পাঞ্জাবে জোড়া বিস্ফোরণ, জলন্ধরে BSF সদর দফতর থেকে অমৃতসর জুড়ে আতঙ্ক!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাঞ্জাবে একের পর এক বিস্ফোরণের ঘটনায় ফের উদ্বেগ সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাত গড়াতেই আতঙ্ক ছড়ায় অমৃতসরে, যখন সেনা ছাউনির কাছে হঠাৎ শোনা যায় প্রবল বিস্ফোরণের শব্দ। দিনের শুরুতেই জালন্ধরে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, আর কয়েক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় বিস্ফোরণ ঘিরে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিস্থিতি কতটা গুরুতর, তা খতিয়ে দেখতে তৎপর হয়েছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, খাসা এলাকার একটি রাস্তার পাশে আচমকা বিকট শব্দ শোনা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ দল। সুহাইল মীর কাসিম জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, কেউ বাইরে থেকে কিছু ছুড়ে দেয় সীমান্ত প্রাচীরের দিকে, যার ফলেই এই বিস্ফোরণ ঘটে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। ঘটনার পরপরই ফরেনসিক টিম ও বম্ব ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করে। তদন্তকারীরা বিস্ফোরণের উৎস ও প্রকৃতি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছেন। ঘটনাস্থল পরিদর্শন করেন আদিত্য এস ওয়ারিয়ার -সহ অন্যান্য আধিকারিকরাও। পাশাপাশি সেনাবাহিনীর একটি দলও সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে

আরও পড়ুনঃ কাউকে রেয়াত নয়, অবিলম্বে গ্রেফতার করুন, বাংলায় ভোট পরবর্তী হিংসা ঠেকাতে নির্দেশ জ্ঞানেশের

উল্লেখযোগ্যভাবে, এই ঘটনা ঘটার কয়েক ঘণ্টা আগেই জালন্ধরে বর্ডার সিকিউরিটি ফোর্স-এর পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দফতরের বাইরে একটি বিস্ফোরণ ঘটে। পরপর দুই বিস্ফোরণের ঘটনায় গোটা রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এখনও তদন্ত চলছে এবং ঘটনার পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে নজরদারি আরও দানো হয়েছে।

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ