Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘স্যার’-এর আচরণে আতঙ্কে ছাত্রীরা! গুরুগ্রামের স্কুলে অভিযোগ ঘিরে তোলপাড়

Share:

নিজস্ব প্রতিনিধি: হরিয়ানার গুরুগ্রামের এক সরকারি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে নবম শ্রেণির একাধিক ছাত্রীর শ্লীলতাহানি, অশ্লীল মন্তব্য এবং আপত্তিকর আচরণের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশের কাছে এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

জানা গিয়েছে, গুরুগ্রামের জ্যাকবপুরায় অবস্থিত সরকারি বালিকা সিনিয়র সেকেন্ডারি স্কুলের কয়েকজন ছাত্রী অভিযোগ করে যে, অভিযুক্ত শিক্ষক ক্লাস চলাকালীন অশালীন মন্তব্য করতেন এবং অনুপযুক্তভাবে স্পর্শ করার চেষ্টা করতেন। প্রতিবাদ করলে পরীক্ষায় নম্বর কেটে দেওয়ার ভয়ও দেখানো হত বলে অভিযোগ। ঘটনার পর Haryana State Commission for Protection of Child Rights স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি নজরে নেয়। কমিশন স্কুলের প্রধান শিক্ষিকাকে আগামী ১৪ মে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। 

আরও পড়ুন: ১৫ বছর পর রাজ্য সরকারের বিজ্ঞাপন পেল সিপিএমের মুখপত্র!

পুলিশ জানিয়েছে, ছাত্রীরা যাতে মানসিকভাবে ভেঙে না পড়ে সেজন্য তাদের কাউন্সেলিং করানো হবে। এরপর শিশু কল্যাণ কমিটির উপস্থিতিতে তাদের বয়ান রেকর্ড করা হবে। তদন্তে যা তথ্য সামনে আসবে, তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত শিক্ষককে স্কুল থেকে সরিয়ে ব্লক শিক্ষা দফতরে পাঠানো হয়েছে। পাশাপাশি তাঁকে স্কুলে প্রবেশ করতেও নিষেধ করা হয়েছে। এদিকে, গুরুগ্রাম শহর থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

‘‌বাংলা ও বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতেই চলবে’‌, শপথের পর বার্তা মুখ্যমন্ত্রীর

শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ায় পর ৬০০০ লাড্ডু বিলি হল ঝাড়গ্রামে, উৎসবের মেজাজ জঙ্গলমহলে

বলিউডে নারী-পুরুষ পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুললেন কৃতি শ্যানন

হুগলি থেকে বাইকে চেপে শুভেন্দুর শপথে হাজির ‘বাইক বাবা’

নদিয়ায় সন্দেহজনক বস্তু উদ্ধার, বোমা ভেবে আতঙ্কিত স্থানীয়রা

জঙ্গলমহলের মাটি থেকে শুভেন্দুর মন্ত্রিসভায় ক্ষুদিরাম, আদিবাসী সংস্কৃতি বজায় রাখলেন

‘‌পার্টি চায় আমি–শুভেন্দু একসঙ্গে কাজ করি’‌, শপথের দিন দাবি দিলীপের

প্রতিমাসে ১০,০০০ টাকা পেনশন,কীভাবে পাবেন এই দুর্দান্ত স্কিমের সুযোগ?

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

‘কম্পাস’-এর শুটিং চলাকালীন গর্ভপাত অভিনেত্রী অন্বেষার, অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে কেটি পেরি! আর কোন কোন তারকা মাতাবেন মঞ্চ?

ডোপ পরীক্ষায় নিজেদের অবস্থান জানাতে ব্যর্থ ভারতের তারকা দুই মহিলা ক্রিকেটার, জারি নোটিশ