ক্যামেরা দেখেই প্রেমিকা পলককে ধাক্কা, সইফ-পুত্রের আচরণে শোরগোল নেটপাড়ায়

পাপারাজ্জিদের দেখেই গুজব প্রেমিকা পলক তিওয়ারিকে ধাক্কা দিয়ে আড়াল করার চেষ্টা করলেন অভিনেতা ইব্রাহিম খান তথা সইফ আলি খানের ছেলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! পাপারাজ্জিদের দেখেই গুজব প্রেমিকা পলক তিওয়ারিকে ধাক্কা দিয়ে আড়াল করার চেষ্টা করলেন অভিনেতা ইব্রাহিম খান তথা সইফ আলি খানের ছেলে। কিন্তু কেন এমন করলেন? মুম্বইয়ের পাপারাজ্জিরা তারকাদের খুঁটিনাটি যাবতীয় মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার চেষ্টা করেন। কিন্তু এইসব ভিডিওর কারণে মাঝে মধ্যে বিপাকে পড়ে যান তারকারা। অজান্তেই তারকাদের এমন মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে, যা তাঁদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এই নিয়ে অনেকবার প্রতিবাদও জানিয়েছেন তাঁরা। যাই হোক, বছর কয়েক ধরেই ইব্রাহিম আলি খানের সঙ্গে পলক তিওয়ারির সম্পর্কের গুজব চলছে। তাঁদের দুইজনকে একাধিকবার একাধিক স্থানে একসঙ্গে দেখা গিয়েছে।

ইব্রাহিমকে শেষবার দেখা গিয়েছিল ‘সরজমিন’ সিনেমায়। গতকাল রাতে তাঁকে তাঁর গুজব প্রেমিকার সঙ্গে সিনেমাহল থেকে বেরোতে দেখা যায়। সেখানেই তাঁদের ছবি-ভিডিও রেকর্ড করে ফেলেন পাপারাজ্জিরা। আর ক্যামেরা দেখা মাত্রই ইব্রাহিম পলককে ধাক্কা দিয়ে ঘরের আড়ালে চলে যেতে বলেন। যাতে অভিনেত্রী বেশ অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন। ততক্ষণে পলকের ছবি ক্যামেরাবন্দী হয়ে গিয়েছিল। পলকের প্রতি ইব্রাহিমের এই আচরণ সবার দৃষ্টি আকর্ষণ করেছে। তবে কী প্রেমের সম্পর্ক আড়াল করতে চাইলেন ইব্রাহিম? ক্যামেরা দেখে তিনি বলেন, ‘ছেড়ে দাও ভাই, বাড়ি যাও, ধন্যবাদ।’ যদিও এই ঘটনা প্রথম নয়। মুম্বইয়ের রেস্তোরাঁ, পার্টি এবং ইন্ডাস্ট্রির বিভিন্ন অনুষ্ঠানে পলক-ইব্রাহিমকে মাঝে মধ্যেই একসঙ্গে দেখা যায়। সম্প্রতি একটি রেস্তোরাঁ থেকে বেরোনোর সময় ক্যামেরাবন্দী হয়ে ছিলেন তাঁরা। সেখানে ইব্রাহিমকে তাঁদের সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসা করলেও তিনি এড়িয়ে গিয়েছিলেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Voompla (@voompla)

যাই হোক, গতকালের ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কেউ কেউ তাঁদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের জন্য পাপারাজ্জিদের তীব্র সমালোচনা করছেন, আবার কেউ কেউ পলকের প্রতি ইব্রাহিমের আচরণে ক্ষুব্ধ হয়েছেন। একজন নেটিজেন মন্তব্য করেছেন, “যদি সে মিডিয়ার সামনে তাঁকে সম্মান করতে না পারে, অন্তত যেভাবে সে তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে, তা উচিত নয়।” ইব্রাহিমকে আগামীতে ‘দিলের’ নামে একটি ছবিতে দেখা যাবে, যেখানে প্রধান চরিত্রে শ্রীলীলাও অভিনয় করছেন। এদিকে, শোনা যাচ্ছে পলককে ‘রাগিনি ৩’-তে দেখা যাবে। তবে, ছবিটিতে তাঁর অভিনয়ের ব্যাপারে কোনও নিশ্চিত খবর নেই। আর পলক-ইব্রাহিম কখনই তাঁদের সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কথা বলেননি এবং নিশ্চিতও করেননি।

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?