বিমানের জ্বালানি বিক্রি বন্ধ করে দিল রাশিয়া, বিশ্বজুড়ে ত্রাহি ত্রাহি রব

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া সাময়িকভাবে জেট ফুয়েল বা বিমান চলাচলে ব্যবহৃত জ্বালানির রপ্তানি ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটির সরকার সোমবার (১ জুন) আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানিয়েছেন। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। মূলত দেশের অভ্যন্তরীণ বাজারে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত  করা এবং তেলের দাম স্থিতিশীল রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে । 

সূত্রের খবর আন্তর্জাতিক বাণিজ্যের উদ্দেশ্যে পণ্য বিনিময় বাজারের মাধ্যমে কেনা জেট ফুয়েলের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা সমানভাবে প্রযোজ্য হবে।  দেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কিছু ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে।  নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে সম্পন্ন হওয়া কাস্টমস প্রক্রিয়া এবং বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির আওতায় থাকা জ্বালানি সরবরাহ এই সিদ্ধান্তের বাইরে থাকবে। জানা গিয়েছে, চলতি বছরে এপ্রিল মাসেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল। সে সময় দেশীয় উৎপাদিত পেট্রোল রপ্তানির ওপর ৩১শে জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের ঊর্ধ্বগতি এবং অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির কারণে সম্ভাব্য জ্বালানির সংকট এড়াতে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ উত্তরবঙ্গকে ‘উপহার’, ১০ জন বিজেপি বিধায়ক স্থান পেলেন রাজ্য মন্ত্রিসভায়

অনেকের  মতে, মধ্যপ্রাচ্যে হয়ে চলা যুদ্ধ ও  তেলের বাজার যখন চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক তখনই রাশিয়া নিজের দেশের অভ্যন্তরীণ সঙ্কট মেটাতে এই ধরণের সিদ্ধান্ত নিল। রুশ সরকার জানিয়েছে, সাধারণ জনগণ ও বাণিজ্যিক খাতের স্বার্থে অভ্যন্তরীণ বাজারে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ভবিষ্যতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

ভুয়ো পরিচয়পত্র বানিয়ে পাঁচ বছর কলকাতায় বাস, ভবানীপুর থেকে গ্রেফতার আফগান যুবক

হাইকোর্টের নির্দেশে সই জাল কাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

গানের মধ্যেই পোশাক খুলে গেল জ্যাকলিনের, ‘জুগনি’ মিউজিক ভিডিও নিয়ে বিতর্কের ঝড়

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই