১৪৪ ধারা লঙ্ঘণ করে প্রচারের চেষ্টা প্রিয়াঙ্কার

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। তার জন্য এখন জোর কদমে প্রচার চলছে তৃণমূল আর বিজেপি উভয় তরফেই। সোমবার ভারী বৃষ্টির জন্য দুই দলেরই প্রচারে ধাক্কা লেগেছিল। তাই মঙ্গলবার সকাল থেকেই দুই দলের তরফেই শুরু হয়েছে জোর কদমে প্রচার। কিন্তু সেই প্রচারে বেড়িয়ে ১৪৪ ধারা লঙ্ঘণ করে পুলিশের সঙ্গে বিতর্ক বিবাদে জড়ানোর অভিযোগ উঠলো বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ভবানীপুরের পটুয়াপাড়ায় প্রচারে যান প্রিয়াঙ্কা। সেই সময় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে প্রচার করতে চাইছিলেন। কিন্তু সেখানে থাকা পুলিশকর্মীরা তাঁকে জানান, ওই এলাকায় ১৪৪ ধারা জারি আছে। তাই চারজনের বেশি লোকজন নিয়ে সেখানে প্রচার করা যাবে না। অভিযোগ, প্রিয়াঙ্কা সেই বিধিনিষেধ মানতে চাননি ও তার জেরে তাঁর সঙ্গে কর্তব্যরত পুলিশকর্মীদের বাকবিতন্ডা শুরু হয়।

পুলিশ জানিয়েছে, প্রিয়াঙ্কা কোভিডবিধি মেনে প্রচার করছিলেন না। তাঁর সঙ্গে যে সংখ্যক কর্মী ছিল, সেই সংখ্যক লোক নিয়ে ঘুরে ঘুরে প্রচারে অনুমতি নেই। কার্যত নির্বাচনী বিধি ভেঙেই প্রচার করছিলেন তিনি। সেই কারনেই তাঁকে বাধা দেওয়া হয়। যদিও প্রিয়াঙ্কার দাবি, পুলিশ ইচ্ছাকৃতভাবে তাঁকে প্রচারের কাজে বাধা দিয়েছে। বিষয়টি নিয়ে তিনি তাই নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন। কালিঘাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রিয়াঙ্কা ১৪৪ ধারা লঙ্ঘণ করে বেআইনি জমায়েত ঘটান পটুয়াপাড়ায়। পুলিশ তাঁকে সর্বোচ্চ চারজন নিয়ে ১৪৪ ধারা অঞ্চলের মধ্যে প্রচার করার অনুরোধ জানালেও তা মানতে চাননি প্রিয়াঙ্কা। উপরন্তু পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি। রীতিমত অবস্থান শুরু করে দেন রাস্তার মাঝে। যদিও পুলিশের সঙ্গে প্রিয়াঙ্কার এদিনের বাদানুবাদ খুব বড় আকার নেয়নি।

দুর্ঘটনায় ট্রাক উল্টোতেই ঘি তুলতে হুড়োহুড়ি স্থানীয়দের! ভাইরাল ভিডিও

পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষকের পদ থেকে সরলেন অমিত মালব্য, কে এলেন?

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা ঠেকিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ কার্তিকের

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যাশলে নোফকে

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের