জয় হিন্দ মেট্রো স্টেশনে বসল ১২ ফুটের ফাইবারের নেতাজি মূর্তি, কার হাতে তৈরি?

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৫.১ ফুট উঁচু একটি ঘোড়সওয়ার ব্রোঞ্জের মূর্তি। উত্তর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক এটি। এবার কলকাতার জয় হিন্দ মেট্রো স্টেশনে বসেছে গ্লাস ফাইবারে তৈরি ১২ ফুটের নেতাজি মূর্তিটি। সুন্দর করে সাজানো বাগানের মধ্যে সেটিকে বসানো হয়েছে। কিন্তু কে বা কারা তৈরি করেছে এই মূর্তি জানেন? বারাসতের স্থানীয় শিল্পীদের দ্বারা তৈরি হয়েছে এই মূর্তিটি। গ্লাস ফাইবার ও আঠা দিয়ে সুন্দর করে গড়ে তোলা হয়েছে নেচাজির এই নতুন মূর্তি। 

জয় হিন্দ মেট্রো স্টেশন তথা   দমদম বিমানবন্দর মেট্রোতে গেলেই দেখা মিলবে মূর্তিটির। গ্লাস ফাইবার, আঠা ও বিভিন্ন রঙের মিশেলে রাঙিয়ে তোলা হয়েছে এটি। সুভাষচন্দ্র বসুকে নিয়ে বাঙালির এক চিরকালীন আবেগ রয়েছে। বাঙালি আজও হিরো বলতে বোঝে ঘরের ছেলে সুভাষকে। সেই হিরোর মূর্তি এবার বসেছে মেট্রো স্টেশনের বাইরে। সেই হিরোকে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে মূর্তিটির উন্মোচন করা হয়েছে। এই মূর্তিটি শিল্প,  ঐতিহ্য এবং আধুনিক নগর পরিকাঠামোর সমন্বয়ে একটি নতুন সাংস্কৃতিক ও দেশপ্রেমমূলক নিদর্শন যুক্ত করেছে।

জয় হিন্দ মেট্রো স্টেশনে বসানো এই মূর্তিটির চারপাশে শান্ত বাগান তৈরি করা হয়েছে। যা এলাকার নান্দনিক আকর্ষণ বাড়িয়ে দিয়েছে। বারাসতের স্থানীয় কারিগররা নিজেদের প্রতিভা ও কারুশিল্পকে তুলে ধরা হয়েছে। ১৯৬৯ সালে কলকাতা পৌরসংস্থার দ্বারা শ্যামবাজারের মূর্তিটি স্থাপন হয়েছিল। এটি নির্মাণ করে ছিলেন ভাস্কর নাগেশ যোগলেকর। যিনি ১৮৬১ সালে পার্ক স্ট্রিটে স্থাপিত লর্ড আউট্রামের ঘোড়সওয়ার মূর্তি থেকে অনুপ্রাণিত হয়েছিলেন। এবার নতুন আরও একটি মূর্তি বসছে শহরে। 

‘সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব,’ হুঁশিয়ারি সিদ্দারামাইয়ার

পাহাড়ে পড়ুয়াদের জন্য বিশেষ ট্রেন চালু, যানজট মোকাবিলায় উদ্যোগী ডিএইচআর

৮৮ দিন পর ইরানে ফিরল ইন্টারনেট পরিসেবা, সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা বহাল

বিরতি কাটিয়ে টলিউডে কামব্যাক করছেন স্বনামধন্য পরিচালক স্বপন সাহা

রেল প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী, রাজ্যে রেলমন্ত্রী আসার সম্ভাবনা

পুরুষ হয়েও অ্যাকাউন্টে ঢুকত ‘লক্ষ্মীর ভাণ্ডার’-র টাকা, রাকিবুলের পর গ্রেফতার উত্তমকুমার

‘ঈদের আসল উদ্দেশ্য সেবা’, পশু কুরবানির বদলে মানবিকতার বার্তা অভিনেত্রী সারার

কোচবিহার ক্যানসার হাসপাতালের হাল ফেরাতে চান মিঠুন, সার্কিট হাউসে বৈঠকে বিজেপি নেতা

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

জয় হিন্দ মেট্রো স্টেশনে বসল ১২ ফুটের ফাইবারের নেতাজি মূর্তি, কার হাতে তৈরি?

দীর্ঘ জেরার পর ত্বিশা শর্মার শাশুড়ি গিরিবালা সিংহকে গ্রেফতার করল সিবিআই

জটিল অস্ত্রোপচারে ফুসফুস থেকে এলইডি বাল্‌ব বের করে ৯ মাসের শিশুকে নতুন জীবন দিলেন চিকি‍ৎসকরা