‘কালা হিরণ’ সিনেমার মুক্তির উপর স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে সলমান খান

'কালা হিরণ: ব্যাটল ফর লিগ্যাসি' ছবিটির মুক্তি স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে সলমান খান। এই ছবিটির পোস্টার রিলিজ হওয়ার পর থেকেই নির্মাতাদের সঙ্গে বিরোধ চলছে সুপারস্টার সলমান খানের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘কালা হিরণ: ব্যাটল ফর লিগ্যাসি’ ছবিটির মুক্তি স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে সলমান খান। এই ছবিটির পোস্টার-টিজার রিলিজ হওয়ার পর থেকেই নির্মাতাদের সঙ্গে বিরোধ চলছে সুপারস্টার সলমান খানের। যদিও এই নিয়ে কিছুদিন আগেই অভিনেতার আইনি দল ‘কালা হিরণ’ নির্মাতাদের নোটিস পাঠিয়েছিল। সেখানে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে, ‘যদি নির্মাতারা ছবির মুক্তি বন্ধ না করে, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ কিন্তু ছবির প্রযোজক অমিত জানি সলমানের বিরোধিতা করে ক্যামেরার সামনে আইনি নোটিস ছিঁড়ে ফেলে দেন। এমন অভিযোগ অস্বীকার করেন। এবার চূড়ান্ত পদক্ষেপ হিসেবে ছবির মুক্তি স্থগিতাদেশ চেয়ে আদালতে দ্বারস্থ হলেন সলমান। আবেদনে, ৬০ বছর বয়সী অভিনেতা দাবি করেছেন যে, চলচ্চিত্রটি তাঁর ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ হত্যা মামলা থেকে অনুপ্রাণিত। ছবির পোস্টার, টিজার প্রচারে বিষয়টিকে স্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে।

শুধু তাই নয়, নির্মাতারা তাঁর স্বাক্ষরযুক্ত ব্রেসলেট পরা এক পুরুষকে পোস্টারে দেখিয়েছেন। বাণিজ্যিক লাভের জন্য তাঁর নাম ব্যবহার করে প্রকল্পটির প্রচার চালানো হচ্ছে। চলচ্চিত্রটি মুক্তি পেলে তাঁর বিরুদ্ধে চলা মামলায় প্রভাব পড়বে। তাঁর খ্যাতি ও সুনামের উপরেও প্রভাব পড়বে। যার ফলে তাঁর অপূরণীয় ক্ষতি হতে পারে। তিনি অবিলম্বে ছবির মুক্তির স্থগিতাদেশের দাবি জানিয়েছেন। আবেদনে অভিনেতা প্রযোজক অমিত জানি, জানি ফায়ারফক্স ফিল্মস, অক্ষয় পান্ডে এবং অন্যদের নামও উল্লেখ করেছে। দিল্লি হাইকোর্টে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আবেদনটির শুনানি নির্ধারিত রয়েছে। তবে অমিত জানি বারবার বলেছেন, ছবিটি সলমান খানের জীবনী ছবি নয়। একটি পোস্টার দেখে সবকিছু বোঝায় যায় না। সলমানের পাঠানো আইনি নোটিস পেয়ে তিনি অবাক হয়েছেন।

অভিযোগ, ‘কালা হিরণ’ ছবিটি সলমান খানের ১৯৯৮ সালের বহুল আলোচিত কৃষ্ণসার হরিণ শিকার মামলার উপর ভিত্তি করে নির্মিত। ছবিতে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে সলমান খানের দীর্ঘদিনের দ্বন্দ্বের বিষয়টিও তুলে ধরা হবে। ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবিতে অভিনয়ের সময়ে সেখানকার দুটি কৃষ্ণসার হরিণ হত্যা করেছিলেন সলমান খান। এই নিয়ে দীর্ঘদিন ধরে আইনি বিবাদে জড়িত তিনি। শুধু তাই নয়, সলমানের উপর ক্ষুব্ধ বিষ্ণোই সম্প্রদায়। কারণ তাঁদের কাছে কৃষ্ণসার ভগবান তুল্য। তাই তাকে হত্যার বিষয়টি এখনও মেনে নিতে পারেনি তাঁরা।এই নিয়ে লরেন্স বিষ্ণোই ও তাঁর গ্যাং-ও অভিনেতার উপর নজর রাখছে। একাধিকবার সুপারস্টার ও তাঁর পরিবারকে মৃত্যু হুমকি দেওয়া হয়েছে। যে কারণে অভিনেতা এখন সবসময় নিরাপত্তায় মুড়ে থাকেন। তাই সেই নিয়ে ছবি বানালে নতুন করে আইনি বোঝা বাড়তে পারে সলমানের। সেই কারণেই অভিনেতার এবার হাইকোর্টে গেলেন। 

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে CID

‘দৃশ্যম ৩’-এ মোহনলালের গাড়ির নম্বর নিয়ে বিতর্ক, নায়ক এবং নির্মাতাদের বিরুদ্ধে FIR দায়ের

১৫ বছরের জলযন্ত্রণা, অবশেষে তৃণমূল নেতাদের বিরুদ্ধে রাস্তায় নামলেন কৃষকরা

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের

গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘরে ত্রাণের পাহাড়, উদ্ধার কম্বল ও শাড়ি

মধ্যমগ্রামে FCI গুদাম থেকে বাংলাদেশে পাচার হচ্ছিল গাম, কড়া পদক্ষেপ নিলেন খাদ্যমন্ত্রী

ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরি করতে গিয়ে পাকড়াও তরুণ, তার পর যা ঘটল…