প্রেমিক ক্যালাম টার্নারকে বিয়ে করলেন পপ গায়িকা দুয়া লিপা, ভাইরাল ছবি

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনার অবসান! রবিবার (৩১ মে) লন্ডনের বিখ্যাত ওল্ড মেরিলিবোন টাউন হলে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সারলেন বিশ্বখ্যাত পপ গায়িকা দুয়া লিপা এবং অভিনেতা ক্যালাম টার্নার। বহুদিন ধরেই তাঁদের প্রেমের গুঞ্জন চলছিল। অবশেষে গতকাল প্রেমিক ক্যালাম টার্নারকে বিয়ে করে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটালেন পপ গায়িকা। তাঁদের বিয়ের ছবিগুলি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ছবি অনুযায়ী, তাঁদের বিয়ের অনুষ্ঠান তেমন জাঁকজমকপূর্ণ ছিল না। তবে দুয়াকে বিয়ের পোশাকে পরীর মতো দেখাচ্ছিল। আর তাঁর স্বামী ক্যালাম টার্নারকে কালো স্যুটেড-ব্যুটেডে অত্যন্ত সুদর্শন দেখাচ্ছিল। মনে করা হচ্ছে, তাঁরা শীঘ্রই সিসিলিতে জমকালো রিসেপশনের আয়োজন করবেন। সেখানে তাঁদের বন্ধুবান্ধবদের আমন্ত্রণ জানাবেন।সূত্র অনুযায়ী, ২০২৪ সাল থেকে তাঁরা প্রেমের সম্পর্কে ছিলেন।

ভাইরাল ছবিগুলিতে দেখা যাচ্ছে, গায়িকা গাউনের পরিবর্তে একটি সাদা টুপি, সাদারঙের স্কার্ট স্যুট পরে স্বামী ক্যালাম টার্নারের হাত ধরে গির্জা থেকে বেরিয়ে আসছেন। তাঁর পোশাকটি বিয়াঙ্কা জ্যাগারের দ্বারা অনুপ্রাণিত ছিল। ‘লেভিটেটিং’, ‘ওয়ান কিস’ এবং ‘ব্রেক মাই হার্ট’-এর মতো হিট গানের জন্য বিখ্যাত দুয়ার হাতে একগুচ্ছ সাদা ও হলুদ ফুল ছিল। অন্য ভাইরাল ছবিতে দেখা গিয়েছে, মেরিলিবোন রেজিস্ট্রির সিঁড়ির দুই পাশে এই জুটির বন্ধু ও পরিবার দাঁড়িয়ে আছে। এরপর তাঁরা কালো বিলাসবহুল গাড়িতে চেপে বেরিয়ে যান। আর তাঁদের পিছু পিছু যাচ্ছিলেন তাঁদের নিরাপত্তা দল এবং পরিবার।

 

খবর অনুযায়ী, তাঁদের বিয়ের অনুষ্ঠানটি মাত্র ৩০-৪০ মিনিট স্থায়ী হয়েছিল। যা গির্জাতে অনুষ্ঠিত হয়েছে। আগামী সপ্তাহে তাঁরা তিন দিনব্যাপী বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন ইতালির সিসিলিতে। সপ্তদশ শতাব্দীর ভিলা ভালগুয়ারনেরাতে তাঁদের রিসেপশন হবে। তাঁরা অতিথিদের জন্যে বিলাসবহুল ভিলা ইগিয়া হোটেলটি বুক করেছেন। অতিথিদের তালিকায় রয়েছেন, স্যার এলটন জন, মার্ক রনসন, চার্লি এক্সসিএক্স, সাইমন পোর্তে, দোনাতেলা ভার্সাচি এবং জ্যাকুয়েমাসের মতো তারকারা। প্রসঙ্গত, তাঁরা তাঁদের সম্পর্ক বরাবরই গোপনে রেখেছিলেন।কখনই লাইমলাইটে আনেননি। ২০২৫ সালের জুন মাসে ব্রিটিশ ভোগের দেওয়া সাক্ষাৎকারে বাগদানের বিষয়টি নিশ্চিত করেছিলেন দুয়া লিপা।

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

তীব্র গরমে শেষ পাতে রাখুন তরমুজের বরফি, জেনে নিন রেসিপি

বিনামূল্যে বাস পরিষেবা, খুশি মহিলা যাত্রীরা, উৎসবের আবহ পুরুলিয়ায়

লাভপুরে প্রায় ৬০ লক্ষ টাকা জাল লটারি উদ্ধার, তৃণমূলের বুথ সভাপতি সহ গ্রেফতার ২

আরসিবি কাছে গুজরাতের হারের পিছনে খলনায়ক কে? সবটা জানালেন অধিনায়ক গিল

স্কুল যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু এক শিশুর , জখম ১

আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর স্ত্রী অনুষ্কার সঙ্গে জমিয়ে নাচ বিরাটের, ভাইরাল সুন্দর মুহূর্ত

ক্রেন দিয়ে নামানো হচ্ছে মেসির বিশাল মূর্তি! কোথায় রাখা হবে স্ট্যাচুটি?

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে কন্টেনার উল্টে দুর্ঘটনা, মৃত ২, আহত ১

সাইরেনের শব্দে ভাঙল ঘুম, কুয়েতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

উত্তরবঙ্গে ‘ফিলিং কুল’, প্যাচপ্যাচে গরম ফিরছে দক্ষিণবঙ্গে, স্বস্তি মিলবে কবে?