‘ভাই এখনও আমাদের মাঝে বেঁচে আছে’, সুশান্তের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ দিদি শ্বেতার

২০২০ সালের ১৪ জুন, ঘোর করোনার মরসুম, হঠাৎ-ই খবর আসে আর নেই প্রখ্যাত অভিনেতা সুশান্ত সিং রাজপুত, এক ঝটকায় গোটা দেশ যেন থমকে যায়!

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২০ সালের ১৪ জুন, ঘোর করোনার মরসুম, হঠাৎ-ই খবর আসে আর নেই প্রখ্যাত অভিনেতা সুশান্ত সিং রাজপুত, এক ঝটকায় গোটা দেশ যেন থমকে যায়! তরুণ প্রজন্মের হার্টথ্রব অভিনেতা ছিলেন তিনি। জানা যায়, মুম্বইয়ের জুহুর বাসভবনে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। কান্নায় ভেঙে পড়েন ভক্তরা। তবে অভিনেতা সত্যি আত্মহত্যা করেছেন নাকি তাঁকে খুন করা হয়েছে, আজও অধরা। সঠিক প্রমাণের অভাবে গত বছরেই এই মামলায় ফাইল বন্ধ করে দেয় সিবিআই। কিন্তু আজও নায়কের পরিবারের বিশ্বাস, তাঁদের ছেলেকে খুন করা হয়েছে। সঠিক বিচার হয়নি তাঁর সঙ্গে। আজও ১৪ জুন, দেখতে দেখতে ৬ বছর কেটে গেল সুশান্তের মৃত্যুর। কিন্তু আজও ভক্তদের চোখে তাঁর স্মৃতি তাজা। অভিনেতার পরিবারের কাছে সুশান্ত এখনও জীবিত। অভিনেতার প্রত্যেকটি মৃত্যুবার্ষিকীতে তাঁর দিদি শ্বেতা সিং কীর্তি লম্বা নোট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তাঁর ভাইয়ের অজানা কাহিনী জানান। আজকেও তাঁর ব্যতিক্রম হয়নি।

গতকাল রাতে তিনি ভগবান রাম রূপে সুশান্তের একটি AI-নির্মিত ছবির সঙ্গে একটি লম্বা নোট শেয়ার করে ভাইয়ের স্মৃতিচারণ করেছেন। শ্বেতা বলেছেন, সুশান্ত কীভাবে চলে গেলেন তা মনে রাখার পরিবর্তে, তিনি তাঁর ভাই কীভাবে জীবন অতিবাহিত করতেন, সেটাই মনে রাখতে পছন্দ করেন। শ্বেতা লিখেছেন, ‘আমি তাঁর শিশুসুলভ কৌতূহল, জীবন, নক্ষত্র, মহাবিশ্ব এবং মানব মনের রহস্যের প্রতি তাঁর অফুরন্ত মুগ্ধতার কথা ভাবি। আমি এমন একটি হৃদয়ের কথা ভাবি যিনি সকল মানুষকে মর্যাদার সঙ্গে দেখত। আমি এমন একজনের কথা ভাবি যিনি আমাদের শিখিয়েছেন যে সহানুভূতি না থাকলে সাফল্যের কোনও মূল্য নেই। ভালবাসা সময় মনে না। একজন মানুষ হয়তো শারীরিকভাবে আর উপস্থিত থাকেন না, কিন্তু একটি সুন্দর আত্মার প্রভাব অগণিত মানুষের হৃদয়ে থাকবে। যখনই কেউ রাগের পরিবর্তে দয়া, অজ্ঞতার পরিবর্তে জ্ঞানার্জন, হতাশার পরিবর্তে আশা, বা সমালোচনার পরিবর্তে ভালবাসাকে বেছে নেয়, তখনই ভগবান তাঁকে কাছে ডেকে নেয়। ভাই আমাদের কাছে এখনও পুরোপুরি বেঁচে আছে। তাঁকে আমরা যে শ্রেষ্ঠ শ্রদ্ধা জানাচ্ছি, তা দুঃখ নয়। কৌতূহলী হোন। দয়ালু হোন। শিখতে থাকুন। নির্ভয়ে স্বপ্ন দেখুন। কখনও দুনিয়াকে আপনার হৃদয়ে কঠিন করতে দেবেন না। তুমি লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলেছ। চিরকাল ভালবাসা।’

 

প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর পর, তাঁর প্রাক্তন প্রেমিকা তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ উঠেছি। তিনি একমাস জেলও খেটেছিলেন। তবে, ২০২৫ সালের মে মাসে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) একটি ক্লোজার রিপোর্ট দাখিল করে, যেখানে উপযুক্ত প্রমাণের অভাবে অভিনেত্রীকে নির্দোষ ঘোষণা করা হয়।

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা

খান স্যরের কোচিংয়ে ভাঙচুর মামলার অভিযুক্তের দেহ মিলল নেপালে, মৃত যুবক রওশান আনন্দের ভাই

পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্লাস্টিকের প্যাকেটে মোড়া আগ্নেয়াস্ত্র, চাঞ্চল্য গোসাবায়

হট ফেভারিট তুরস্ককে ২-০ গোলে হারিয়ে চমক অস্ট্রেলিয়ার

চিলি চিকেন আর নয়, ঘরেই বানান নতুন স্বাদের ‘রুবি চিকেন’

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

অভেন ছাড়াই ম্যাঙ্গো চিজ কেক কীভাবে বানাবেন জেনে নিন

‘তৃণমূলের ২২ সাংসদ আমার সঙ্গে,’ জোর গলায় দাবি কাকলির

দুপুরের মেনুতে আনুন বদল, বানিয়ে ফেলুন বিটরুট ডাল ঢোকলি