফিস

Share:

নিজস্ব প্রতিনিধি : দ্বিতীয় ভোটের দিন সকাল থেকে আকাশ ছিল মেঘলা। রাত নামতেই প্রবল তাণ্ডব চালালো কালবৈশাখী। বুধবারের পরে বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা শোনাল হাওয়া অফিস। ঝড়-বৃষ্টির রেশ কাটতে না কাটতেই ফের দুর্যোগের আশঙ্কা শোনাল আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকেই রাজ্যের একাধিক জেলায় নতুন করে ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। বৃহস্পতিবার রাতে ফের কালবৈশাখীর দাপট চলতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে প্রবল ঝড়-বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, নদিয়া জেলাতে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। কলকাতা সহ বাকি জেলাতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। শুক্র ও শনিবারেও ঝড় বৃষ্টির প্রভাব থাকবে। তবে তার প্রভাব কিছুটা কমবে। রবিবার থেকে ফের বাড়বে ঝড়-বৃষ্টি। বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে রয়েছে।  সোমবার ভোটের ফল প্রকাশের দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ফের ঝড় বৃষ্টির প্রভাব বাড়বে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলাতে কালবৈশাখীর সর্তকতা রয়েছে।

উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার-এই তিন জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই ৩০ থেকে ৫০ কিলোমিটার দমকা ঝড়ো বাতাসের পূর্বাভাস রয়েছে।

সোমবার থেকে বুধবারেও ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ ও হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি