আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

ভাঙড়ের শোনপুকুর এলাকায় গভীর রাতে সাদা পোশাকে পুলিশের তাণ্ডব

নিজস্ব প্রতিনিধি , ভাঙড়: দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের সোনপুকুর এলাকায় শনিবার রাতে পোশাক পরে এক পুলিশ কর্মী তাণ্ডব চালায় বলে অভিযোগ।রাত্রি একটা নাগাদ মদপ্য অবস্থায় সাদা পোশাকের পুলিশের মাতলামো দেখলো ভাঙড়বাসী। ওই মদ্যপ পুলিশ কর্মীকে আটকে রেখে বিক্ষোভ পথচারী এবং এলাকাবাসীদের।

স্থানীয় সূত্রে জানা যায় , কলকাতা পুলিশের ইউনিফর্ম ধারি এক পুলিশ কর্মী রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দু সাইটে প্রচুর গাড়ি দাঁড় করিয়ে যাত্রীদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন ।যা দেখে গাড়িতে থাকা যাত্রীরা এবং পথচারীরা ওই পুলিশ কর্মীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান ।তাদের দাবি এই পুলিশ অফিসার কোন নাম বলছে না পকেটে রয়েছে মদের বোতল(Wine Bottle)। ওই পুলিশকর্মীর সঙ্গে থাকা অন্যান্য পুলিশ কর্মীদের প্রশংসা করে এলাকার মানুষজনের দাবি তারা থাকায় কোন রকমে মদ্যপ পুলিশের হাত থেকে রেহাই পেয়েছেন পথ চলতি মানুষজন।

শেষ পর্যন্ত ভাঙড় থানার(Bhangar P.S.) পুলিশ এসে অভিযুক্ত ওই মদ্যপ পুলিশ কর্মীকে থানায় নিয়ে যায়।প্রায় এক ঘন্টা পরে ওই রাস্তায় ফের যাতায়াত শুরু করে সাধারণ মানুষ জন। দীর্ঘক্ষণ বন্ধ থাকা গাড়ি চলাচল শুরু হয়। ওই পুলিশকর্মীর এই ধরনের আচরণে রীতিমত ক্ষুদ্ধ সাধারণ মানুষজন।দুষ্টের দমন আর শিষ্টের পালনে যাদের উপর সবচেয়ে বড় দায়িত্ব সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার তাদের আচরণ রীতিমত গোটা পুলিশ ফোর্সকে সমালোচনার মুখে এনে দাঁড় করিয়েছে। মদ্যপ অবস্থায় প্রকাশ্য রাস্তায় হাতে মদের বোতল নিয়ে যান চলাচল বন্ধ করে মাতলামোর ঘটনায় ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধ প্রমাণ হলে ওই পুলিশ কর্মীকে বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

Published by:

Share Link:

More Releted News:

কলকাতার ইতিহাস সংক্রান্ত কবিতার বই স্থান পাচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে

মর্মন্তিক দুর্ঘটনা কোচবিহারে, যাত্রীবোঝাই অটো ও চারচাকার সংঘর্ষে মৃত ২

কয়েক মিনিটের ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হিঙ্গলগঞ্জের সাহেবখালির কারিগর পাড়া

কালীঘাটের বাড়ি থেকেই আজ বৈঠকে মমতা, কোন খুঁটিনাটি নিয়ে ডাক পড়ল?‌

‘গণনার দিন জালিয়াতি হতে পারে’, অভিযোগ অর্জুন সিংয়ের

২,৬৭২ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা! দুবাই থেকে গ্রেফতার কলকাতার ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ