‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী পদে এক যুগ পার করে ফেলেছেন নরেন্দ্র মোদি। ১২ বছর কেন্দ্রে রয়েছে মোদি সরকার। সেই বিষয়ে আজ, শুক্রবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজ্যের বিজেপি সরকার। তাতে উপস্থিত হয়ে বাংলায় শিল্পের বিনিয়োগ নিয়ে বড় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সকলকে আশ্বাস দিয়েছেন রাজ্যে টাটাদের ফিরিয়ে আনা হবে। এদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘টাটাকে রাজ্যে ফিরিয়ে আনব। সিঙ্গুরের জমি নষ্ট হয়েছে আগের সরকারের আমলে। টাটারা বিনিয়োগ করেও চলে গিয়েছেন। শুধুমাত্র রাজনৈতিক কারণে। কিন্তু এ বার তা হবে না। বিগত সরকার শুধু জমি অধিগ্রহণ করেছে কোনও কাজ হয়নি। এবার কাজ হবে ও রাজ্যে শিল্পও আসব। বাইরে কাউকে আর কাজে যেতে হবে না। আমাদের সরকারের শিল্পমন্ত্রী তাপস রায়ের নেতৃত্বে অনেক কাজ হবে। তাপসদার টিমটা খুব ভাল হয়েছে।’

আরও পডুন: ‘নন্দীগ্রামের মতো গুলি না চালিয়েও শিল্প আনা সম্ভব’, দাবি মুখ্যমন্ত্রীর

বাংলার রাজনীতির সঙ্গে জড়িয়ে রয়েছে সিঙ্গুরের জমি আন্দোলন ও টাটাদের ন্যানো গাড়ির কারখানার নাম। সিঙ্গুরে জমি আন্দোলনকে কেন্দ্র করেই রাজ্য রাজনীতিতে পট পরিবর্তন হয়। সিপিএমের সরকারকে ধাক্কা দেয় তৃণমূল কংগ্রেস। বাম আমলে জমি নীতির বিরোধীতা করে আন্দোলনে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার সাক্ষী ছিলেন খোদ রতট টাটা। সেই যুগ পার হয়ে গিয়েছে। কিন্তু টাটাদের নাম এখনও রাজ্যের রাজনীতিতে প্রাসঙ্গিক। কারণ বাম হোক কিংবা বিজেপি, রাজ্য থেকে টাটাদের চলে যাওয়া নিয়ে সকলেই কটাক্ষ করে তৃণমূল কংগ্রেসকে। আর সেই টাটা রাজ্যে বিনিয়োগ না করায় বড় ধাক্কা খেয়েছে বাংলা। কোনও বড় শিল্প আসেনি রাজ্যে। ফলে বাইরের রাজ্যে কাজে যেতে বাধ্য হয়েছেন বাংলার যুবকরা। এমনটাই করে বিশেষজ্ঞমহল। যদিও সেই সমস্যার সমাধান হবে, রাজ্যে আনা হবে টাটাদের। এমনই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এই বিষয়ে আরও বলেন, ‘সিঙ্গুরে যেখানে টাটা কারখানা করতে চেয়েছিল সেখানকার মাটির প্রকৃতির পরিবর্তন হয়েছে। মিশে রয়েছে রড, সিমেন্ট। ইতিমধ্যে আমার কাছে বহু প্রকল্প এসে গিয়েছে। আমি প্রস্তাবগুলি খতিয়ে দেখার জন্য শিল্পসচিবের নেতৃত্বে টিম বানিয়ে দিয়েছি। আমি আগের সরকারের মতো মিথ্যা এবং ফোটোসেশনে বিশ্বাসী নই।’ দুর্নীতিতে নাম রয়েছে যে ব্যক্তিদের, তাঁরা বিনিয়োগ করতে এলে কী হবে? সেই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘যাঁরা বিনিয়োগ করতে ইচ্ছুক, আমরা তাঁদের উপর নজর রাখছি। তাঁরা শুধুই মুখ্যমন্ত্রীর সঙ্গে ফুল হাতে ছবি তুলতে চাইছেন, না কি সত্যিই বাংলার জন্য কিছু করতে চাইছেন, সেটা বুঝে নিতে হবে। ব্যাঙ্ক জালিয়াতি বা জমি দুর্নীতির সঙ্গে কেউ যুক্ত থাকলে তাঁদের বিনিয়োগ করতে দেওয়া হবে না রাজ্যে।’

টাটাদের রাজ্যে ফিরিয়ে আনা হবে এই কথা শিল্পমন্ত্রী হয়েই জানিয়েছিলেন তাপস রায়। তিনি বলেছিলেন, ‘রতন টাটা যদি বেঁচে থাকতেন, তাহলে তাঁর হাত ধরে ক্ষমা চাইতাম। অন্যায় হয়েছে টাটাদের সঙ্গে।’

শান্তিপুরে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ব্যাপক দুর্নীতি,প্রাক্তন বিডিও-র বিরুদ্ধে থানায় এফআইআর

‘কালা হিরণ’ সিনেমার মুক্তির উপর স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে সলমান খান

ঋতব্রতদের শিবিরের বিধায়ক প্রিয়া পালের গোডাউন থেকে বিপুল ত্রাণসামগ্রী উদ্ধার

শ্রীরামপুরে ঢুকলেই ‘ডিম থেরাপি’, কল্যাণকে নিশানা বিজেপি কর্মীদের

তৃণমূলের ভরাডুবির দায় এড়াতে দল ছাড়ছেন কেষ্ট!

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ঋতব্রত ঘনিষ্ঠ রথীন ঘোষকে ফের তলব ইডির

বেআইনি মাটি মাফিয়াদের ঘুম কাড়লেন সাগরপাড়া থানার ওসি রাকেশ বিশ্বাস

প্যান-ফ্রাইড চিকেনে বিরক্ত? ট্রাই করুন এই হাই-প্রোটিন রেসিপি

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

গরিব পুজো কমিটির পাশে থাকবে রাজ্য সরকার, আশ্বাস মুখ্যমন্ত্রীর

রোদে শুকোতে দিলেই মলিন হচ্ছে কাপড়ের রং? জেনে নিন দীর্ঘদিন নতুনের মতো রাখার পদ্ধতি

‘এপাং ওপাং’ থেকে ‘হাম্বা’, রাজ্যের সব লাইব্রেরি থেকে সরছে মমতার বই, ঘোষণা গ্রন্থাগার মন্ত্রীর