দুরন্ত এক্সপ্রেসের টয়লেটে ধোয়া হচ্ছিল বাসন! হাতানাতে ধরা পড়ল IRCTC-কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় রেলের খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে ফের প্রশ্ন উঠেছে। দুরন্ত এক্সপ্রেসে খাবার পরিবেশন নিয়ে বড় ধরনের স্বাস্থ্যবিধি বিতর্ক তৈরি হয়েছে। ট্রেনের শৌচাগারের ভেতরে ক্যাটারিং কর্মীদের বাসনপত্র পরিষ্কার করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসেছে খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ। ঘটনাটিকে অত্যন্ত গুরুতর হিসেবে দেখে আইআরসিটিসি-র কাছে ব্যাখ্যা তলব করেছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ‘ট্রুথ অন ট্র্যাক’ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মুম্বই-এর্নাকুলাম দুরন্ত এক্সপ্রেসের একটি শৌচাগারের ভেতরে একজন ক্যাটারিং কর্মী খাবার পরিবেশনের বাসনপত্র ধোয়ার কাজ করছেন। ভিডিওতে আরও দেখা যায়, বন্ধ টয়লেট সিটের ওপর রাখা একটি ঝুড়িতে প্লেট ও অন্যান্য সামগ্রী রাখা হয়েছে। ভিডিও পোস্টে দাবি করা হয়েছে, ট্রেনের যাত্রীদের খাবার পরিবেশনের জন্য ব্যবহৃত প্লেট, চামচ ও অন্যান্য বাসন অস্বাস্থ্যকর পরিবেশে পরিষ্কার করা হচ্ছিল। ঘটনাটি ট্রেনের ফার্স্ট এসি কোচে ঘটেছে বলেও অভিযোগ করা হয়েছে, যা নিয়ে যাত্রীদের মধ্যে আরও ক্ষোভ তৈরি হয়েছে। কারণ, প্রিমিয়াম শ্রেণির যাত্রীরা সাধারণত উন্নত পরিষেবা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ আশা করেন।

আরও পড়ুন: ‘আগে বয়ফ্রেন্ডকে ফোন করুন’, প্রেমিককে বিয়ের দাবিতে মোবাইল টাওয়ারে উঠে পড়লেন তরুণী!

ভিডিও ধারণকারী এক যাত্রীকে ওই কর্মীর সঙ্গে কথা বলতে শোনা যায়। তিনি প্রশ্ন করেন, ‘আপনি এখানে কী করছেন? বাসন ধোয়ার জন্য এটা কি ঠিক জায়গা?’ তবে ভিডিওতে কর্মীটিকে এ বিষয়ে কোনো উত্তর দিতে দেখা যায়নি। এরপর ওই যাত্রী শৌচাগারের বাইরে দাঁড়িয়ে থাকা আরেক কর্মচারীর কাছে জানতে চান, তিনি এ ধরনের কাজের বিষয়ে জানেন কি না। উত্তরে ওই কর্মী বলেন, ‘আমি এখনই বিষয়টা দেখলাম।’ যাত্রী তখন আরও প্রশ্ন করেন, ‘আপনি দুরন্ত এক্সপ্রেসের অ্যাটেনডেন্ট হয়ে জানেন না যে টয়লেটের ভেতরে বাসন ধোয়া হচ্ছে? এই বাসন দিয়েই কি যাত্রীদের খাবার পরিবেশন করা হয়?’

উত্তরে ওই কর্মী বলেন, তিনি বিষয়টি আগে দেখেননি। পাশাপাশি তিনি বলেন, বাসন ধোয়ার কাজ সাধারণত অন্য জায়গায় করা হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর খাদ্য নিরাপত্তা সংস্থা এফএসএসএআই (FSSAI) আইআরসিটিসি-কে (IRCTC) একটি নোটিশ পাঠিয়েছে। সেখানে ভিডিওতে দেখা ঘটনার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা ও তথ্যভিত্তিক মন্তব্য চাওয়া হয়েছে। নোটিশে এফএসএসএআই (FSSAI) জানিয়েছে, অভিযোগ সত্য হলে তা ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস (লাইসেন্সিং অ্যান্ড রেজিস্ট্রেশন অব ফুড বিজনেস) রেগুলেশনস, ২০১১’-এর স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন সংক্রান্ত নিয়মের পরিপন্থী। এই বিধি অনুযায়ী, খাদ্য প্রস্তুতি ও পরিবেশনের সঙ্গে যুক্ত সব ব্যক্তি ও সংস্থাকে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হয়, যাতে খাবার বা বাসন দূষিত না হয়।

সংস্থাটি আরও জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওর মাধ্যমে তারা জানতে পেরেছে যে ১২২২৩ নম্বর এলটিটি-ইআরএস দুরন্ত এক্সপ্রেসে ক্যাটারিং পরিষেবার বাসনপত্র ট্রেনের টয়লেটের ভেতরে ধোয়ার অভিযোগ উঠেছে। তবে এই নোটিশ নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি আইআরসিটিসি। ভারতীয় রেলের খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে ফের প্রশ্ন উঠেছে। দুরন্ত এক্সপ্রেসের শৌচাগারের ভেতরে ক্যাটারিং কর্মীদের বাসনপত্র পরিষ্কার করার অভিযোগ ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা শুরু হয়েছে। ভাইরাল ভিডিও সামনে আসতেই আইআরসিটিসি-র কাছে ব্যাখ্যা চেয়েছে খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ। 

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?