টিআরপি তলানিতে, বন্ধ হচ্ছে শোলাঙ্কি-গৌরবের ‘মিলন হবে কতদিনে’ ধারাবাহিক!

সিরিয়াল বন্ধ হওয়ার গুঞ্জনের তালিকায় রয়েছে 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকও। শোলাঙ্কি রায় এবং গৌরব চট্টোপাধ্যায়ের এই ধারাবাহিকও TRP-র একেবারে তলানিতে রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টিআরপি-র কোপে একের পর এক বাংলা ধারাবাহিক বন্ধ হচ্ছে। ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে স্টার জলসার ‘চিরসখা’, বন্ধ হওয়ার মুখে জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’। গত ১৭ মে ধারাবাহিকের শেষ শুটিং হয়েছে। প্রথম দিকে ধারাবাহিকগুলি টিআরপি-তে ভাল রেটিং পেলেও শেষের দিকে নতুন ধারাবাহিকের চাপে মুখ থুবড়ে পড়েছিল। সেই কারণেই একের পেড়ে এক পুরোনো ধারাবাহিক বন্ধ হচ্ছে। সেই জায়গায় রাজত্ব করছে নতুন ধারাবাহিক। দর্শকদের রুচির কথা মাথায় রেখে ধারাবাহিকের চ্যানেলগুলি নতুন নতুন গল্প দর্শকদের উপহার দিচ্ছে।

যাই হোক, সিরিয়াল বন্ধ হওয়ার গুঞ্জনের তালিকায় রয়েছে ‘মিলন হবে কতদিনে’ ধারাবাহিকও। শোলাঙ্কি রায় এবং গৌরব চট্টোপাধ্যায়ের এই ধারাবাহিকও TRP-র একেবারে তলানিতে রয়েছে। ‘গাঁটছড়া’-র মতো তাঁদের এই ধারাবাহিকও দর্শকদের পছন্দ হবে ধারনা ছিল নির্মাতাদের। কিন্তু মেগার কাহিনী পছন্দ হচ্ছে না দর্শকদের। সেটাই টিআরপি-তে টের পাওয়া যাচ্ছে। কিন্তু সত্যিই কি বন্ধ হচ্ছে এই ধারাবাহিক? তবে এই বিষয়ে এখনও শিল্পী বা নির্মাতাদের তরফ থেকে কিছু জানানো হয়নি। অনেকেই মনে করছেন, যেভাবে ধিকে ধিকে কাহিনী এগোচ্ছে, বোধহয় এবার এটা শেষ হবে। তাই একেবারে শেষ অংশের শুটিং চলছে।

এই বিষয়ে ‘মিলন হবে কতদিনে’ তারকা অভিনেত্রী অলিভিয়া সরকার জানিয়েছেন, ধারাবাহিক শেষ হওয়ার বিষয়ে তাঁর কোনও ধারণা নেই। প্রযোজনা সংস্থার তরফ থেকেও কিছু জানানো হয়নি। তাই ধারাবাহিক বন্ধ হচ্ছে কিনা তিনি বলতে পারবেন না। ‘গাঁটছড়া’ ধারাবাহিকের সময় থেকেই শোলাঙ্কি গৌরবের জুটি দর্শকদের ফেভারিট। কিন্তু ওই সিরিয়ালে তাঁদের কেমিস্ট্রি ভাল লাগলেও ‘মিলন হবে কতদিনে’ সিরিয়ালে তাঁদের কাহিনী মন জয় করতে ব্যার্থ দর্শকদের। যদিও সিরিয়াল শেষ হবে কিনা, এই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

বলপূর্বক চুম্বনের চেষ্টা! দেবালয়কে আইনি নোটিস ধরালেন অঙ্কিতা, কী ঘটেছিল সেই রাতে?

রানাঘাটে তীব্র বিক্ষোভের মুখে ইস্তফা তৃণমূল প্রধানের, আবির খেলায় মাতলেন BJP কর্মীরা

শোরগোল ফেলে দিয়েছে ‘আরশোলা জনতা পার্টি’, দুদিনেই ৪০ হাজারের বেশি সদস্য

অঘোষিত লকডাউন! সরকারি ব্যাঙ্ক-বিমা সংস্থাকে খরচ কমানোর নির্দেশ অর্থ মন্ত্রকের

ইবোলা ও হ্যান্টাভাইরাসের থাবা থেকে বাঁচতে হাতের কাছে রাখুন এই ৮ ডিভাইস

সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা, খুশিতে মগরা বিডিও অফিসে লাড্ডু বিলি বিজেপির

সমুদ্রের ৬০ মিটার গভীরে সলিল সমাধি, মালদ্বীপে নিখোঁজ ৪ ডুবুরির দেহ উদ্ধার

বেকার যুবক–যুবতীদের অ্যাকাউন্টে এবার ঢুকবে ৩ হাজার টাকা, যুবশক্তি ভরসা কার্ডে মিলবে অর্থ

প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে নারীদের উপর অত্যাচার নিয়ে তদন্ত কমিটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত, অন্নপূর্ণা যোজনায় মিলল অনুমোদন

ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু, আত্মসমর্পণ করা নিয়ে কী বললেন?

আগামী ৩ ঘণ্টার মধ্যে একাধিক জেলায় ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

ভোটগণনার রাতে মহিলাকে শ্লীলতাহানীর অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা সহ তিন

কালিয়াচকে ফের উদ্ধার কোটি টাকার মাদক, সন্ধান মিলেছে একাধিক আগ্নেয়াস্ত্রের