রেল প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী, রাজ্যে রেলমন্ত্রী আসার সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে একের পর এক রেল প্রকল্প নিয়ে এসে পশ্চিমবঙ্গে ব্যাপক কাজ করতে চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কাজ বাস্তবায়িত হলে কর্মসংস্থানও হবে বলে মনে করেন তিনি। দীর্ঘদিন আটকে ছিল চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ। সেটার সমাধান হয়েছে মুহূর্তের মধ্যেই। আর যে রেল প্রকল্পের কাজগুলি বাকি রয়েছে সেই কাজগুলি দ্রুত শেষ করতে চান মুখ্যমন্ত্রী। আর তাই ইতিমধ্যেই একাধিক রেল প্রকল্প নিয়ে জরুরি বৈঠকে করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এখন রাজ্যের নির্মীয়মাণ রেল এবং মেট্রো প্রকল্পগুলির কাজের অগ্রগতি নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে এই বৈঠক হয়। আর সেখান থেকেই জানা যায়, আগামী জুন মাসের ৬ তারিখ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের রাজ্যে আসতে পারেন। যদি সব ঠিক থাকে আর রেলমন্ত্রী পশ্চিমবঙ্গে আসেন তাহলে বড় কিছু ঘোষণা শুনতে পারেন রাজ্যবাসী। এমন খবরও মিলছে। ওই বৈঠকে রাজ্যে নানা রেলপ্রকল্পের হাল হকিকতের খবর নেন মুখ্যমন্ত্রী। প্রত্যেক জোনের জেনারেল ম্যানেজাররা ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

নবান্ন সূত্রে খবর, জমিজট–সহ অন্য কোনও কারণে রাজ্যে আর কোনও প্রকল্পের কাজ আটকে থাকবে না। এমনই আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর এই কথা শুনে খুশি রেলের কর্তারা। কোন প্রকল্পগুলি কোথায় এবং কী কী সমস্যা রয়েছে তার তালিকা তৈরি করা হয়েছে। কেমনভাবে তার সমাধান করা সম্ভব তা নিয়ে রাজ্যের কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়েছে রেল। একইসঙ্গে মেট্রো প্রকল্পগুলির কাজেও গতি আনার কথা বলা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম থেকে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় রক্ষা করে কাজ করার বার্তা দিয়েছেন। এবার এই অফিসারদের নিয়ে বৈঠকে হাত খুলে উন্নয়নের কাজ করতে বলেছেন মুখ্যমন্ত্রী।

তাছাড়া মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবার থেকে রেলের একাধিক প্রকল্পে জমি নিয়ে জট ছাড়ানোর কাজ করা হবে। এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মেট্রো প্রকল্পের সম্প্রসারণের কাজও যাতে থমকে না থাকে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে বলে জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। যে কোনও সমস্যায় রেল কর্তাদের পাশে থাকবেন বলেও জানিয়ে দিয়েছেন তিনি। ইতিমধ্যেই দীর্ঘদিন আটকে থাকা চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজের জটিলতা কেটেছে। মাত্র ১২০ ঘণ্টারও কম সময়ে দু’দফায় মেট্রো লাইন জোড়ার কাজ সম্পন্ন হয়েছে। সব ঠিক থাকলে চলতি বছরের শেষেই ওই লাইনে মেট্রো চলাচল শুরু করবে। রেল বা মেট্রোর কোনও প্রকল্পে এরকম জট রয়েছে কিনা তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

পুরুষ হয়েও অ্যাকাউন্টে ঢুকত ‘লক্ষ্মীর ভাণ্ডার’-র টাকা, রাকিবুলের পর গ্রেফতার উত্তমকুমার

‘ঈদের আসল উদ্দেশ্য সেবা’, পশু কুরবানির বদলে মানবিকতার বার্তা অভিনেত্রী সারার

কোচবিহার ক্যানসার হাসপাতালের হাল ফেরাতে চান মিঠুন, সার্কিট হাউসে বৈঠকে বিজেপি নেতা

দীর্ঘ জেরার পর ত্বিশা শর্মার শাশুড়ি গিরিবালা সিংহকে গ্রেফতার করল সিবিআই

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

জটিল অস্ত্রোপচারে ফুসফুস থেকে এলইডি বাল্‌ব বের করে ৯ মাসের শিশুকে নতুন জীবন দিলেন চিকি‍ৎসকরা

কানাডায় ছুরি দিয়ে কুপিয়ে নৃশংস খুন ভারতীয় ছাত্রীকে, গুজরাতের বাড়িতে শোকের ছায়া

নাগেরবাজারে গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত এক

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

রেল প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী, রাজ্যে রেলমন্ত্রী আসার সম্ভাবনা

২০০ কেজি ওজন, চার ফুট লম্বা, ৮ লাখ দাম উঠল সুলতানের

‘মায়াপুর ইসকনের আরও উন্নয়ন করতে চাই’, পুজো দিয়ে বললেন মুখ্যমন্ত্রী