ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

Share:

নিজস্ব প্রতিনিধি: দুই শত্রু পাকিস্তান ও চিনকে আকাশযুদ্ধে হারাতে ফ্রান্সের দাসো অ্যাভিয়েশন থেকে আরও ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারতীয় বায়ুসেনা। এ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য চার দিনের সফরে প্যারিসে পৌঁছেছেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংহ। বায়ুসেনার ইতিহাসে এই প্রথম একসঙ্গে ১১৪টি যুদ্ধবিমান কেনা হচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই রাফাল যুদ্ধবিমান কেনার জন্য ফ্রান্সের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়েছে। যুদ্ধবিমানের দাম, কিভাবে ওই ১১৪ যুদ্ধবিমান সরবরাহ করা সম্ভব হবে এবং ভারতে পৌঁছানোর পরে রক্ষণাবেক্ষণ-সহ অন্যান্য বিষয়ে সহযোগিতা করা হবে, সেই জবাবের অপেক্ষায় রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা। তাঁদের আশা, ‘আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এই জবাব পাওয়া যাবে।’ ওই জবাব আসার পরেই দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকরা আশাবাদী, আগামী এক বছরের মধ্যেই চুক্তিটি চূড়ান্ত হতে পারে।

ইতিমধ্যেই ফ্রান্স সফরে গিয়েছেন ভারতের বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংহ। সূত্রের খবর, তিনি ফ্রান্সের প্রধান প্রতিরক্ষা সংস্থাগুলোর শীর্ষ কর্তাদের সঙ্গে দেখা করবেন। এর মধ্যে রয়েছে রাফাল বিমান নির্মাতা দাসো এভিয়েশন এবং মেটিওর ও স্ক্যাল্পের মতো উন্নত ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারী এমবিডিএ। মনে করা হচ্ছে, এই আলোচনা শুধু যুদ্ধবিমান সংগ্রহের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আলোচনায় ভারতে উৎপাদন, প্রযুক্তিগত সহযোগিতা এবং অস্ত্রের সমন্বয়ের মতো বিষয়গুলোও অন্তর্ভুক্ত থাকতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও চলতি মাসের মাঝামাঝি সময়ে ফ্রান্স সফরে যেতে পারেন। তার সফরেও রাফাল চুক্তি অন্যতম প্রধান আলোচ্য বিষয় হতে পারে।

এর আগে ২০১৬-র চুক্তি অনুযায়ী ভারতীয় বায়ুসেনাকে ধাপে ধাপে ৩৬টি রাফাল সরবরাহ করছে দাসো অ্যাভিয়েশন। ২০১৬ সালের সেই চুক্তিতে রাফাল যুদ্ধবিমান বিক্রির ‘শর্ত’ হিসেবে অনিল অম্বানীর সংস্থা রিলায়্যান্স এডিএজি-কে রক্ষণাবেক্ষণ, মেরামতি এবং কিছু যন্ত্রাংশ নির্মাণের দায়িত্ব দেওয়ার বিষয়টি দাসো মেনে নিতে বাধ্য হয়েছিল বলে অভিযোগ। এর পরে ভারতীয় নৌবাহিনীর জন্য ২৬টি পঞ্চম প্রজন্মের রাফাল যুদ্ধবিমান কেনার জন্য গত এপ্রিল মাসে ফরাসি যুদ্ধবিমান নির্মাতা সংস্থাটির সঙ্গে চুক্তি করেছিল প্রতিরক্ষা মন্ত্রক।

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি

বৃদ্ধার সই জাল করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

কাছের প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন ‘তারক মেহতা…’র বাঘা

‘কোনও কড়া পদক্ষেপ নয়’, বনগাঁকাণ্ডে হাইকোর্টের রক্ষাকবচ পেলেন মিমি

বেজিংয়ে লালগালিচা সংবর্ধনা তারেককে, স্বাগত জানাতে হাজির ছিলেন না কোনও মন্ত্রী

দিনদুপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, মগরাহাটে চাঞ্চল্য

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৩, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

বিপাকে দেবরাজ, তৃণমূল নেতাকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট

‘জল দাও, জল..’, তারাতলায় ভেঙে পড়া গুদামের ধ্বংসস্তুপের ভিতর থেকে আর্তনাদ

একদিনের ক্রিকেটে বিরাটকে পিছনে ফেললেন গিল, বড় লাফ ঈশানের