ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

সম্প্রতি মধ্যপ্রদেশের শেওপুর জেলার এক ৬০ বছর বয়সী পুরুষ বিয়ে করেছেন, পাত্রীও তাঁর সমবয়সী। দুজনেই সিনিয়র সিটিজেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে, ভালবাসা এমন এক বন্ধন, যা বয়স, ধর্ম, জাতি মানে না। মনের মিল থাকলে সব বয়সেই সঙ্গী পাওয়া যায়। যেমনটা হল মধ্যপ্রদেশের এক বৃদ্ধ দম্পতির সঙ্গে। যাঁদের প্রেমের গল্প অবাক করে দিল গোটা সমাজকে। ভালবাসার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইলেন তাঁরা। সম্প্রতি মধ্যপ্রদেশের শেওপুর জেলার এক ৬০ বছর বয়সী পুরুষ বিয়ে করেছেন, পাত্রীও তাঁর সমবয়সী। দুজনেই সিনিয়র সিটিজেন। বয়সের কোনও বাঁধা মানেননি তাঁরা। সংসার পাতার নতুন করে স্বপ্ন দেখেছেন। প্রথমে তাঁরা কোর্ট ম্যারেজ করেন, এরপর সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে সাতপাকে বাঁধা পড়েন। আইনি এবং সামাজিক, দুইভাবেই তাঁরা তাঁদের সম্পর্ককে স্বীকৃতি দিয়েছেন এবং বাকি জীবন একসঙ্গে কাটানোর অঙ্গীকারবদ্ধ হয়েছেন। বর্তমানে যেখানে বিচ্ছেদের সংখ্যা বেড়ে গিয়েছে, সেখানে এই বয়সে এসেও নতুন করে এই বৃদ্ধ দম্পতির ঘর বাঁধার বিষয়টি গোটা সমাজকে রীতিমতো চমকে দিল।

মধ্যপ্রদেশের শেওপুর জেলার ছোটা খেড়া গ্রামের বাসিন্দা ঘনশ্যাম মিনা, সম্প্রতি তিনি তীর্থযাত্রায় রামগড় মাতা মন্দিরে গিয়েছিলেন। সেই সফরে তাঁর সঙ্গে আলাপ হয় বারন জেলার মাংরোল এলাকার বাসিন্দা গৌরণ বাঈ মিনার। মন্দির দর্শনের পর সকল একসঙ্গে জড়ো হন এবং চা পান করেন। তখনই এই ঘনশ্যাম ও গৌরণের আলাপ হয়। আলাপ চলতে থাকে তাঁদের। নিজেদের সুখ-দুঃখ ভাগ করে নেন। গৌরণ বাঈয়ের স্বামী অনেক আগেই মারা গিয়েছেন। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে আছে। অন্যদিকে, ঘনশ্যাম মীনা স্ত্রীরও মৃত্যু হয়েছে অনেকদিন। তাঁর তিন ছেলে আছে, সবার বিয়ে হয়ে গিয়েছে। তাই একাই জীবনযাপন করতেন তিনি। কিন্তু গৌরণের সঙ্গে আলাপের পর তিনি একজন সঙ্গীর প্রয়োজন অনুভব করেন। গৌরণেরও ঘনশ্যামের সঙ্গে আলাপ হওয়ার পর একই রকমের অনুভূতি হয়। ধীরে ধীরে তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে, এই সম্পর্ক ভালবাসায় পরিণত হয়।

মাত্র ১৫ থেকে ২০ দিনের পরিচয়েই তাঁরা একসঙ্গে বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নেন। এদিকে গৌরণ বাঈ বাড়ি না ফেরায় তাঁর ছেলে নিখোঁজ হওয়ার রিপোর্ট দায়ের করেন থানায়। ততক্ষণে তাঁরা কোর্ট ম্যারেজ করে নিয়েছেন। এরপর বাড়ি ফিরে গৌরণ বাঈ তাঁর ছেলেদের সমস্ত বিষয়টা জানান। অন্যদিকে ঘনশ্যাম মিনার ছেলেরাও এই সম্পর্ককে মেনে নেন। এরপর তাঁদের সামাজিকভাবে বিয়ে দেন তাঁদের সন্তানরা। এই অনন্য বিবাহটি ওই অঞ্চলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তাঁদের প্রেমের গল্পটি আবারও প্রমাণ করল যে, সত্যিকারের সম্পর্ক বয়সের উপর ভিত্তি করে নয়, বরং আবেগ এবং পারস্পরিক বোঝাপড়ার উপর নির্ভর করে গড়ে ওঠে।

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

জামাইষষ্ঠীতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে ‘জামাই’ রূপে পুজো করা হয় এই মন্দিরে

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

অম্বুবাচী কবে থেকে? জেনে নিন মন্দিরের বিশেষ আচার ও সম্পূর্ণ সময়সূচি…

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা