Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পার্থ’র বইতে রাজভবনের ইতিহাস, বাদ ধনখড়!

২৮ শে ফেব্রুয়ারি থেকে সল্টলেকের সেন্ট্রাল পার্কে বসছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। সেই বইমেলাতেই নিজের লেখা তিনটি বই প্রকাশ করবেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৮ শে ফেব্রুয়ারি থেকে সল্টলেকের সেন্ট্রাল পার্কে বসছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। সেই বইমেলাতেই নিজের লেখা তিনটি বই প্রকাশ করবেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায় (Partha Chaterjee)। যার মধ্যে উল্লেখযোগ্য রাজভবন চ্যাপ্টার। রাজ্যের রাজভবন নিয়ে একটি আস্ত বই লিখেছেন রাজ্যের মন্ত্রী। যেখানে বিষয় হিসেবে থাকছে তাঁর রাজনৈতিক জীবনে কাছ থেকে দেখা বাংলার কয়েক জন রাজ্যপাল। দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রথমবার ২০০৬ সালে বিরোধী দলনেতা হন পার্থ চট্ট্যোপাধ্যায়। সেই সময় বাংলার রাজ্যপাল ছিলেন মহাত্মা গান্ধির পৌত্র গোপালকৃষ্ণ গান্ধি। ঠিক তখনই সিঙ্গুর-নন্দীগ্রামের বিভিন্ন আন্দোলনকে ঘিরে উত্তাল হয়েছিল বাংলার রাজনীতি। যার ফলে রাজভবনের সঙ্গে বিশেষ সম্পর্ক তৈরি হয় রাজ্যের বিরোধী দলনেতার। সেই সূত্রেই পার্থ চট্ট্যোপাধ্যায় রাজ্যের একাধিক রাজ্যপালের কাজকর্ম কাছ থেকে দেখেছেন। সেই বিষয়ে লিপিবদ্ধ করে বই প্রকাশ করছেন পার্থ চট্ট্যোপাধ্যায়।

শিল্পমন্ত্রীর লেখা বইয়ের নাম ‘রাজভবনের অন্দরমহলে’। এম কে নারায়ণ ও কেশরীনাথ ত্রিপাঠির মত রাজ্যপালের ভূমিকা ও কাজকর্ম নিয়ে বিস্তারিত নিজের বইতে লিখেছেন পার্থ চট্ট্যোপাধ্যায়। কিন্তু সেই বইতেই এক কলমও অক্ষর রাজ্যের বর্তমান রাজ্যপালের জন্য খরচ করেননি বেহালা পশ্চিমের বিধায়ক। ২০১৯ সালের লোকসভা ভোটের পর ৩০ জুলাই পশ্চিমবঙ্গে রাজ্যপালের দায়িত্বে আসেন তিনি। তারপর থেকেই রাজ্যের সঙ্গে নানা বিষয়ে সংঘাতে জড়ান রাজ্যপাল জগদীপ ধনখড়। এমনকি শিক্ষামন্ত্রী থেকে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায়ের সঙ্গেও নানা বিষয়ে মনোমালিন্য ও সংঘাতের পরিবেশের সৃষ্টি হয়। তাই ধনখড়কে বাদ দিয়েই নিজের বই লিখেছেন পার্থ চট্ট্যোপাধ্যায়।

তবে শুধুই রাজভবনের বিষয় নয় আরও দুটি বই লিখেছেন যা বইমেলাতেই প্রকাশ পাবে। তৃণমূল নেতার বাকি দুটি বইয়ের নাম ‘স্ট্রাগল পিরিয়ড ইউথ আওয়ার লিডার মমতা ব্যানার্জি’। এর বিষয় খুব কাছ থেকে দেখা ও কাজ করা তৃণমূল নেত্রীর নানা সংগ্রামের বিষয়। যা ইংরেজিতে ছাপা হয়েছে বলে খবর। পার্থর লেখা তৃতীয় বইটির নাম ‘নয় নেতার নয় কাহন’। বিষয় হিসেবে রাজ্যের নয় নেতার জীবন ও কাজকর্ম। বইটিতে তৃণমূল নেত্রী মমতা ছাড়াও প্রয়াত নেতা সিদ্ধার্থশঙ্কর রায়, প্রিয়রঞ্জন দাশমুন্সি, সুব্রত মুখোপাধ্যায়, সোমেন মিত্র, পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের কথা বলবেন পার্থ চট্ট্যোপাধ্যায়। বইটিতে রয়েছে দমদমের প্রবীণ সাংসদ সৌগত রায়ের সঙ্গে পার্থ চট্ট্যোপাধ্যায়ের কাজের অভিজ্ঞতা। শুধুই কংগ্রেসি নয়, বামপন্থী নেতাদের নানা বিষয় নিজের বইতে উল্লেখ করেছেন পরিষদীয় মন্ত্রী। প্রয়াত দুই বামপন্থী নেতার কথাও নিজের বইতে বিস্তারিত উল্লেখ করেছেন তিনি। তাঁরা হলেন প্রাক্তন স্পিকার হাসিম আব্দুল হালিম ও শ্রমিক নেতা মহম্মদ ইসমাইল।

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের