কন্নড় অভিনেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩৩ বছরের যুবকের দেহ, তদন্তে পুলিশ

জনপ্রিয় কন্নড় অভিনেত্রী কৃষি থাপান্ডার বেঙ্গালুরুর বাড়ি থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। জানা গিয়েছে, মৃত ব্যক্তি অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু।

Share:

নিজস্ব প্রতিনিধি: জনপ্রিয় কন্নড় অভিনেত্রী কৃষি থাপান্ডার বেঙ্গালুরুর বাড়ি থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। জানা গিয়েছে, মৃত যুবক অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু। যার বয়স ৩৩ বছর। এই ঘটনায় অভিনেত্রীকে নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই ব্যক্তির দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। তবে ঘটনার সময় কৃষিকে তাঁর বাড়িতে দেখা যায়নি। সূত্রের খবর, অভিনেত্রীর সঙ্গে একটি মামলায় জড়িত ছিলেন ওই ব্যক্তি। কিন্তু এই বিষয়ে পুলিশ এখনও কিছু জানায়নি। তাঁর মৃত্যুর কারণ খতিয়ে দেখছে। বিভিন্ন প্রমাণ জোগাড় করার চেষ্টা করছে।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, গতকাল রাতে ওই যুবক বেঙ্গালুরুর পিআর নগরের অভিনেত্রীর বাড়িতে গিয়েছিলেন। সেখানেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন। যখন তিনি আত্মহত্যা করেছেন তখন বাড়িতে কেউ ছিল না। অভিনেত্রী তাঁর বাড়ি থেকে সামান্য দূরে ছিলেন। যুবকের নাম বৈশাখ। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান পিআর নগরের পুলিশ। তাঁরা জানিয়েছে, ময়নাতদন্ত ও ফরেনসিক বিশ্লেষণের পর বৈশাখের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। কর্মকর্তারা এই মামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছেন এবং অ্যাপার্টমেন্ট থেকে প্রাপ্ত প্রমাণাদি খতিয়ে দেখছেন।

পুলিশ তদন্তে আরও জানা গিয়েছে যে, স্ত্রীর সঙ্গে নাকি নানা জটিলতা তৈরি হয়েছিল বৈশাখের। বহুদিন ধরেই সেই সমস্যা চলছিল। তারপর থেকেই ঘন ঘন কৃষির বাড়িতে যাতায়াত করতেন বৈশাখ। কন্নড় বিনোদন জগতে কৃষির যথেষ্ঠ জনপ্রিয়তা রয়েছে। সিরিয়াল ও চলচ্চিত্রে উভয় জগতেই তিনি কাজের জন্য পরিচিত। তাঁর বিপুল ভক্ত রয়েছে। তাই বৈশাখের মৃত্যুর খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অভিনেত্রী বিপাকে পড়েছেন। অভিনেত্রীর সঙ্গে তাঁর কী রকম সম্পর্ক ছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। অভিনেত্রীর বাড়িতেই কেন মরতে গেলেন বৈশাখ, সেই নিয়েও প্রশ্ন উঠছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

‘কাটমানি’র অভিযোগে তৃণমূল নেতাকে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

নাকাশিপাড়ায় জমি ও গাছ চুরির অভিযোগ খোদ সাংসদের বিরুদ্ধে

সিলিং ফ্যানের সাহায্যে আইসক্রিম তৈরি করে তাক লাগালেন গুজরাতি তরুণী, দেখুন ভিডিও

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা