কনভয়ে থাকা গাড়ির সংখ্যা কমাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রাচ্যে যুদ্ধপরিস্থিতির জেরে নিজের কনভয়ে গাড়ি কমানোর পথে হেঁটেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিষয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকা এসপিজিকে দেওয়া হয়েছে প্রয়োজনীয় নির্দেশ। একই পথে হাঁটছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। এবার নিজের কনভয়ে গাড়ি কমাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। জ্বালানি সাশ্রয়ে এমন সিদ্ধান্ত বলে নবান্ন সূত্রে খবর। এই বিষয়ে নিজের দফতরকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন শুভেন্দু। গত কয়েকদিন ধরেই দেশবাসীকে জ্বালানি কম ব্যবহার করার আর্জি জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই কথা মাথাতে রেখে এবার নিজেই কনভয়ে কাটছাঁট করে দিয়েছেন মোদি।

পিএমও সূত্রে খবর, প্রধানমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত রেখেই কনভয়ে গাড়ির সংখ্যা কমানো হচ্ছে। পেট্রল-ডিজেলচালিত গাড়ির পরিবর্তে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে। তবে তার জন্য নতুন কোনও গাড়ি এখনই কেনা যাবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

নবান্ন সূত্রে খবর, জ্বালানি সাশ্রয় করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের কনভয়ে থাকা গাড়ি আজ, বুধবার থেকেই কমাচ্ছেন। শুধুমাত্র নিরাপত্তার কারণে যতটুকু গাড়ি থাকার কথা ততটাই ব্যবহার করবেন। তবে রাজ্যের বাকি মন্ত্রীরা সেই পথে হাঁচবেন কিনা এখনও পর্যন্ত জানা যায়নি। এদিন বিধানসভায় দেখা যায় বিচিত্র ঘটনা। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বাসে করে আসেন বাংলার বিধানসভা নির্বাচনে জয়ী বিজেপি প্রার্থীরা। আগামিদিনে মন্ত্রিসভা গঠিত হওয়ার পরও জ্বালানি বাঁচাতে নেতা-মন্ত্রীরা এই পথে হাঁটবেন বলেই মনে করা হচ্ছে।

আরও পডুন: অযোগ্য শিক্ষক-শিক্ষাকর্মীদের সুদসহ বেতন ফেরাতে হবে, নির্দেশ শিক্ষা দফতরের

ইতিমধ্যেই উত্তরপ্রদেশে সপ্তাহে একদিন নো ভেহিকেল ডে ঘোষণা করা হয়েছে। একই পথে হাঁটতে পারে পশ্চিমবঙ্গও। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে জ্বালানি সঙ্কট চরমে পৌঁছেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধ পুনরায় শুরু হতে পারে। তাতে এই জ্বালানি সঙ্কট আরও চরমে পৌঁছে যেতে পারে। তাই আগাম সতর্ক হচ্ছে ভারত।

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

শেষ চারে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ