পুরুষ হয়েও অ্যাকাউন্টে ঢুকত ‘লক্ষ্মীর ভাণ্ডার’-র টাকা, রাকিবুলের পর গ্রেফতার উত্তমকুমার

Share:

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদের বহরমপুরের পর এবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা। পুরুষ হয়েও মাসের পর মাস অ্যাকাউন্টে ঢুকত ‘লক্ষ্মীর ভাণ্ডার’-র টাকা। প্রায় ২ বছর ধরে স্ত্রীয়ের অ্যাকাউন্টে টাকা নিতেন অভিযুক্ত তৃণমূল নেতা। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চন্দ্রকোণার এক নম্বর ব্লকের মনোহরপুর এলাকায়। 

জানা গিয়েছে, অভিযুক্ত তৃণমূল নেতার নাম উত্তম কুমার সাউ। পেশায় তিনি একজন ঠিকা কর্মী। স্থানীয় বিজেপি কর্মীরা অভিযোগ করেন, পুরুষ হয়েও লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা দিনের পর দিন নিয়ে গিয়েছেন ওই ব্যক্তি। এছাড়াও ওই তৃণমূল নেতা যেন পাওয়া সব টাকা ফেরত দেন, সেই দাবি জানিয়ে ও উত্তম কুমার সাউয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সরব হয়েছে বিজেপি।

অভিযুক্ত উত্তম কুমার সাউ-এর দাবি, বিষয়টি তিনি জানতেন না। কয়েকদিন আগেই তার নজরে এসেছে। উপভোক্তার নামের জায়গায় তাঁর নাম থাকলেও সেখানে প্রদত্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টটি তাঁর স্ত্রীর অ্যাকাউন্ট। তিনি সমস্যা সমাধানের জন্য গ্রাম পঞ্চায়েতে লিখিত ভাবে জানাবেন বলে জানিয়েছেন।

পাশাপাশি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতারণার অভিযোগে আগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃতের নাম রাকিবুল শেখ। অভিযোগ, মহিলাদের জন্য চালু সরকারি প্রকল্পের সুবিধা পেতেন এই ব্যক্তি। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাকিবুলের নাম নেন নবান্নের বৈঠকে। এই আবহে গ্রেফতার করা হয়েছে রাকিবুলকে। এই ধরনের প্রতারণা বা জালিয়াতির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, এর নেপথ্যে কোনও বড় চক্র কাজ করছিল কি না, এই বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

ডিজিটাল পেমেন্টে বিপ্লব! মেটার হাত ধরে হোয়াটসঅ্যাপেই মেটানো যাবে বিল

রান্নাঘরের ৩ জিনিসেই কাটবে বাড়ির ‘নেগেটিভিটি’! বাস্তু মেনে কী করবেন জেনে নিন-

জানেন কেন হোটেলের ঘরে থাকে না দেওয়াল ঘড়ি? কারণ শুনলে অবাক হবেন

৬ নভেম্বর পর্যন্ত সৌভাগ্যের ছোঁয়া, সাফল্যের শিখরে পৌঁছবেন ৫ রাশির জাতকরা

রাতারাতি বদলে যেতে পারে ভাগ্য! বুধের ভদ্র রাজযোগে কপাল খুলবে এই ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: জন্মাষ্টমীতে সন্তানের থেকে সুখবর, হঠাৎ অর্থপ্রাপ্তি, চট করে মাথা গরম করবেন না..

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?