দিনে ৩৫টি সাপ্লিমেন্ট খান কিম কার্দাশিয়ান! কতটা ক্ষতিকর হতে পারে এই অভ্যাস জানেন

Share:

নিজস্ব প্রতিনিধি: সুস্থ থাকতে এখন অনেকেই ভরসা রাখছেন ভিটামিন ও ডায়েটারি সাপ্লিমেন্টের উপর। তবে প্রয়োজনের অতিরিক্ত সাপ্লিমেন্ট কি শরীরের ক্ষতি ডেকে আনতে পারে? সম্প্রতি সেই প্রশ্নই উঠে এসেছে মার্কিন রিয়্যালিটি টিভি তারকাকিম কার্দাশিয়ানের মন্তব্য ঘিরে। তিনি জানিয়েছেন, প্রতিদিন তিনি প্রায় ৩৫টি সাপ্লিমেন্ট খান। আর তা নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক। 

একটি পডকাস্টে অভিনেত্রী ও উদ্যোক্তা কিম জানান, দিনে তিন বার ভাগ করে তিনি মোট ৩৫টি সাপ্লিমেন্ট খান। তবে এত ওষুধ খেতে খেতে তাঁর ‘পিল ফ্যাটিগ’-ও তৈরি হয়েছে। বিশেষ করে ফিশ অয়েল ক্যাপসুল খাওয়া বন্ধ করার পর রক্তপরীক্ষায় তার প্রভাব ধরা পড়ায় ফের তা শুরু করতে হয়েছে বলেও জানান তিনি। চিকিৎসকদের মতে, প্রয়োজন ছাড়া অতিরিক্ত সাপ্লিমেন্ট খাওয়া বিপজ্জনক হতে পারে। বিশেষ করে ফ্যাট-সলিউবল ভিটামিন যেমন A, D, E এবং K শরীরে জমে গিয়ে টক্সিসিটি তৈরি করতে পারে। এর ফলে লিভারের ক্ষতি, কিডনিতে পাথর, হজমের গোলমাল, স্নায়ুর সমস্যা-সহ একাধিক জটিলতা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের দাবি, শুধুমাত্র ট্রেন্ড বা কোনও সেলিব্রিটিকে দেখে সাপ্লিমেন্ট খাওয়া উচিত নয়। শরীরে আদৌ কোনও ভিটামিন বা মিনারেলের ঘাটতি রয়েছে কি না, তা পরীক্ষা করেই চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট নেওয়া প্রয়োজন।

আরও পড়ুন: ম্যানুয়েল নয়্যারকে নিয়ে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা জার্মানির

অতিরিক্ত সাপ্লিমেন্টে কী কী ঝুঁকি?

১) ভিটামিন টক্সিসিটি: অতিরিক্ত ভিটামিন শরীরে জমে গিয়ে কিডনি ও লিভারের ক্ষতি করতে পারে।
২) মিনারেল ওভারলোড: অতিরিক্ত আয়রন বা অন্যান্য মিনারেল পেটের সমস্যা থেকে দীর্ঘমেয়াদি অঙ্গহানির কারণ হতে পারে।
৩) ওষুধের সঙ্গে প্রতিক্রিয়া: কিছু সাপ্লিমেন্ট প্রেসক্রিপশনের ওষুধের কার্যকারিতা কমিয়ে দিতে পারে।
৪) অতিরিক্ত গ্রহণের ঝুঁকি: ফোর্টিফায়েড খাবার, মাল্টিভিটামিন ও আলাদা সাপ্লিমেন্ট একসঙ্গে খেলে অজান্তেই মাত্রা ছাড়িয়ে যেতে পারে।

চিকিৎসকদের পরামর্শ, নিয়মিত সাপ্লিমেন্ট খেলে অবশ্যই চিকিৎসকের নজরে থাকা জরুরি। বমি ভাব, পেটব্যথা, অতিরিক্ত ক্লান্তি, হৃদস্পন্দনের অস্বাভাবিকতা বা জন্ডিসের মতো উপসর্গ দেখা দিলে তা অবহেলা করা উচিত নয়। 

একে একে কাটা হচ্ছিল ধর্ষকের অঙ্গ, গ্লাসের ওপাশ থেকে দেখছিল নির্যাতিতার পরিবার

অক্ষয়ের ১ কোটি টাকার অনুদানে ভোলবদল হল কাশ্মীরের একটি জরাজীর্ণ স্কুলের

হালিশহরের পর ভাটপাড়া পুরসভা, একযোগে পদত্যাগ করলেন ২৯ জন কাউন্সিলর

‘‌আগের সরকার বড় গর্ত করে দিয়ে গিয়েছে’‌, আর্থিক অবস্থা নিয়ে বিস্ফোরক দিলীপ

মোদিকে ঝালমুড়ি খাওয়ানো দোকানিকে বিদেশ থেকে খুনের হুমকি ফোন, আতঙ্ক ঝাড়গ্রামে

তীব্র দাবদাহের মাঝেই এক ফোঁটা জলের জন্য হাহাকারে এই রাজ্যগুলি…

মায়ের অসুস্থতা নিয়ে আর্জি, উমর খালিদকে অন্তর্বর্তীকালীন জামিনের নির্দেশ হাইকোর্টের

ঘর দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, বিক্ষোভ স্থানীয়দের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

মাউন্ট এভারেস্ট জয় করে ফেরার পথে মর্মান্তিক মৃত্যু ২ ভারতীয়ের

কাঁচা আম দিয়েই বানান ৫ রকম মিষ্টি, যা ফিরিয়ে আনবে ছোটবেলার স্মৃতি

বাঘের থাবায় মর্মান্তিক মৃত্যু চার মহিলার, চাঞ্চল্য মহারাষ্ট্রে