চুরি চক্রের বড় পর্দা ফাঁস, পুরুলিয়ায় ১১টি মোটরসাইকেল সহ গ্রেফতার ৩

Share:

নিজস্ব প্রতিনিধি: মোটরসাইকেল চুরি চক্রের পর্দা ফাঁস করল পুরুলিয়ার বাঘমুন্ডি থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে। সেই সঙ্গে উদ্ধার হয়েছে ১১টি চুরি যাওয়া মোটরসাইকেল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৮শে মে বৃহস্পতিবার বাঘমুন্ডি থানার কালিমাটির হাটে অভিযান চালিয়ে অজয় কালিন্দী ও গৌতম কুমারকে আটক করা হয়। অজয় কালিন্দির বাড়ি ঝালদা পুরসভার সাত নম্বর ওয়ার্ডের বাঁধাঘাটে এবং গৌতম কুমারের বাড়ি কোটশিলা থানার কানুডিহি গ্রামে। এই দু’জনকে জিজ্ঞাসাবাদ করতেই মোটরসাইকেল চুরির ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে নেয়। পরে আবার জিজ্ঞাসাবাদ করা হলে তারা চুরি যাওয়া মোটরসাইগুলি কোথায় বিক্রি করতেন সে তথ্যও পুলিশকে বলেন।

আরও পড়ুন-‘‌গুজবে কান দেবেন না’‌, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

ধৃতরা পুলিশকে জানায়, কোটশিলা থানার কোচাহাতু গ্রামের অর্জুন কুমার নামে এক ব্যক্তির কাছে তারা চুরি যাওয়া মোটরসাইকেল গুলি বিক্রি করতেন। ধৃতদের তথ্যের উপর ভিত্তি করে বাঘমুন্ডি থানার পুলিশের একটি দল অভিযান চালিয়ে অর্জুন কুমারকে আটক করে। পরবর্তীতে একটি নির্দিষ্ট মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়। পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হলে আদালতের বিচারক তিনজনকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। শুক্রবার (২৯ মে) বাঘমুন্ডি থানার পুলিশ কোটশিলা থানার সহযোগিতায় কোটশিলা এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া মোট ১১ টি মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়। ইতিমধ্যে ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

‘৩ সপ্তাহে কেন্দ্র-রাজ্য সহযোগিতায় চালু একাধিক প্রকল্প’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘যত খুশি ফোর্স আনুন, সরকারি বাংলো খালি করব না’, সরকারকে চ্যালেঞ্জ রাবড়ির

বাবাকে ‘মৃত’ দেখিয়ে সম্পত্তি হাতিয়ে ২০ লাখ দেনা, শোধ না করতে পেরে মৃত্যুর নাটক ছেলের

দুর্নীতির অভিযোগে গ্রেফতার তৃণমূলনেত্রী, ধর্ষণ মামলায় শ্রীঘরে নেতা

আমডাঙ্গা বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়কের ভাই আনিসুর রহমান গ্রেফতার

‘চাচা কি ডেয়ারিং তো দেখো!’ গোপনে প্রতিবেশীর ভিডিও তুলতে গিয়ে যা করলেন বৃদ্ধ…

বনগাঁ স্টেশন থেকে ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক, হোল্ডিং সেন্টারে নিক্ষেপ

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

বৃষ্টির প্রভাবে নেমেছে পারদ, সপ্তাহান্তে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

চুরি চক্রের বড় পর্দা ফাঁস, পুরুলিয়ায় ১১টি মোটরসাইকেল সহ গ্রেফতার ৩

টাকি পুরসভার বোর্ড মিটিংয়ে তৃণমূলের কাউন্সিলরকে দেখে ‘চোর চোর’ স্লোগান বিজেপি’র

অভিষেক ম্যাচেই রিকি পয়েন্টিংয়ের রেকর্ড ভাঙবেন তরুণ খেলোয়াড় , কে তিনি?