জলে ডুবে শিশুমৃত্যু, শোকাহত পরিবারের পাশে মন্ত্রী রাজেশ মাহাতো

Share:

নিজস্ব প্রতিনিধি ,ঝাড়গ্রাম: জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার বাকশোল এলাকায় জলে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। পরিবার সূত্রে জানা গেছে, গ্রামের দুই শিশু খেলতে খেলতে পাশের একটি নবখনিত পুকুরের ধারে চলে যায়। অসাবধানতাবশত দুজনেই পুকুরের জলে পড়ে যায়।স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ চালিয়ে দুই শিশুকেই জল থেকে তুলে আনেন। তাদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে আরেক শিশুর মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ হাসপাতালে গিয়ে আহত শিশুর শারীরিক অবস্থার খোঁজ নেন রাজ্যের মন্ত্রী  রাজশ মাহাতো(Minister Rajesh Mahato)। অন্যদিকে তিনি মৃত শিশুর বাড়িতেও যান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।এসময় মন্ত্রী পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতেও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। মন্ত্রীর এই মানবিক উদ্যোগে পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার বাসিন্দারাও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।অপরদিকে,ঝাড়গ্রামের গজাশিমুল হাই স্কুলে জনকল্যাণ শিবির(Janakalyan Sibir) পরিদর্শনে যান মন্ত্রী রাজেশ মাহাতো।সরাসরি কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে।পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে জনকল্যাণ শিবির। সরকারি জনমুখী প্রকল্পগুলির সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আয়োজিত এই শিবিরগুলিতে দেখা যাচ্ছে ব্যাপক সাড়া। বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদন, সংশোধন এবং সমস্যা সমাধানের জন্য শিবিরগুলিতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যায় বহু উপভোক্তাকে।

বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা-সহ বিভিন্ন সামাজিক সুরক্ষা ও জনকল্যাণমূলক প্রকল্পে যেসব সমস্যার সম্মুখীন হচ্ছিলেন সাধারণ মানুষ। এই শিবিরের মাধ্যমে তার সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে।এদিন ঝাড়গ্রামের গজাশিমুল হাই স্কুলে অনুষ্ঠিত জনকল্যাণ শিবির পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী তথা গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক (MLA Gopiballavpur)রাজেশ মাহাতো। তিনি শিবিরে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শোনেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। পাশাপাশি সরকারি পরিষেবা দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়ার বিষয়েও সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দফতরের কর্মী, জনপ্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকরা।

মন্ত্রী রাজেশ মাহাতো বলেন, “রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে সহজে ও দ্রুত পৌঁছায়, সেই লক্ষ্যেই জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষের সমস্যার সমাধান এবং সরকারিপরিষেবাকে আরও সহজলভ্য করে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।”শিবিরে আসা সাধারণ মানুষও রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এক ছাদের তলায় বিভিন্ন পরিষেবা পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।

মৌড়িগ্রাম স্টেশনে কুপিয়ে খুন, ধাওয়া করে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিল যাত্রীরা

তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়িতে লুটপাটের অভিযোগ, ৪ নেতাকে শোকজ বিজেপির

ময়নাতদন্তের পর বদলে গেল মৃতদেহ, ব্যাপক চাঞ্চল্য অসম মেডিকেল কলেজে

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দের সঙ্গে জড়াল বাংলাদেশের নাম, কীভাবে?

রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হাড়োয়া, আক্রান্ত ৫ বিজেপি কর্মী

সঞ্চিতার অকাল মৃত্যু, মেয়ের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়লেন মা

টাকার অভাবে আমেরিকায় মাকে নিয়ে যেতে পারেননি, কাঁদলেন কেপ ভার্দের‌ গোলরক্ষক

তারকেশ্বরে আসছেন মোদি, যোগ দিবসের অনুষ্ঠান-সহ ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রীর

১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ শুরু পাহাড়ে, ঘোষণা শুভেন্দুর

মঙ্গলবার দুপুরে পড়িমড়ি করে হাইকোর্টে হাজির মমতা, হঠাৎ কী ঘটল?

দমদমের পর এবার বেহালা! কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর সংস্কারের প্রস্তুতি তুঙ্গে

জলে ডুবে শিশুমৃত্যু, শোকাহত পরিবারের পাশে মন্ত্রী রাজেশ মাহাতো

মাসতুতো ভাইকে বিয়ের জেদ, ঘুমন্ত বোনকে গুলিতে ঝাঁঝরা করল দাদা

ম্যাচ-ডে পার্টি জমাতে ট্রাই করুন এই ৫ মেক্সিকান পদ