সাবধান! স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিজিটাল যুগে স্মার্টফোন আমাদের নিত্যসঙ্গী, কিন্তু এই প্রযুক্তির আড়ালেই লুকিয়ে থাকতে পারে বড়সড় বিপদ। বিশেষজ্ঞদের মতে, অনেক সময় অজান্তেই চালু রাখা ব্লুটুথ আপনার ব্যক্তিগত তথ্য ও ব্যাঙ্কের অর্থ ঝুঁকির মুখে ফেলতে পারে। তাই এই বিষয়ে সচেতনতা এখন সময়ের দাবি।

বর্তমানে ইয়ারফোন, ইয়ারবাড বা স্মার্টওয়াচের মতো ওয়‍্যারলেস ডিভাইস ব্যবহারে ব্লুটুথ অপরিহার্য। তবে কাজ শেষে অনেকেই ব্লুটুথ বন্ধ করতে ভুলে যান। এই ছোট্ট অসাবধানতাই সুযোগ করে দেয় সাইবার অপরাধীদের। প্রযুক্তিগত ভাষায় এই ধরনের আক্রমণকে বলা হয় ‘ব্লুজ্যাকিং’ (Bluejacking)। ভিড় জায়গায় থাকলে হ্যাকাররা সক্রিয় ব্লুটুথ ডিভাইস চিহ্নিত করে পেয়ারিং রিকোয়েস্ট পাঠায়। ব্যবহারকারী ভুলবশত তা গ্রহণ করলে ডিভাইসে অনধিকার প্রবেশের সম্ভাবনা তৈরি হয়। একবার হ্যাকার প্রবেশাধিকার পেয়ে গেলে, ফোনে থাকা সংবেদনশীল তথ্য-যেমন পাসওয়ার্ড, ব্যাঙ্কিং ডিটেলস, ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য-চুরি হয়ে যেতে পারে। এমনকি আর্থিক প্রতারণার শিকার হওয়ার আশঙ্কাও বেড়ে যায়।

কীভাবে সুরক্ষিত থাকবেন?

•সাইবার বিশেষজ্ঞরা কয়েকটি সহজ কিন্তু কার্যকর

•উপায় মেনে চলার পরামর্শ দিয়েছেন-

•ব্যবহার না থাকলে সঙ্গে সঙ্গে ব্লুটুথ বন্ধ রাখুন

•ভিড় জায়গায় যাওয়ার আগে ব্লুটুথ অফ আছে কি না নিশ্চিত করুন

•অচেনা ডিভাইসের পেয়ারিং রিকোয়েস্ট কখনও গ্রহণ করবেন না

•ব্লুটুথ সেটিংসে ‘নন-ডিসকভারেবল’ মোড চালু রাখুন

•নিয়মিত ফোনের সিকিউরিটি সেটিংস আপডেট করুন

প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে ঠিকই, কিন্তু অসতর্ক ব্যবহার বড় ক্ষতির কারণ হতে পারে। তাই সামান্য সচেতনতা এবং সতর্কতাই পারে আপনার ব্যক্তিগত তথ্য ও কষ্টার্জিত অর্থকে সুরক্ষিত রাখতে। এখন থেকেই অভ্যাস করুন, কাজ শেষ হলেই ব্লুটুথ বন্ধ করুন।

গুজরাতের গির অভয়ারণ্যে মৃত্যু ছয় সিংহের, পর্যবেক্ষণে আরও ১৭

ট্রাম্পের ছবি-সহ ২৫০ ডলারের নোট চালুতে রাজি না হওয়ায় অপসারিত আধিকারিক

কুরবানির মাংস কাটছেন ঢাকাই নায়িকা অপু বিশ্বাস, ভিডিও ভাইরাল

২০ বছরে প্রথম, ভারতীয় আমের উপরে নিষেধাজ্ঞা জাপানের

ক্যান্সারের মতো মারণ রোগের সফল চিকিৎসা পুরুলিয়ায় গভর্মেন্ট মেডিক্যাল কলেজে

কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে সাসপেন্স, দিল্লিতে সিদ্দারামাইয়া-ডি কে শিবকুমার

বিশ্বাস পরিবারে ভাঙন! ডিভোর্সের পথে স্বরূপ ও তৃণমূল কাউন্সিলর জুঁই

পদত্যাগ করলেন ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান সহ ৮ কাউন্সিলর

পশ্চিমবঙ্গ থেকে পুশব্যাক রুখতে গ্রামবাসীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে বিজিবি!

বাংলায় নতুন বিধায়কদের ১৭৬ জনই ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

‘অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় ফিরে গেলে কোনও মামলা হবে না’, বার্তা অমিত শাহের

বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়াই কাল, দামোদরের জলে তলিয়ে গেল নাবালক

কাজে দেবে না ছাতাও, কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী