আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

একই ঘর থেকে উদ্ধার ৫টি দেহ! অভিযুক্ত স্বামীর কীর্তি শুনলে শিউরে উঠবেন

নিজস্ব প্রতিনিধিঃ গুরগাঁওয়ের নির্জন এক রাত, আর তার বুক চিরে উঠে আসা এক শিহরণ জাগানো ঘটনা-যা নাড়িয়ে দিয়েছে গোটা সমাজকে। ভালোবাসা, পরিবার আর নিরাপত্তার প্রতিশ্রুতি যেখানে থাকার কথা, সেখানেই ঘটল এক ভয়ঙ্কর ট্র্যাজেডি। এক ঘরের ভেতরেই মিলল মা ও চার নাবালক সন্তানের নিথর দেহ-অভিযোগের তীর ঘরের কর্তার দিকেই।

সূত্রের খবর, গভীর রাতে উজিরপুর (Gurugram Incident)এলাকার একটি বাড়িতে পুলিশ ঢুকতেই সামনে আসে রক্তহিম করা দৃশ্য। ঘরের ভেতরে পড়ে রয়েছে চার শিশু ও তাদের মায়ের প্রাণহীন দেহ। ঘরে অস্বাভাবিক নীরবতা, চারদিকে ছড়িয়ে থাকা আতঙ্কের ছাপ। ঘটনাস্থল থেকে একটি ভাঙা মোবাইল ফোনও উদ্ধার হয়েছে, যা হয়তো এই বিভীষিকার নীরব সাক্ষী। মৃতদের পরিচয়-নজমা (৩৫), এবং তার চার সন্তান-ইকরা (১৪), সিফা (১২), খাতিনা (১০) ও আয়ান (৮)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত স্বামী নাজিম প্রথমে স্ত্রী ও সন্তানদের বিষ প্রয়োগে হত্যা করেন, এরপর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুনঃ দিল্লির বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৯, আহত একাধিক

জানা গিয়েছে, নাজিম ও নজমার বিয়ে হয়েছিল ভালোবেসে। একসময় একসঙ্গে জীবন কাটানোর শপথ নেওয়া এই দম্পতির পরিণতি যে এমন ভয়াবহ হবে, তা কল্পনাও করা যায় না। যে বাড়িতে একসময় শিশুদের হাসির শব্দ  শোনা যেতো, আজ সেখানে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এই নৃশংস ঘটনার নেপথ্যে পারিবারিক বা মানসিক কোনও জটিলতা থাকতে পারে। তবে কী এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যা একজন বাবাকে নিজের সন্তানদের জীবন কেড়ে নিতে প্ররোচিত করল-তা নিয়েই উঠছে একের পর এক প্রশ্ন। পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে গুরগাঁও (Gurugram Incident) পুলিশ। উদ্ধার হওয়া মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ সূত্র মিলতে পারে বলেই মনে করা হচ্ছে। 

Published by:

Share Link:

More Releted News:

চলন্ত বিমানের জানলা খুলে ঝাঁপ যাত্রীর, চেন্নাই বিমানবন্দরের ঘটনা শুনলে চমকে যাবেন

রিলস বানাতে গিয়েই বিপদ! জলের ট্যাঙ্কে ১৬ ঘণ্টা আটকে থাকা শিশুদের উদ্ধার করল বায়ুসেনা

ঘোড়া-হেলিকপ্টার নয়, ৭৩ বছর বয়সে পায়ে হেঁটে কেদারনাথে পৌঁছলেন বৃদ্ধা

টিভি-ফ্যান থেকে মোবাইল চার্জার, অটোতে উঠলেই মিলবে ভিআইপি ট্রিটমেন্ট! ভাইরাল ভিডিও

ফেসবুক থেকে প্রেম, প্রেমিকার নির্দেশে স্ত্রীর সঙ্গে যা করলেন জওয়ান শুনে শিউরে উঠবেন

দিল্লির বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৯, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ