Loading live market data...
Loading active stocks...
Connecting...

দীর্ঘ ২০ বছর পর ফের অরুণাচল অভয়ারণ্যে দেখা গেল রয়্যাল বেঙ্গল টাইগার

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ প্রায় দুই দশক পর ফের অরুণাচল প্রদেশের দায়িং এরিং মেমোরিয়াল ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি-তে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। ক্যামেরা ট্র্যাপে ধরা পড়েছে বাঘের ছবি। এই ঘটনাকে ঘিরে বনদফতর ও পরিবেশপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এটি ওই অঞ্চলের বাস্তুতন্ত্রের উন্নতি এবং দীর্ঘদিনের সংরক্ষণ প্রচেষ্টার বড় সাফল্য।

বনদফতর সূত্রে জানা গিয়েছে, Pasighat-এর কাছে অবস্থিত এই অভয়ারণ্যে শেষবার নিশ্চিতভাবে বাঘের উপস্থিতির প্রমাণ মিলেছিল ২০০৫ সালে। এরপর ২০০৭-০৮ সাল পর্যন্ত কিছু অপ্রমাণিত দেখার খবর পাওয়া গেলেও কোনও নির্দিষ্ট প্রমাণ সামনে আসেনি। সম্প্রতি অশোকা ট্রাস্ট ফর রিসার্চ ইন ইকোলজি অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট (ATREE)-এর প্রযুক্তিগত সহায়তায় অভয়ারণ্যে ক্যামেরা ট্র্যাপ সমীক্ষা চালানো হয়। সেই সমীক্ষাতেই ধরা পড়ে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি। ২০১৪ সালে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার (WWF)-এর একটি সমীক্ষায় ওই এলাকায় বাঘের কোনও পায়ের ছাপ বা ক্যামেরা ট্র্যাপের ছবি পাওয়া যায়নি। সেই সময় শিকারিদের দৌরাত্ম্যকেই বাঘ হারিয়ে যাওয়ার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

তবে গত কয়েক বছরে পরিস্থিতি বদলাতে শুরু করে। চলতি বছরের জানুয়ারিতে অসমের জোনাই বনাঞ্চলে, অভয়ারণ্যের কাছাকাছি কবু চাপরি এলাকায় পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের ছাপ দেখতে পান বনকর্মীরা। এরপর থেকেই এলাকায় বাঘের উপস্থিতি নিয়ে আশাবাদ বাড়তে থাকে। ডিভিশনাল ফরেস্ট অফিসার KempitEte (কেম্পি-ইটে) বলেন, “প্রায় ২০ বছর পর বাঘের ফিরে আসা প্রমাণ করে যে বাস্তুতন্ত্র এখনও শক্তিশালী রয়েছে। দীর্ঘদিনের সংরক্ষণ প্রচেষ্টা, বনকর্মী, ইকো-ডেভেলপমেন্ট কমিটি এবং স্থানীয় সংগঠনগুলির কাজের ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে।” শুধু বাঘই নয়, সাম্প্রতিক সমীক্ষায় অভয়ারণ্যে বিপন্ন চাইনিজ প্যাঙ্গোলিন বা চীনা বনরুই এবং বিরলহিসপিড হেয়ার-এর উপস্থিতিও ধরা পড়েছে। ফলে এই অঞ্চলের পরিবেশগত গুরুত্ব আরও বেড়ে গিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: পুরুলিয়ায় উদ্ধার বিজেপি বুথ সভাপতির দেহ , এলাকায় তীব্র চাঞ্চল্য

পরিবেশবিদদের মতে, রয়্যাল বেঙ্গল টাইগারের প্রত্যাবর্তন পর্যটনের ক্ষেত্রেও বড় ইতিবাচক প্রভাব ফেলতে পারে। স্থানীয় এক পরিবেশকর্মীর কথায়, “এটি আমাদের জন্য অত্যন্ত সুখবর। বাঘ ফিরে আসায় পর্যটকদের আকর্ষণ বাড়বে।” উল্লেখ্য, পূর্ব সিয়াং জেলার পাসিঘাট থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে অবস্থিত দায়িং এরিং মেমোরিয়াল ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি। প্রায় ১৯০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই অভয়ারণ্যটি ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়। Siang (সিয়াং) এবং Sibya (শিব্যা) নদী দ্বারা বেষ্টিত এই অঞ্চল বাঘ, চিতা, বুনো মহিষ এবং পরিযায়ী পাখির গুরুত্বপূর্ণ আবাসস্থল হিসেবে পরিচিত।

‘‌বাংলা ও বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতেই চলবে’‌, শপথের পর বার্তা মুখ্যমন্ত্রীর

শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ায় পর ৬০০০ লাড্ডু বিলি হল ঝাড়গ্রামে, উৎসবের মেজাজ জঙ্গলমহলে

বলিউডে নারী-পুরুষ পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুললেন কৃতি শ্যানন

হুগলি থেকে বাইকে চেপে শুভেন্দুর শপথে হাজির ‘বাইক বাবা’

নদিয়ায় সন্দেহজনক বস্তু উদ্ধার, বোমা ভেবে আতঙ্কিত স্থানীয়রা

জঙ্গলমহলের মাটি থেকে শুভেন্দুর মন্ত্রিসভায় ক্ষুদিরাম, আদিবাসী সংস্কৃতি বজায় রাখলেন

‘‌পার্টি চায় আমি–শুভেন্দু একসঙ্গে কাজ করি’‌, শপথের দিন দাবি দিলীপের

প্রতিমাসে ১০,০০০ টাকা পেনশন,কীভাবে পাবেন এই দুর্দান্ত স্কিমের সুযোগ?

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

‘কম্পাস’-এর শুটিং চলাকালীন গর্ভপাত অভিনেত্রী অন্বেষার, অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে কেটি পেরি! আর কোন কোন তারকা মাতাবেন মঞ্চ?

ডোপ পরীক্ষায় নিজেদের অবস্থান জানাতে ব্যর্থ ভারতের তারকা দুই মহিলা ক্রিকেটার, জারি নোটিশ