ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার চুক্তি প্রায় চূড়ান্ত, দাবি ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধের ফল ভুগছে গোটা বিশ্ব। হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিকভাবে পণ্যবাহী জাহাজ চলাচল করতে না পারায় বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম। এই আবহেই যুদ্ধ শেষ নিয়ে বড় বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  রবিবার তিনি বলেছেন, ইজরায়েল এবং অন্যান্য মিত্রদের সঙ্গে আলোচনার পর ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছে।  যা সম্ভবত তিন মাস ধরে চলা এই যুদ্ধের অবসানের পথ প্রশস্ত করবে। 

হরমুজের দরজা খুলে দেওয়া নিয়েও বেশ কিছু কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন,  এই চুক্তির আওতায় হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করে দেওয়া হবে। তবে চুক্তিটি পুরোপুরি কার্যকর হওয়া মার্কিন-ইরানি আলোচনা এবং অন্যান্য সংশ্লিষ্ট দেশের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, পাকিস্তান, জর্ডান, মিশর, তুরস্ক এবং বাহরাইনের নেতা ও কর্মকর্তাদের  সঙ্গে একটি ফোনালাপের পর মার্কিন প্রেসিডেন্ট এই ঘোষণা করেছেন। এমনকি ট্রাম্প এটাও বলেছেন, সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে প্রস্তুত রয়েছে ইরান। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মতে, ইরানের কাছে বর্তমানে ৬০ শতাংশ বিশুদ্ধ প্রায় ৪০০ কিলোগ্রাম সমৃদ্ধ  ইউরেনিয়াম রয়েছে, যা অস্ত্র তৈরির উপযুক্ত মাত্রার কাছাকাছি।

আরও পড়ুন: মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়া পাক সেনাপ্রধানকে কড়া কথা শোনালেন ইরানের স্পিকার

ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে ট্রাম্প বলেছেন, “মার্কিন যুক্তরাষ্ট্র, ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং তালিকাভুক্ত অন্যান্য বিভিন্ন দেশের মধ্যে একটি চুক্তি নিয়ে মূলত আলোচনা হয়েছে, যা এখন চূড়ান্ত করার অপেক্ষায় রয়েছে।”  ট্রাম্প আরও জানিয়েছেন, তিনি আলাদাভাবে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। ট্রাম্প লিখেছেন, ‘চুক্তির চূড়ান্ত দিক ও খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে বর্তমানে আলোচনা চলছে এবং শীঘ্রই তা ঘোষণা করা হবে।’ তবে,  ইরান ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, তেহরান হরমুজের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখবে। প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে,  ইরান কেবল যাতায়াতকারী জাহাজের সংখ্যাকে যুদ্ধের আগের পর্যায়ে ফিরিয়ে আনতে সম্মত হয়েছে।  ইরান জানিয়েছে আগের মতো সবটা অবাধে হবে হবে না।  

প্রধানমন্ত্রীকে শুভেন্দুর দেওয়া বঙ্কিমচন্দ্রের ছবি এঁকেছেন বুদবুদের ধনঞ্জয়

ভয়াবহ দুর্ঘটনা! বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মৃত ৫

গরমে পেট থাকবে ঠান্ডা, ভাতের সঙ্গে পাতে রাখুন লাউপোড়া ভর্তা

বাড়িতে হঠাৎ বন্ধুরা এসে হাজির? আড্ডার মেজাজ জমাতে বানিয়ে ফেলুন চিকেন সাসলিক

‘বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত থাকা কাউকে রেয়াত করা হবে না’, স্পষ্ট বার্তা অগ্নিমিত্রার

কাঁচা আম শেষের মুখে, তাই দেরি না করে বানিয়ে ফেলুন এই রেসিপিটা

নবান্নে সব দফতরের সচিবদের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা হবে?‌

পঞ্জাব-লখনউয়ের ম্যাচের সময় চিয়ারলিডারদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, হস্তক্ষেপ পুলিশের

ফলতায় পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে বিজেপি, দেখা নেই তৃণমূলের এজেন্টের

হোয়াইট হাউসের বাইরে শুটআউট! খতম নিজেকে ‘যিশু’ দাবি করা হামলাকারী

ব্যাট হাতে জ্বলে উঠলেন শ্রেয়স, লখনউকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল পঞ্জাব কিংস

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার চুক্তি প্রায় চূড়ান্ত, দাবি ট্রাম্পের

ত্বিশা শর্মার মৃত্যুর কয়েক ঘণ্টা আগে কী হয়েছিল? মুখ খুললেন স্বামী

পাকিস্তানের কোয়েট্টায় যাত্রীবাহী ট্রেন লক্ষ্য করে আত্মঘাতী হামলা, নিহত ২৩