বিপাকে দেবরাজ, তৃণমূল নেতাকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি, অর্থপাচারের মতো অভিযোগ উঠেছিল প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি ও তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। সঙ্গে নির্বাচনী হলফনামায় সম্পত্তির পরিমাণ কম দেখানোর মতো গুরুতর অভিযোগও উঠেছিল। এই সমস্ত অভিযোগের ভিত্তিতে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের হয়। সেই মামলার হাত থেকে বাঁচতে ও আগাম জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অদিতি মুন্সি ও তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তী। আজ, বুধবার সেই মামলায় তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। কোনও রক্ষাকবচ দেওয়া হয়নি দেবরাজকে। তবে তিন মাসের সন্তান থাকায় অদিতির আগাম জামিনের আর্জি মঞ্জুর করেছে আদালত। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, দু’জনকেই তদন্তে সহযোগিতা করতে হবে।

আরও পডুন: ১০ কোটি ক্ষতিপূরণ চেয়ে অরূপের প্রাক্তন ভ্রাতৃবধূ জুঁইকে আইনি চিঠি শতদ্রুর

আদালত এই মামলার শুনানিতে আরও জানিয়েছে, অদিতির চার মাসের একটি শিশুসন্তান রয়েছে। এই অবস্থায় তাঁর আগাম জামিন মঞ্জুর করা হচ্ছে। তবে অদিতিকে তদন্তে সহযোগিতা করতে হবে। তাঁর স্বামী দেবরাজকেও তদন্তে সহযোগিতা করতে নির্দেশ দেওয়া হচ্ছে। কিন্তু আপাতত বিদেশে যেতে পারবেন না সঙ্গীতশিল্পী-তথা প্রাক্তন বিধায়ক। নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে অদিতিকে। কোনও সাক্ষীকে প্রভাবিত করা যাবে না।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে অন্তত ১০০ কোটি টাকার সম্পত্তি বেনামে এবং আত্মীয়-পরিচিতদের নামে হস্তান্তরের অভিযোগ রয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি এবং তাঁর স্বামী দেবরাজের বিরুদ্ধে। সঙ্গে বিধাননগর এলাকায় তোলাবাজি, সিন্ডিকেট চালানো, জমি দখলের অভিযোগও ওঠে দেবরাজের বিরুদ্ধে। এই সমস্ত ঘটনায় একাধিক মামলা দায়ের হয়েছে দেবরাজ ও অদিতি মুন্সির নামে। সেই সমস্ত মামলাতেই আগাম জামিন পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা।

‘কোনও কড়া পদক্ষেপ নয়’, বনগাঁকাণ্ডে হাইকোর্টের রক্ষাকবচ পেলেন মিমি

বেজিংয়ে লালগালিচা সংবর্ধনা তারেককে, স্বাগত জানাতে হাজির ছিলেন না কোনও মন্ত্রী

দিনদুপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, মগরাহাটে চাঞ্চল্য

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনে বিপর্যয়ে মৃত ৩, জানালেন মুখ্যমন্ত্রী

‘জল দাও, জল..’, তারাতলায় ভেঙে পড়া গুদামের ধ্বংসস্তুপের ভিতর থেকে আর্তনাদ

একদিনের ক্রিকেটে বিরাটকে পিছনে ফেললেন গিল, বড় লাফ ঈশানের

আষাঢ়েও ভারী বৃষ্টির দেখা নেই, আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় পুরুলিয়ার কৃষকরা

১০ কোটি ক্ষতিপূরণ চেয়ে অরূপের প্রাক্তন ভ্রাতৃবধূ জুঁইকে আইনি চিঠি শতদ্রুর

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বিপাকে দেবরাজ, তৃণমূল নেতাকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট

চোখের সামনেই ম্যানহোলে পড়ে গেলেন সাফাই কর্মী, চটে লাল মেয়র

গ্রামের সহজ সরল মানুষদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা তছরুপ, তুমুল বিক্ষোভ, তদন্তে পুলিশ