বিরতি কাটিয়ে টলিউডে কামব্যাক করছেন স্বনামধন্য পরিচালক স্বপন সাহা

দীর্ঘ বিরতি কাটিয়ে অবশেষে বড় পর্দায় ফিরছেন পরিচালক স্বপন সাহা। এই খবর স্বাভাবিকভাবেই নব্বইয়ের দর্শকদের নস্টালজিক করে তুলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নব্বইয়ের দশক থেকে ২০০০ সালের শুরু পর্যন্ত টলিউডে বাণিজ্যিক ছবির দুনিয়ায় রাজ করেছেন তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তের একাধিক ছবি তাঁরই পরিচালিত। বলা চলে, নব্বইয়ের দশক থেকে ২০০০ সালের শুরু পর্যন্ত টলিউডের বাণিজ্যিক ছবির অন্যতম কাণ্ডারি ছিলেন তিনি। ‘বাবা কেন চাকর’ কিংবা ‘MLA ফাটাকেষ্ট’, একের পর এক অল টাইম ব্লকবাস্টার ছবি উপহার দিয়ে হল মালিকদের লক্ষ্মীলাভ করিয়েছিলেন তিনি। কিন্তু মাঝে অনেকগুলো বছর তাঁর পাত্তা ছিল না। দীর্ঘ বিরতি কাটিয়ে অবশেষে বড় পর্দায় ফিরছেন পরিচালক স্বপন সাহা। এই খবর স্বাভাবিকভাবেই নব্বইয়ের দর্শকদের নস্টালজিক করে তুলেছে। টলিউড সূত্রের খবর, পরিচালকের নতুন ছবির নাম রাখা হয়েছে ‘মন ছুঁই।’

এই ছবির মাধ্যমে দীর্ঘদিন বাদে পরিচালকের চেয়ারে বসতে চলেছেন তিনি। জানা গিয়েছে, এই সিনেমার প্রযোজক অসীম কুমার নাগ এবং নন্দিতা নাগ। একটি সংবাদমাধ্যমকে তিনি তাঁর টলিউডে প্রত্যাবর্তনের খবরে সিলমোহর দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন, পরিচালনায় ফিরছেন তিনি। আপাতত ছবির কথাবার্তা হয়ে গিয়েছে। এবার ছবির অভিনেতা-অভিনেত্রী নির্বাচনের কাজ শুরু হবে।

বর্তমানে বাংলা ছবির ঘরানা অনেকটাই বদলে গিয়েছে। বাণিজ্যিক বাংলা ছবি সুপারস্টার জিত ছাড়া আর কেউ করে না বললেই চলে। তবে স্বপন সাহা ওই ধারার ছবি-ই বানাবেন। আট থেকে আশি সকলেই এই ছবির দর্শক হবেন। প্রসঙ্গত, ইন্ডাস্ট্রিতে অনেক তারকাকে প্রতিষ্ঠা করেছেন স্বপন সাহা। যারা আজ টলিউডে তারকা হিসেবে প্রতিষ্ঠিত। তাঁর শেষ ছবি ছিল ২০১৭ সালের ‘শ্রেষ্ঠ বাঙালি’ ছবি দিয়ে কামব্যাক করেছিলেন তিনি। যেখানে একঝাঁক নতুন তারকা থাকলেও বড় চমক ছিল বলিউড সেনসেশন সানি লিওনি -র আইটেম ড্যান্স। যা সেই সময় তুমুল শোরগোল ফেলে দিয়েছিল। এবার দেখা যাক তিনি নতুন ছবির জন্যে নতুন মুখ আনেন নাকি পুরনোতেই ভরসা রাখেন।

রেল প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী, রাজ্যে রেলমন্ত্রী আসার সম্ভাবনা

পুরুষ হয়েও অ্যাকাউন্টে ঢুকত ‘লক্ষ্মীর ভাণ্ডার’-র টাকা, রাকিবুলের পর গ্রেফতার উত্তমকুমার

‘ঈদের আসল উদ্দেশ্য সেবা’, পশু কুরবানির বদলে মানবিকতার বার্তা অভিনেত্রী সারার

কোচবিহার ক্যানসার হাসপাতালের হাল ফেরাতে চান মিঠুন, সার্কিট হাউসে বৈঠকে বিজেপি নেতা

দীর্ঘ জেরার পর ত্বিশা শর্মার শাশুড়ি গিরিবালা সিংহকে গ্রেফতার করল সিবিআই

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

জটিল অস্ত্রোপচারে ফুসফুস থেকে এলইডি বাল্‌ব বের করে ৯ মাসের শিশুকে নতুন জীবন দিলেন চিকি‍ৎসকরা

কানাডায় ছুরি দিয়ে কুপিয়ে নৃশংস খুন ভারতীয় ছাত্রীকে, গুজরাতের বাড়িতে শোকের ছায়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

নাগেরবাজারে গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত এক

২০০ কেজি ওজন, চার ফুট লম্বা, ৮ লাখ দাম উঠল সুলতানের

‘মায়াপুর ইসকনের আরও উন্নয়ন করতে চাই’, পুজো দিয়ে বললেন মুখ্যমন্ত্রী