মদ্যপান করেছেন কিনা পরীক্ষা করায় পুলিশের ওপর কাস্ত নিয়ে চড়াও যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে পুলিশি তল্লাশির মুখে পড়েছিলেন এক ব্যক্তি। প্রথমে তাকে সতর্ক করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরেই হাতে ধারালো কাস্তে নিয়ে ফের চেকপোস্টে ফিরে এসে পুলিশের উপর হামলার চেষ্টা করেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে তেলেঙ্গানার ভদ্রাদ্রি কোথাগুডেম জেলায়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুরো ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে ৬ মে সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ মানুগুরু শহরের একটি মন্দিরের কাছে। সেখানে নিয়মিত যানবাহন তল্লাশি এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল পুলিশ। সেই সময় একটি ঠেলাগাড়িতে করে আসা এক ব্যক্তিকে থামানো হয়। পুলিশের দাবি, ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। এরপর তার ব্রেথ অ্যানালাইজার পরীক্ষা করা হলে ৮০ BAC ধরা পড়ে। পুলিশ জানিয়েছে, প্রথমে ওই ব্যক্তিকে সতর্ক করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কিছু সময় পরেই পরিস্থিতি ভয়াবহ মোড় নেয়। অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি হাতে একটি ধারালো দা নিয়ে ফের চেকিং পয়েন্টে ফিরে আসেন এবং কেন তাঁর মদ্যপ অবস্থার পরীক্ষা করা হয়েছে, তা নিয়ে পুলিশকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এরপরই তিনি পুলিশের উপর হামলার চেষ্টা করেন বলে অভিযোগ।

আরও পড়ুনঃ শুভেন্দুর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শহরে আমির খান! জল্পনা

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, হাতে কাস্তে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ওই ব্যক্তি। অন্যদিকে পুলিশকর্মীরা তাকে শান্ত করার চেষ্টা করছেন এবং অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশ দিচ্ছেন। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্রিয় হয় পুলিশ।অভিযুক্তের নাম সোলেম নাগেশ্বর সংঘাত বলে জানা গিয়েছে। তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। পরে ৭ মে তাঁকে গ্রেফতার করে আদালতে তোলা হলে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সাধারণ মানুষকে মদ্যপ অবস্থায় গাড়ি না চালানোর আবেদনও জানিয়েছে প্রশাসন।

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

বিজেপিতে যোগের জল্পনার মাঝেই প্রসেনজিৎকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি

নাইজেরিয়ায় বন্দুকবাজের হামলায় নিহত ১৮

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বিয়ের দুবছর পরেও স্বামী-সুখ থেকে বঞ্চিত, সটান পুলিশের দরজায় স্ত্রী

কুবেরের ধনের হদিশ নিউটাউনে! উদ্ধার তিন ট্রলিভর্তি টাকা, গ্রেফতার ৭

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১