ব্যাগের জন্য ৬ টাকা নিতে গিয়ে ১০ হাজার টাকার মাশুল গুনল বাটা

Share:

নিজস্ব প্রতিনিধি: এক কাপ চায়ের দামের সমান খরচ! কিন্তু তার জেরেই গুনতে হল ১০ হাজার টাকা। মাত্র ৬ টাকার একটা কাগজের ব্যাগই শেষ পর্যন্ত দেশের জনপ্রিয় জুতো প্রস্তুতকারী সংস্থার জন্য হয়ে দাঁড়াল ১০ হাজার টাকার ক্ষতির কারণ। একজন গ্রাহকের অভিযোগের ভিত্তিতে ভোক্তা আদালতের রায়ে ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছে বাটা ইন্ডিয়া। ঘটনাটি প্রমাণ করেছে, ছোট বলে মনে হওয়া বিষয়ও কখনও কখনও বড় আইনি সমস্যার জন্ম দিতে পারে। 

জানা গিয়েছে, দক্ষিণ দিল্লি জেলা ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন (ডিসিডিআরসি) দিল্লির বাসিন্দা প্রীতি আগরওয়ালের পক্ষে রায় দিয়েছে। মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের মে মাসে তিনি একটি বাটা শোরুম থেকে ১ হাজার ৪৯৯ টাকার জুতো কেনেন। বিল পরিশোধের সময় তাঁকে জানানো হয় জুতোর সঙ্গে দেওয়া কাগজের ক্যারি ব্যাগের জন্য অতিরিক্ত ৬ টাকা দিতে হবে। প্রীতি আগরওয়ালের অভিযোগ, দোকানে কোথাও আগে থেকে এমন কোনও নোটিস বা বিজ্ঞপ্তি ছিল না যেখানে ক্যারি ব্যাগের জন্য আলাদা মূল্য নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। ফলে বিলিং কাউন্টারে পৌঁছানোর আগে তিনি এই অতিরিক্ত খরচ সম্পর্কে জানতেই পারেননি। তাঁর দাবি, জুতোর বাক্স হাতে নিয়ে বের হওয়া কোনও গ্রাহকের পক্ষেই সম্ভব নয়, তাই ক্যারি ব্যাগের জন্য অতিরিক্ত অর্থ নেওয়ার বিষয়টি আগেভাগে জানানো উচিত ছিল। 

আরও পড়ুন: ‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী

মামলার শুনানিতে কমিশন জানায়, খুচরো ব্যাবসায়ীরা চাইলে সাধারণ ও ব্র্যান্ডবিহীন ক্যারি ব্যাগের জন্য মূল্য নিতে পারে। তবে তার আগে দোকানের সামনে স্পষ্টভাবে সেই মূল্য সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রদর্শন করা বাধ্যতামূলক।অভিযোগকারীর জমা দেওয়া ছবিগুলি খতিয়ে দেখে কমিশন দেখতে পায়, সংশ্লিষ্ট বাটা স্টোরে এমন কোনও নোটিস প্রদর্শিত হয়নি। কমিশনের মতে, আগাম তথ্য না দেওয়ায় গ্রাহক সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। কমিশনের মতে, আগাম তথ্য না দেওয়ায় গ্রাহক সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। ফলে এটি ভোক্তার অধিকারের পরিপন্থী। আদালত আরও উল্লেখ করে, বাটা বিনামূল্যে ব্যাগ দিতে বাধ্য না হলেও মূল্য সংক্রান্ত তথ্য প্রকাশের ক্ষেত্রে জাতীয় ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনের নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ করেনি। এর পরিপ্রেক্ষিতে কমিশন বাটা ইন্ডিয়াকে অভিযোগকারীর মানসিক হয়রানি ও মামলার বাবদ মোট ১০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। 

উল্লেখযোগ্যভাবে, এই ধরনের অভিযোগে বাটার বিরুদ্ধে এর আগেও ভোক্তা ফোরামে প্রশ্ন উঠেছে। চণ্ডীগড় ও জয়পুরের ভোক্তা আদালতেও ব্র্যান্ডের নাম ও লোগোযুক্ত ক্যারি ব্যাগের জন্য আলাদা মূল্য নেওয়ার বিষয়টি নিয়ে সংস্থাকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, কোনও সংস্থা ব্র্যান্ড দেওয়া ব্যাগ দিচ্ছে মানেই গ্রাহকদের থেকে টাকা দিতে বাধ্য করা উচিত নয়। এটি কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। অন্যদিকে, বাটা ইন্ডিয়া আদালতে দাবি করে যে কাগজের ব্যাগটি একটি আলাদা পণ্য এবং তার উপর এমআরপি উল্লেখ ছিল। সংস্থার বক্তব্য, গ্রাহকের সম্মতি নিয়েই ব্যাগ সরবরাহ করা হয়েছিল এবং সেই মূল্য চূড়ান্ত বিলে স্পষ্টভাবে দেখানো হয়েছিল। তবে আদালত সেই যুক্তি গ্রহণ করেনি এবং গ্রাহকের পক্ষেই রায় দেয়।

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

সৌরভ দাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রীতমা, গুজবে কী বললেন অভিনেত্রী?

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

ঝোড়ো শতরান শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

গাঁজার নেশা করে বচসা, বন্ধুর বুকে ছুরির কোপ! গ্রেফতার যুবক

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

তৃণমূল ছেড়েও রক্ষা নেই, গ্রেফতারির মুখে মানস!

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী