অযোগ্য শিক্ষক-শিক্ষাকর্মীদের সুদসহ বেতন ফেরাতে হবে, নির্দেশ শিক্ষা দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘুষ দিয়ে বা দুর্নীতিকে আশ্রয় করে শিক্ষক বা শিক্ষাকর্মীদের পদে চাকরি পাওয়াদের কপালে দুঃখ। কড়া পদক্ষেপ করল রাজ্য শিক্ষা দফতর। সাদা খাতা জমা দিয়ে ঘুষের মাধ্যমে চাকরি পেয়েছিলেন এমন অযোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের সুদসহ বেতন ফেরাতে নির্দেশ শিক্ষা দফতরের। এমনই একটি নির্দেশিকা পৌঁছে গিয়েছে সমস্ত জেলাশাসকের কাছে। স্কুল শিক্ষা দফতরের তরফে সমস্ত জেলাশাসককে চিঠি পাঠিয়ে বেতন ফেরত নেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কীভাবে সুদসহ সেই বেতন ফেরাতে হবে, সেই বিষয়ে নির্দিষ্ট করে কিছুই বলা হয়নি।

শিক্ষা দফতরের দেওয়া নির্দেশিকাতে বলা হয়েছে, ২০১৬-র এসএসসির প্যানেলে অর্থের বিনিময়ে বা ঘুষ দিয়ে যাঁরা চাকরি পেয়েছেন তেমন অযোগ্যদের বেতন ফেরত দিতে হবে। এই বিষয়ে ২০২৫ সালের ৩ এপ্রিলে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের উল্লেখ চিঠিতে করা হয়েছে। শিক্ষা দফতরের সিনিয়র স্পেশাল সেক্রেটারির তরফে জেলাশাসকদের কাছে পাঠানো হয়েছে চিঠিটি। আর এই খবর সামনে আসতেই চিন্তায় পড়েছেন অযোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা। কীভাবে সুদ সহ এতদিনের বেতন দেবেন তাঁরা? ভেবেই উঠতে পারছেন না।

আরও পডুন: মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ইস্তফা লীনা গঙ্গোপাধ্যায়ের

২০১৬ সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হওয়ার কারণে গোটা প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। যার ফলে চাকরি যায় চাকরি যায় ২৫ হাজার ৭৩৫ জনের। এঁদের মধ্যে শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ছিল ১৮,৪১৮। বাকিরা শিক্ষাকর্মী পদে কর্মরত ছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশেই ওই তালিকা থেকে অযোগ্যদের চিহ্নিত করে স্কুল সার্ভিস কমিশন। ১৮০৬ জনকে অযোগ্য শিক্ষক হিসাবে চিহ্নিত করা হয়েছিল। এবার তাঁদের থেকেই বেতনের টাকা আদায় করার পথে শিক্ষা দফতর।

চুঁচুড়ায় নার্সিংহোমে চরম অব্যবস্থা, অভিযানে গিয়ে পরিষেবা বন্ধ করল স্বাস্থ্য দফতর

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

পুনরায় চালু হল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকাতা-বাঁকুড়া সরকারি ভলভো বাস পরিষেবা

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫

কানাডায় অ্যামি ভির্কের গাড়িকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন পঞ্জাবি গায়ক

খাবারের পর এবার ওষুধের দোকানে অভিযান, দুর্গাপুজোর আগে কড়া নজরদারি প্রশাসনের

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA

অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে সাউথ সিটি সহ একাধিক শপিং মলে অভিযান দমকলের