অপমান ও আইনি ঝামেলার আশঙ্কা, মেষ থেকে মীনের কেমন যাবে রবিবার?

Share:

নিজস্ব প্রতিনিধি : আজ রবিবার, ১০ মে, ২০২৬। কেমন কাটবে রাশিচক্রের সকল রাশির দিন। জেনে নিন-

মেষ : মনের উপর চাপ বৃদ্ধি। কারও কাছে অপমানিত হতে পারেন। শারীরিক, মানসিক, পারিবারিক, আর্থিক, কর্ম ও আয়ের ক্ষেত্র বিশেষ উদ্বেগজনক। সবদিক বিবেচনা করে সবকাজে আত্মনিয়োগ করা উচিত। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। কারও সঙ্গে অযথা বাদানুবাদ ও ঝগড়ার সৃষ্টি হবে। অর্থ ব্যয়। কর্মক্ষেত্র টানাপোড়েন চলবে।

বৃষ : শারীরিক, মানসিক, আর্থিক ও কর্মক্ষেত্র হতাশাপূর্ণ। হঠাৎ কোনও যোগাযোগ উৎসাহিত করতে পারে। অযাচিত অর্থ কিংবা দ্রব্যলাভ হবে। কোনও আত্মীয়ের জন্য উৎকণ্ঠা বাড়তে পারে। কোনও সংবাদ বিচলিত করতে পারে। দেবালয় ভ্রমণ যোগ।

মিথুন: কর্মক্ষেত্রে লক্ষণীয় কোনও পরিবর্তন না হলেও যোগাযোগ বৃদ্ধি পাবে। অর্থভাগ্য চলনসই। কোনও সংবাদ মানসিক উদ্বেগ সৃষ্টি করবে। পারিবারিকক্ষেত্রে নৈরাশ্যজনক। শারীরিক ও মানসিক সুখ বিঘ্নিত হবে। নিমন্ত্রণ রক্ষা করতে হতে পারে। গুণী ব্যক্তির সান্নিধ্যে আসবেন। সুসংবাদ লাভ। বন্ধু ও পরিজন সান্নিধ্য প্রীতি বৃদ্ধি করবে।

কর্কট : মানসিক দিক থেকে ভীতি ও উদ্বেগের ভাব থাকবে। কর্ম ও আর্থিক ক্ষেত্র চলনসই। কোনও দুর্নামের ভাগীদার হতে হবে। আগের কোনও ঘটনাকে কেন্দ্র করে মানহানি হতে পারে। বন্ধু কিংবা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেতে পারেন।

সিংহ : সতর্ক হয়ে চলুন। হঠাৎ কোনও সমস্যা জটিলতা বৃদ্ধি করতে পারে। বিশ্বাসভঙ্গ হতে পারে। কথাবার্তায় সংযত না হলে বাড়িতে অশান্তির পরিবেশ গড়ে উঠবে। কর্মক্ষেত্র উদ্বেগপ্রদ। আর্থিক সংকট দেখা দিতে পারে। মানসিক উদ্বেগ ও নৈরাশ্য দেখা দেবে।

কন্যা : কর্ম বা আর্থিক দুশ্চিন্তার অবসান ঘটবে না। সামান্য আর্থিক উন্নতি হতে পারে, তবে লক্ষণীয় কোনও পরিবর্তন ঘটবে না। মনটা বিচলিত ও অশান্ত থাকবে। ব্যয় বাড়বে যথেষ্ট। কোনও ঘটনায় অপমানিত হবেন। কারও সঙ্গে অশান্তি। আত্মীয়ের ব্যাপারে দুশ্চিন্তা বাড়বে। কোনও কথায় মানসিক আঘাত লাগবে। কিছু অর্থ লাভ হবে।

তুলা : দিনটা প্রবল মানসিক উদ্বেগের মধ্যে কাটবে। চঞ্চলতা ও ক্রোধ বাড়বে। আর্থিক ক্ষতির যোগ প্রবল। উচ্চপদস্থ কিংবা বয়স্ক ব্যক্তির সাহচর্য ও সাহায্য পেতে পারেন। কর্মক্ষেত্র এবং আর্থিক দিক সঙ্কট বৃদ্ধি করবে। দুর্ঘটনা ও রক্তপাত সম্পর্কে সতর্ক থাকুন। দাম্পত্য কলহ বৃদ্ধি পাবে। সর্বস্তরের ব্যক্তিরা সতর্ক থাকুন, দুর্ঘটনায় দৈহিক ক্ষতি বিশেষ করে পায়ে কিংবা মাথায় আঘাত পেতে পারেন।

বৃশ্চিক : কর্মক্ষেত্র সম্পর্কে একটা অশান্তি আর দুশ্চিন্তা সব সময়ই বিচলিত করে রাখবে। অযথা কোনও অশান্তির সৃষ্টি হতে পারে। আপনার সঙ্গে কেউ বিরুদ্ধাচরণ করতে পারে। প্রবল ব্যয় বৃদ্ধি, কোনও প্রচেষ্টায় নৈরাশ্য এবং শারীরিক দুর্ভাবনা দেখা দিতে পারে। উটকো ঝামেলায় জড়ানো সম্পর্কে সাবধান। প্রেমপ্রীতির ক্ষেত্র একপ্রকার চলনসই।

ধনু: বর্তমান দিনটা আপনার কাছে সবিশেষ হবে না। মানসিক উত্তেজনা ও ক্রোধ বৃদ্ধি পাবে। অযথা অশান্তির সৃষ্টি, আত্মীয়ের কারণে ব্যয় বৃদ্ধি, শারীরিক আমেজ নষ্ট। কর্মক্ষেত্রে হঠাৎ কোনও ঝামেলা বা সমস্যা সৃষ্টি হতে পারে। মানসিক উদ্বেগ ও নৈরাশ্য দেখা দেবে। অর্থ লাভ হবে। কেউ আপনার বিরুদ্ধাচরণ করতে পারে।

মকর: দেহ ও মনের উপর চাপ থাকলেও কর্মক্ষেত্রে নতুন যোগাযোগে এবং আয় বৃদ্ধি পাবে। অপ্রত্যাশিতভাবে সামান্য কিছু অর্থ হাতে আসবে। কোনও গুণী ব্যক্তির সান্নিধ্য লাভ। কোনও সুসংবাদ লাভ। শারীরিক অস্বস্তি। মানসিক উত্তেজনা বৃদ্ধি।

কুম্ভ : অপ্রত্যাশিত যোগাযোগে আয় বাড়বে। মনের উপর চাপ থাকবে। আর্থিক কিংবা দ্রব্য ক্ষতি। অকারণ কারও সঙ্গে বাদানুবাদ। কোনও বয়স্ক ব্যক্তির সাহায্য ও সাহচর্য লাভ। কোনও বিলাস দ্রব্য লাভ।

মীন : দিনের অধিকাংশ সময় সর্বাঙ্গীণ অস্থিরতার মধ্যে দিয়ে অতিবাহিত হবে। কর্মক্ষেত্র সম্পর্কে দুশ্চিন্তা বর্তমান থাকবে। সামান্য আয় বাড়লেও ব্যয় চাপ কমবে না। শারীরিক সুখের বিঘ্ন হবে। স্বজন কলহ। পারিবারিক ব্যাপারে অশান্তি। শুভকর্মে অর্থ ব্যয়। সামান্য কোনও ঘটনাকে কেন্দ্র করে মানসিক অশান্তি।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে