Loading live market data...
Loading active stocks...
Connecting...

সিল করা ‘Thums Up’- এর বোতলে মিলল মৃত টিকটিকি ,ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ধরুন আপনি দোকান থেকে কোল্ড ড্রিঙ্ক কিনেছেন এবং খেতে গিয়ে দেখলেন বোতলের ভিতরে কিছু একটা বস্তু রয়েছে। তখন কী করবেন? হ্যাঁ এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। আর সেই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, একটি সিল করা থামস আপ বোতলের ভিতরে সন্দেহজনক কিছু দেখতে পেয়ে এক ব্যক্তি  থামস আপ-টি স্টিলের বাটিতে ঢালছেন। এরপরই দেখা যায়, থামস আপের মধ্যে পড়ে রয়েছে মৃত টিকটিকির মতো একটি প্রাণী। পরে সেটিকে বোতল থেকে বের করেও দেখানো হয় উপস্থিত লোকজনকে। ভিডিও প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তীব্র আলোচনা,  ক্ষোভ উগরে দিচ্ছেন অনেকে।

তবে  ঘটনাটি ঠিক কোথায় এবং কবে ঘটেছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। সংশ্লিষ্ট ব্যক্তি কোম্পানি বা খাদ্য নিরাপত্তা দফতরে অভিযোগ করেছেন কিনা, সেটিও স্পষ্ট নয়। এদিকে থামস আপ প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকেও এখনও পর্যন্ত কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু ভিডিওটি ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Congress (@incindia)

আরও পড়ুনঃসমুদ্রপথে ১১ ঘন্টায় শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে এসে নজির গড়লেন বেঙ্গালুরুর দম্পতি

অন্যদিকে, সম্প্রতি ভারতীয় রেলের খাবার নিয়েও বড়সড় বিতর্ক তৈরি হয়েছিল। ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, ট্রেনের এসি কোচে এক যাত্রীকে পরিবেশন করা ডিম বিরিয়ানির মধ্যে জীবন্ত পোকা নড়াচড়া করছে। অভিযোগ তুলতেই রেলকর্মীর “কোই বাত নেহি” মন্তব্য আরও ক্ষুব্ধ করে তোলে যাত্রীকে। পরে খাবারটি ফেলে দেওয়া হলেও, ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা শুরু হয়। একদিকে কোল্ড ড্রিঙ্কে টিকটিকি, অন্যদিকে বিরিয়ানিতে পোকা, এসব ঘটনায় ফের প্রশ্ন উঠছে, আমাদের খাবার কতটা নিরাপদ?

মালদা সীমান্তে ২২ কিলোমিটার এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য জমি দিতে প্রস্তুত কৃষকরা

ব্যাটারদের দাপটে পিছিয়ে পড়ছেন টি-টোয়েন্টি বোলাররা? বড় মন্তব্য দ্রাবিড়ের

বিজেপি প্রার্থীকে মারধর! সাসপেন্ড বারুইপুর থানার আইসি এবং সাব ইনস্পেক্টর

মদের দোকান বন্ধে বিজয়ের বড় পদক্ষেপ, কী বললেন কমল হাসান ও বিশাল?

‘ওঁদের কখনও দলে জায়গা দেওয়া হবে না’, ‘নব্য বিজেপি’দের উদ্দেশ্যে কড়া বার্তা সজল ঘোষের

এবার পৌরাণিক কাহিনীতে ভগবান শিবের চরিত্রে রণবীর, গুজব ওড়ালেন পরিচালক

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭, আহত একাধিক

টেক অফের মুহূর্তেই বিমানের ডানায় আগুন, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার ২৮০ জন যাত্রী

প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল ৩ মে-র NEET UG, তদন্তে সিবিআই

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তে CBI

সুরঙ্গের ভিতরে বিলাসবহুল ঘরের হদিশ, তৃণমূল নেতার ঘনিষ্ঠের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ

‘‌আপনারা এই রাজ্যে বিনিয়োগ করুন, অসুবিধা হবে না’‌, বণিকসভায় বার্তা শমীকের

শিক্ষিকার প্রেমে পাগল ছাত্র, প্রত্যাখ্যানে হেনস্থা, পুলিশে অভিযোগ দায়ের