আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোট মিটতেই একলাফে সিলিন্ডার পিছু ৯৯৪ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  ইরান-আমেরিকার যুদ্ধের জেরে গোটা বিশ্বে জ্বালানি সঙ্কট তীব্র আকার ধারণ করে। সেই যুদ্ধে আপাতত বিরতি থাকায় কিছুটা স্বস্তি মিললেও, হরমুজ প্রণালি বন্ধের জেরে গ্যাস সরবরাহে সমস্যা দেখা দিচ্ছে। আর সেই কারণেই ফের একবার রান্নার গ্যাসের দাম একলাফে অনেক টাকা বাড়াল কেন্দ্র। আজ, শুক্রবার ১ মে হিসাব অনুযায়ী মাসের শুরু। আর মাসের শুরুতেই একলাফে ৯৯৪ টাকা দাম বেড়েছে রান্নার গ্যাসের। যার ফলে সিলিন্ডার পিছু দাম বৃদ্ধি পেয়ে হল ৩,২০২ টাকা। 

তবে গৃহস্থের ১৪ কেজির রান্নার গ্যাস নয়। এই দাম বেড়েছে কমার্শিয়াল বা বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের। মধ্যপ্রাচ্যে যুদ্ধের শুরুতেই গৃহস্থ ও বাণিজ্যিক দুই গ্যাসের সিলিন্ডারের দাম একলাফে অনেকটাই বাড়িয়েছিল পেট্রোলিয়াম মন্ত্রক। বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ায় বিপাকে পড়েন হোটেল মালিকরা। বেশিরভাগ খাবারের দোকানের ঝাঁপ বন্ধ হয়। পরে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলেও ফের একলাফে ৯৯৪ টাকা দাম বাড়ায় চাপে পড়বে হোটেল-রেস্তোরাঁগুলি।

আরও পডুন: ৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

এর আগে ৬ মার্চ বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম সিলিন্ডারপিছু ১১৪.৫০ টাকা এবং ৩১ মার্চ ফের ২১৮ টাকা বাড়ানো হয়। যার ফলে এতদিন সিলিন্ডার পিছু বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ছিল ২২০৮ টাকা। যা একলাফে প্রায় হাজার টাকা বৃদ্ধি করা নিয়ে তীব্র ক্ষোভ দেখা গিয়েছে হোটেল মালিকদের মধ্যে। তবে পাঁচ রাজ্যে ভোট মিটলে জ্বালানির দাম বৃদ্ধি করা হতে পারে বলে বারবার বলেছিলেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বাড়িয়ে সেই কাজটাই শুরু করল কিনা কেন্দ্র প্রশ্ন রাজনৈতিক মহলের। বর্ধিত দাম বৃহস্পতিবার মধ্যরাত থেকেই কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। 

Published by:

Share Link:

More Releted News:

কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে, এখনও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন

‘মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে,’ স্ট্রং রুম থেকে বেরিয়ে বললেন মমতা, ক্ষোভ পুলিশের ভূমিকায়

কালবৈশাখীর মধ্যেই ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের পাহারায় মমতা

এক্সিট পোল নয়, প্র‍্যাক্টিক্যাল পোলে বিশ্বাস করেন শুভেন্দু অধিকারী

তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

মদের পেটি নিয়ে পালানোর চেষ্টা, বাধা পেয়ে বেধড়ক মারধর, চাঞ্চল্য চুঁচুড়ায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ