তিলজলা অগ্নিকাণ্ডে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড দমকলের আধিকারিক

Share:

নিজস্ব প্রতিনিধি: তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনায় সাসপেন্ড করা হয়েছে প্রগতি ময়দান দমকলকেন্দ্রের দায়িত্বে থাকা আধিকারিক গৌতম দাসকে। কর্তব্যে গাফিলতির অভিযোগে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। রাজ্যের দমকল ও জরুরি বিভাগের ডিজির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এই শাস্তির কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রগতি ময়দান দমকল কেন্দ্রে নজরদারি করা, অগ্নি নিরাপত্তা আইন কার্যকর করার ক্ষেত্রে গাফিলতি রয়েছে। সঠিকভাবে নিরাপত্তার দিকে নজর দেওয়া হয়নি। সমস্ত বিষয়ে গাফিলতি স্পষ্ট। সেই কারণে গৌতম দাসকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার কথাও বলা হয়েছে। একমাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সাসপেন্ড থাকার সময়ে গৌতম দাসকে দমকলের সদর দফতরে থাকতে হবে। অনুমতি না নিয়ে তিনি সদর দফতর ছাড়তে পারবেন না বলে জানানো হয়েছে।

আরও পডুন: মাথায় হেলমেট না থাকায় তিনদিনে ৩ হাজার চালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা পুলিশের

গত মঙ্গলবার দুপুরে তিলজলায় বহুতলের একটি কারখানায় আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বহুতলে।  সেই সময়ে সেখানে কাজ করছিলেন ৫ থেকে ৬ জন। আটকে পড়েন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল। তৎপরতার সঙ্গে কাজ শুরু হয়। যদিও ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছিল দমকলকে। পরে সকলকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হলেও ২জনকে বাঁচানো যায়নি। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। 

কেরলমের মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনার অবসান, কুর্সিতে বসছেন সতীশন

ঢেঁড়স দিয়ে বানান সন্ধ্যার স্ন্যাকস, জেনে নিন রেসিপি

১০ মিনিটেই ঘরে বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ‘গার্লিক বাটার বেকড স্যামন’

রাজ্যে প্রায় ৬ হাজার সরকারি কর্মী নিয়োগ হবে, বড় ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের

লুকআউট নোটিস জারি হতেই ইডি দফতরে হাজির ডিসি শান্তনু সিনহা বিশ্বাস

ভুলে যান তেলের কথা, জলেই বানান ধবধবে ফুলকো লুচি! জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি

চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, গ্রেফতার ২

বাড়িতেই বানান হোটেলের কায়দায় মশলাদার সোয়া চাপ, স্বাদে হার মানবে আমিষ পদও

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অশ্লীল মন্তব্য সোশ্যাল মিডিয়ায়, গ্রেফতার ২

IPL-এ ‘রান মেশিন’ হয়ে উঠেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান, জিতে নেবেন অরেঞ্জ ক্যাপ?

তিলজলা অগ্নিকাণ্ডে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড দমকলের আধিকারিক