অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, ১৫০ পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা বিধায়ককে

Share:

নিজস্ব প্রতিনিধি, সিঙ্গুর: মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পরেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে একাধিক মহিলাদের অ্যাকাউন্টে। বিধানসভা নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি সরকার গঠনের পরে রেখেছে বিজেপি। অ্যাকাউন্টে টাকা ঢুকতেই আবির খেলে জয় শ্রীরাম স্লোগান দিতেও শোনা গিয়েছে উপভোক্তাদের। শুধু তাই নয়, ১৫০টি পদ্মফুলের মালা তৈরি করে সিঙ্গুরের বিধায়ক অরূপ কুমার দাসকে পরিয়ে শুভেচ্ছা জানালেন তাঁরা। অন্নপূর্ণার টাকা পেয়ে আনন্দে আত্মহারা হয়েছিলেন তাঁরা। 

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে অন্নপূর্ণা ভান্ডারের আনুষ্ঠানিক উদ্বোধন করার পরেই ৩ হাজার করে টাকা ঢুকতে শুরু করেছে। ভার্চুয়ালি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গুরের বিধায়ক অরূপ কুমার দাস, সিঙ্গুরের বিডিও শৌভিক ঘোষাল সহ অন্যান্য আধিকারিকরা। টাকা পেতেই আনন্দে আত্মহারা হয়ে পড়েন সিঙ্গুরের মহিলারা। খুশিতে গেরুয়া আবির খেললেন তাঁরা। উঠল জয় শ্রীরাম ধ্বনি। মহিলাদের এত বড় সম্মান জানানোর জন্য সিঙ্গুরের বিধায়ক অরূপ কুমার দাসকে ১৫০টি পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা জানালেন তাঁরা।

উপভোক্তা মধুমিতা আঢ্য বলেছেন,  অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়ে অত্যন্ত খুশি তাঁরা। আবির খেলা হয়েছে সেই কারণে। এই সুযোগ করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে তাঁকে সামনে পাননি। তাই তাঁর প্রতিনিধি হিসেবে স্থানীয় বিধায়ককে পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। বিধায়ক অরূপ কুমার দাস বললেন, ভোটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে সংকল্পপত্র প্রকাশ করেছিলেন, সেখানে অন্নপূর্ণা ভান্ডারের কথা উল্লেখ ছিল। সেইমতো মুখ্যমন্ত্রী প্রকল্পের  টাকা নির্দিষ্ট সময়ে সবার অ্যাকাউন্টে পৌঁছে দিতে শুরু করেছেন। এতে আমরা সবাই খুশি।

 

 

টিআরপি-তে বড় রদবদল, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে শীর্ষে ‘জোয়ার ভাঁটা’

‘সুন্দরী হয়েও কেন হাসেন না’, ক্ষেপে মহিলা সাংবাদিকের উপরে চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

টেকনিশিয়ান স্টুডিওতে ধুন্ধুমার কাণ্ড, কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি, কারণ কী?

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, ১৫০ পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা বিধায়ককে

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ