Loading Sensex and Nifty...

ঝড়-বৃষ্টির তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা বেড়ে ৫৪

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার সন্ধ্যায় উত্তরপ্রদেশে আঘাত হেনেছে শক্তিশালী ঝড়। মির্জাপুর-ভাদোহি থেকে শুরু করে কানপুর দেহাত এবং কৌশাম্বী পর্যন্ত ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে প্রকৃতি। ঝড়ের তাণ্ডবে উপড়ে পড়েছে বহু গাছ।  হয়েছে ব্যপক ক্ষয়ক্ষতি। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহও বিঘ্নিত  হয়েছে। এই ঝড়ের প্রভাবে উত্তরপ্রদেশের একাধিক জেলা মিলিয়ে প্রায় ৫৪ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন  অনেকে। 

উত্তরপ্রদেশ সরকারের দেওয়া জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী রাতারাতি মৃতের সংখ্যা ২৭ থেকে বেড়ে ৫৪ হয়েছে। সর্বাধিক মৃত্যুর খবর পাওয়া মিলেছে প্রয়াগরাজে। সেখানে ঝড় ও বৃষ্টির তাণ্ডবে ১৬ জনের মৃত্যু হয়েছে। তারপরেই রয়েছে ভাদোহি। সেখানে ১৫ জনের এবং মির্জাপুরে ১০ জনের মৃত্যু হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট শৈলেশ কুমার জানিয়েছেন যে আটজন আহত হয়েছেন তাঁদের চিকিৎসার জন্য বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থার কারণে তিনজনকে বিএইচইউ (বারাণসী)-তে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি কেন্দ্রীয় সরকারের, কেন এমন সিদ্ধান্ত?

পৌর কর্পোরেশনের জুনিয়র ইঞ্জিনিয়ার বিনোদ প্যাটেল জানিয়েছেন, পাথর গিরজাঘর, অশোক নগর, কাছারি রোড এবং মহাত্মা গান্ধী মার্গসহ বিভিন্ন এলাকা থেকে গাছ পড়ে যাওয়ার খবর মিলেছে। কল্যাণী দেবী এলাকাতেও একটি  গাছ ভেঙে পড়েছে। ঝড়ের কারণে প্রয়াগরাজের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ  ছিন্ন হয়েছে।  পুরসভারর টিম  ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে রাস্তা থেকে ভেঙে পড়া গাছপালা সরানোর কাজ শুরু করেছে। সরকারি কর্তারা জানিয়েছেন, শীঘ্রই যান চলাচল স্বাভাবিক হবে।  আকস্মিক ধূলোঝড়ে ত্রিবেণী সঙ্গম এলাকাও ক্ষয়ক্ষতি হয়েছে। ওই এলাকায় তীর্থযাত্রী, পুরোহিতদের জন্য তৈরি কুঁড়েঘরগুলো ভেঙে পড়েছে। প্রবল  ঝড়ে টিনের চালা ও সোলার প্যানেল উড়ে গিয়েছে। অন্যদিকে একাধিক স্থানে দেয়াল ধসে গাড়ি ও মোটরসাইকেল চাপা পড়ার খবর মিলেছে। 

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অশ্লীল মন্তব্য সোশ্যাল মিডিয়ায়, গ্রেফতার ২

IPL-এ ‘রান মেশিন’ হয়ে উঠেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান, জিতে নেবেন অরেঞ্জ ক্যাপ?

ওমানে গাড়ির ভিতরে চার বাংলাদেশির রহস্যজনক মৃত্যু

তিলজলা অগ্নিকাণ্ডে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড দমকলের আধিকারিক

মাথায় হেলমেট না থাকায় তিনদিনে ৩ হাজার চালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা পুলিশের

দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, উত্তরবঙ্গে আজও বৃষ্টির পূর্বাভাস

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

রূপশ্রী প্রকল্পের টাকা কবে মিলবে? বৈশাখ মাসে বিয়ের লগ্নে চিন্তায় পাত্রীদের পরিবারগুলি

দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি , চলন্ত বাসে গণধর্ষণ তরুণীকে

প্রাক্তন সিপিএম সাংসদ সুধাংশু শীল প্রয়াত