ম্যাট্রিমোনিয়াল অ্যাপে প্রতারণা! বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের স্বপ্ন দেখিয়ে গড়ে উঠেছিল সম্পর্ক। ম্যাট্রিমোনিয়াল অ্যাপে পরিচয়, দীর্ঘদিনের কথাবার্তা, ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা , সব মিলিয়ে এক নিখুঁত সম্পর্ক বলেই বিশ্বাস করেছিলেন নাগপুরের এক মহিলা। কিন্তু সেই সম্পর্কই শেষ পর্যন্ত পরিণত হল প্রতারণা, আর্থিক জালিয়াতি এবং ধর্ষণের অভিযোগে। অভিযুক্তের বিরুদ্ধে প্রায় ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে।  

পুলিশ সূত্রে খবর, ৩১ বছর বয়সী ওই মহিলার সঙ্গে একটি ম্যাট্রিমোনিয়াল অ্যাপে পরিচয় হয় রাঘবেন্দ্র কিশোর অবস্থি নামে এক ব্যক্তির। কথাবার্তার মাধ্যমে ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। অভিযুক্ত নিজেকে বিবাহ বিচ্ছেদ প্রাপ্ত বলে পরিচয় দেয় এবং দাবি করে যে, তার প্রথম স্ত্রী আর জীবিত নেই। সেই বিশ্বাস থেকেই মহিলার সঙ্গে বিয়ের পরিকল্পনা শুরু হয়। মহিলার অভিযোগ, সম্পর্ক গভীর হওয়ার পর থেকেই অভিযুক্ত বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে টাকা নিতে শুরু করে। কখনও নতুন জিম খোলার কথা, কখনও ব্যবসা শুরু করার পরিকল্পনার কথা বলে আর্থিক সাহায্য চাওয়া হয়। ধীরে ধীরে মহিলার কাছ থেকে মোট ১৪.৮ লক্ষ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। সময়ের সাথে সাথে অভিযুক্তের কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করতে শুরু করেন ওই মহিলা। পরে তিনি জানতে পারেন, অভিযুক্ত তার প্রথম স্ত্রী সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছিল। শুধু তাই নয়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। টাকা ও বিয়ের বিষয়ে প্রশ্ন তুললে অভিযুক্ত তাকে মানসিক এবং শারীরিক নির্যাতন করত বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: চন্দ্রকোণায় কাটমানির বিনিময়ে লক্ষ্মীর ভাণ্ডার, গ্রেফতার তৃণমূল নেতা

ক্রমাগত হয়রানির পর নাগপুরের যশোধারা নগর থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে রাঘবেন্দ্র কিশোর অবস্থির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত একই কায়দায় অন্য কোনও মহিলাকেও প্রতারণার ফাঁদে ফেলেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তার আর্থিক লেনদেন, অতীতের তথ্য এবং অন্য নারীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগও তদন্তের আওতায় রয়েছে। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। 

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ