পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

Share:

নিজস্ব প্রতিনিধি ,মন্তেশ্বর:মঙ্গলবার মন্তেশ্বরের কুসুমগ্রাম ও সংলগ্ন এলাকায় দুটি বেপরোয়া ঘোড়ার দাপটে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছুটছে ঘোড়া পেছনে ছুটছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। দিনভর এই ছোটা ছুটি চলল মন্তেশ্বর এলাকায়। কুসুমগ্রাম-মেমারি রোডের(Memery Road) আশ্রম সংলগ্ন এলাকায় দুটি ঘোড়ার আচমকা আক্রমণাত্মক আচরণে সাধারণ মানুষ, পথচারী এবং ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা যায়, ঘোড়া দুটি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে বেশ কয়েকজন মানুষকে কামড়ে দেয়। আহত হন বেশ কয়েকজন গ্রামবাসী। পাশাপাশি রাস্তায় থাকা কয়েকটি গাড়িরও ক্ষয়ক্ষতি করে। পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠলে খবর দেওয়া হয় মন্তেশ্বর থানায়।খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘোড়া দুটিকে আটক করার অভিযান শুরু করে।

পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর(Central Force) সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের যৌথ প্রচেষ্টায় কয়েক ঘণ্টা ধরে চলে ঘোড়া দুটিকে নিয়ন্ত্রণের কাজ। একাধিকবার চেষ্টা করেও প্রথমদিকে ঘোড়া(Horse) দুটিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না।প্রত্যক্ষদর্শীরা জানান, আশ্রম সংলগ্ন মাঠে দীর্ঘ সময় ধরে ঘোড়া দুটি তাণ্ডব চালায়। পরে অনেক চেষ্টার পর একটি ঘোড়াকে আটক করা সম্ভব হলেও অপর ঘোড়াটি দ্রুত কুসুমগ্রাম বাজারের দিকে ছুটে যায়। ফলে বাজার এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে।এই পরিস্থিতিতে কোনও রকম বিলম্ব না করে মন্তেশ্বর থানার পুলিশ কর্মী শ্রীকান্ত বাউরি সহ অন্যান্য পুলিশ কর্মী ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা দ্রুত কুসুমগ্রাম বাজারে (Kusumgram Market)পৌঁছে যান। প্রথমেই সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য সতর্ক করা হয়। এরপর পরিকল্পিতভাবে ওই ঘোড়াটিকে বাজার এলাকা থেকে বের করে ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হয় এবং অবশেষে সেটিকেও সফলভাবে পাকড়াও করা হয়।

পুলিশের এই দ্রুত ও সাহসী পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় এলাকাবাসী মন্তেশ্বর থানার পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন। অনেকেই বলেন, পুলিশের তৎপরতা না থাকলে আরও বড় বিপদ ঘটতে পারত। সারাদিন দুটি ঘোড়ার খুড়ের ধুলোয় ঢেকে যায় কুসুমগ্রাম এলাকা। অনেকেই দুটি ঘোড়ার সেই তাণ্ডবের দৃশ্য মোবাইল বন্দী করে রাখেন। দাগী অপরাধী, বা জেল পালানো আসামির পেছনে নয়, দুটি বিগড়ে যাওয়া ঘোড়ার পেছনে লাগাম টানতে দীর্ঘ সময় ছুটতে হল পুলিশকে।

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

রিল নয়, রিয়েল! সেনার অনুষ্ঠানের ফাঁকে বান্ধবীকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব পাইলটের

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে