লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, তৃণমূল নেতার বাড়ির সামনে গায়ে আগুন মহিলার

Share:

নিজস্ব প্রতিনিধি: জমি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ! জমি তো দূর, পাওনা টাকা চাওয়ার পরও ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ। তাই টাকা ফেরত না পেয়ে অভিযুক্ত তৃণমূল নেতার বাড়ির সামনে গিয়ে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন এক মহিলা। অভিযুক্ত নদিয়া জেলার তৃণমূলের শান্তিপুর ২ নম্বর ব্লক সভাপতি উৎপল বসাক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা।

জানা গিয়েছে, অভিযুক্ত ওই তৃণমূল নেতা নদিয়ার ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। ওই এলাকারই এক মহিলা সপরিবার বাড়ি ভাড়া নিয়ে থাকেন দীর্ঘদিন। তাঁর স্বামী একটি প্রাইভেট কোম্পানিতে কলকাতায় কাজ করেন। নিজের কোনও জায়গা না থাকায়, ওই তৃণমূল নেতাকে দীর্ঘদিনের জমানো টাকা এবং সোনার গয়না দিয়েছিলেন। একটা জমির জন্য।

মহিলার দাবি, তৃণমূল নেতা উৎপল বসাক তাঁকে আশ্বাস দিয়েছিলেন একটি সরকারি জমি পাইয়ে দেবেন বলে। কিন্তু কোনও কিছুই তিনি পাননি বলে অভিযোগ। পরবর্তীতে, মহিলা প্রতারণার শিকার হয়েছে বুঝতে পেরে তাঁর পাওনা টাকা ফেরত চায়। টাকা চাইতে গেলে তৃণমূল নেতা এবং তাঁর পরিবার উল্টে হুমকি দিতেন বলে অভিযোগ। কী করবেন বুঝতে না পেরে ওই মহিলা এদিন সোজা হাজির হন অভিযুক্ত তৃণমূল নেতার বাড়ির সামনে।

শুধু তাই নয়, তৃণমূল নেতার বাড়ির সামনেই কেরোসিন তেল নিজের গায়ে ঢেলে ফেলেন আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন বলে খবর। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই কোনওরকমে ওই মহিলাকে উদ্ধার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। ইতিমধ্যে, ওই মহিলা শান্তিপুর থানায় অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘুসুড়ির জে. এন. মুখার্জী রোডের বেহাল দশা, নতুন সরকারের দিকে তাকিয়ে এলাকাবাসী

অন্যের প্রেমিকাকে সঙ্গে নিয়ে নিক্কো পার্কে মজা করতে গিয়ে নিউমার্কেটে প্রতিবেশীর হাতে খুন যুবক

অশোকনগরে সাড়ে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় ২০ বছরের কারাদণ্ড ঘোষণা

দত্তপুকুরের পঞ্চায়েত উপপ্রধান মান্তু সাহা গ্রেফতার

বিধাননগরের তৃণমূল কাউন্সিলর রঞ্জন পোদ্দার তোলাবাজির অভিযোগে গ্রেফতার

মালতিপুরের তৃণমূল বিধায়কের মেয়ের স্কুলে ১৬ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বাকি, বিচ্ছিন্ন করা হল সংযোগ

‘তৃণমূল জমানায় মাদ্রাসায় নিয়োগে বৈধরা সুযোগ পায়নি,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

‘অনুপ্রবেশকারীদের সরাসরি BSF-এর হাতে তুলে দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর

মেলানির জন্য ‘মেলোডি’ উপহার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রী মোদি

‘প্রত্যেক মাসে উত্তরবঙ্গে আসব,’ বাগডোগরা বিমানবন্দরে পা রেখেই ঘোষণা শুভেন্দুর

শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, তৃণমূল নেতার বাড়ির সামনে গায়ে আগুন মহিলার

আগামী ২’ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে কলকাতা সহ একাধিক জেলায় প্রবল দুর্যোগ, সতর্কতা জারি

কাঁচরাপাড়া-হালিশহর পুরসভায় তৃণমূলের ভাঙন প্রকাশ্যে, ইস্তফা দিলেন ১৫ জন কাউন্সিলর