১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি ,বসিরহাট: মাত্র ১৪ মাস ১৩ দিনের মাথায় সাজা ঘোষণা হল। ১১ বছরের শিশুকে খুনের আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করলেন বসিরহাট আদালতের(Bashirhat Court) ফাস্ট ট্রাক নং-২ এর বিচারক অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়।বসিরহাটের মাটিয়া থানার গাঙআটি গ্রামের মাত্র ১৪ মাস ১৩ দিন আগের ঘটনা। গত বছর এপ্রিল মাসের ৪ তারিখ সকাল ন’টায় একসঙ্গে কয়েকজন বাচ্চারা খেলা করছিল। খেলা নিয়ে বচসা বাঁধে ছোট শিশুদের মধ্যে।আসামি কামরুল জামানের মেয়ে ও ১১-বছরের শিশু আমিনুর জামান এর মধ্যে মারামারি হয়। সেই সময় কামরুল জামান বাড়ির উঠোনে কাঠ কাটছিলেন।

মেয়ের কান্নাকাটি দেখে কামরুল আগে পিছু না ভেবে বাড়ি উঠোন থেকে ছুটে গিয়ে একটি ধারালো কুরুল নিয়ে এসে ১১ বছরের আমিনুর জামানকে একাধিক বার ঘাড়ে কোপ মারে। ১১ বছরের শিশু আমিনুর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমিনুরের বাবা হাসানুর জামান মাটিয়া থানায় কামরুল জামানের বিরুদ্ধে একটি খুনের মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করে। ১১ বছরের শিশু আমিনুর জামানকে নৃশংসভাবে ধারালো কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে তারই প্রতিবেশী কামরুল জামান। তদন্তে নেমে অল্প দিনের মধ্যেই পুলিশ খুনের কিনারা করে তদন্ত শেষ করে। গত বৃহস্পতিবার বিচারক আসামিকে দোষী সাব্যস্ত করেছিলেন।

মঙ্গলবার সাজা ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ড (Life Imprisonment) এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার ৫০ হাজার টাকা মৃত আমিনুর জামান এর পরিবারকে দেওয়ার নির্দেশ দেন বিচারক। সাজা ঘোষণার পর আমিনুরের বাবা বলেন, প্রতিবেশী হয়ে সামান্য বাচ্চাদের ঝগড়া নিয়ে যে নৃশংসভাবে আমার ছেলেকে খুন করেছে আমি তার ফাঁসির সাজা চেয়েছিলাম। তবে বিচারক যাবজ্জীবন কারাবাস দিয়েছেন। তাতেই আমি সন্তুষ্ট। এমনই জানান ১১ বছরের সন্তান হারা হাসানুর জ্জামান। আদালত জানিয়েছে নিহত শিশুর বাবা যদি ক্ষতিপূরণের জন্য পৃথক মামলা করে তাহলে সে ক্ষেত্রে তার গুরুত্ব সহকারে দেখা হবে এবং যাতে ক্ষতিপূরণ পায় সে ব্যাপারে পদক্ষেপ নেবেন বিচারক।

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

‘পাহাড়ে বন্ধ চা বাগান খোলাকে অগ্রাধিকার দেওয়া হবে’ ঘোষণা শুভেন্দুর

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…

ফুলিয়ার ত্রাস নীলরতন ঘোষ গ্রেফতার, উদ্ধার ধারাল অস্ত্র