নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাঙড় বিস্ফোরণ মামলায় তদন্তে নতুন মোড়। অভিযুক্ত প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে  বাসন্তী থানার চুনাখালি এলাকায় তল্লাশি চালাচ্ছে NIA। ইতিমধ্যেই শওকত মোল্লার ছেলেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, শওকত মোল্লা নদী পেরিয়ে সীমান্ত দিয়ে  বাংলাদেশে পালানোর পরিকল্পনা করেছিলেন। তবে স্থানীয় বাসিন্দাদের সতর্কতার কারণে সেই পরিকল্পনা সফল হয়নি বলেও দাবি করা হচ্ছে। যদিও এই বিষয়ে তদন্তকারী সংস্থার তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। 

জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে শওকত মোল্লাকে বারুইপুরের একটি বাড়ি থেকে বের হতে দেখা যায়। তাঁর পরনে ছিল লাল রঙের পোশাক। দুটি মোটরবাইকে কয়েকজন সহযোগীর সঙ্গে তিনি বাসন্তীর দিকে রওনা দেন বলে দাবি স্থানীয়দের। বিকেল সাড়ে তিনটে নাগাদ খেয়াঘাট সংলগ্ন এলাকায় চারজনকে দেখতে পান কয়েকজন বাসিন্দা। তাদের দাবি, ওই দলের মধ্যেই শওকত মোল্লা ছিলেন। ওই খেয়াঘাট পেরোলেই উত্তর ২৪ পরগনার দাদবেড়িয়া এলাকা এবং সেখান থেকে বাংলাদেশ সীমান্তের দূরত্বও খুব বেশি নয়।

আরও পড়ুন: ‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্থানীয়দের একাংশের অভিযোগ, রাতের অন্ধকারে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল। সেই আশঙ্কা থেকেই এলাকাবাসীরা সতর্ক হয় এবং বিভিন্ন জায়গায় নজরদারি বাড়ানো হয়। সূত্রের খবর, জাকাড়িয়া সুন্দরবন মাদ্রাসা সংলগ্ন এলাকায় এনআইএ-র একাধিক দল তল্লাশি চালাচ্ছে। গ্রাম ঘুরে প্রত্যেকটা বাড়ি দেখা হচ্ছে। যাতে শওকত সীমান্ত পেরিয়ে না পালাতে পারে, গোটা গ্রাম ঘিরে ফেলা হয়েছে। এক প্রত্যক্ষদর্শী বলেন, তদন্তকারী সংস্থার কাছে আগে থেকেই তথ্য ছিল শওকত মোল্লা ওই এলাকায় আশ্রয় নিতে পারেন। পাশাপাশি যারা তাকে পালাতে সাহায্য করছেন বলে সন্দেহ করা হচ্ছে, তাদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে।

অন্য এক স্থানীয় বাসিন্দার বক্তব্য, তদন্তকারীদের কাছে খবর ছিল যে শওকত মোল্লা নদী পার হয়ে করাকাঠি এলাকায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিতে পারেন। এরপর সেখান থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল বলে সন্দেহ। সেই কারণে এলাকাবাসীরা কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় নজরদারি ও ব্যারিকেড তৈরি করেন। ওই সময় দুটি মোটরবাইককে এলাকায় প্রবেশ করতে দেখা যায়। বাইক আরোহীদের মাথায় হেলমেট ছিল এবং দুটো বড় কালো ব্যাগ ছিল। স্থানীয়দের উপস্থিতি আন্দাজ করতে পেরে তারা ঘুরে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। পুরো ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এনআইএ সূত্রে খবর, দেশ ছেড়ে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে নদীপথে পালানোর ছক কষেছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। কিন্তু পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগের পরিস্থিতি বদলে যায়। শুক্রবার অর্থাৎ আজ তাকে আনুষ্ঠানিকভাবে পলাতক ঘোষণা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

আরসিবি-র ট্রফি জয়ের পর ভক্তদের উপহার, মুম্বইয়ে স্থানীয়দের সঙ্গে ক্রিকেট খেললেন ডি ভিলিয়ার্স

হাতে নেই ভাল চিত্রনাট্য, কাজের সন্ধানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হৃতিকের, উদ্বিগ্ন ভক্তরা

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?

কিউবার প্রেসিডেন্টের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি আমেরিকার

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই

বক্সঅফিসে সুনামি, মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি টাকা আয় ‘পেড্ডি’র

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করল NIA, সীমান্তে সতর্ক বিএসএফ

পছন্দের দফতর না জোটায় গোঁসা, শপথের দুদিনের মধ্যে রেগে ইস্তফা বর্ষীয়ান মন্ত্রীর

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম