শনি-রবিবার ট্রেনে যাত্রার পরিকল্পনা? শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, দেখে নিন তালিকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  শিয়ালদহ দক্ষিণ শাখার যাত্রীদের জন্য বড় ঘোষণা। আগামী ২৭ ও ২৮ জুন একাধিক লোকাল ট্রেন চলবে না। রেল পরিকাঠামোর রক্ষণাবেক্ষণের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। বালিগঞ্জ স্টেশন এলাকায় হবে গুরুত্বপূর্ণ কাজ। তাই নেওয়া হচ্ছে পাওয়ার ও ট্র্যাফিক ব্লক।

রেল সূত্রে খবর, শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে রবিবার ভোর ৪টা ৪৫ মিনিট পর্যন্ত ব্লক থাকবে। মোট সময় সাড়ে ৬ ঘণ্টা। অর্থাৎ ৩৯০ মিনিট। এই সময় ট্র্যাক, ওভারহেড বিদ্যুৎ লাইন এবং অন্যান্য রেল পরিকাঠামোর মেরামতির কাজ হবে। যাত্রীদের অসুবিধা কমাতে সপ্তাহান্তেই এই কাজের পরিকল্পনা করা হয়েছে। শনিবার (২৭ জুন) বাতিল ট্রেনগুলি হল-

১) শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর : ৩৪৭৫২ ডাউন, ৩৪৭৫৪ ডাউন/ ৩৪৭৫৫ আপ, ৩৪৭৫৭ আপ
২) শিয়ালদহ–ক্যানিং : ৩৪৫৫৪ ডাউন, ৩৪৫৫৫ আপ
৩) শিয়ালদহ–ডায়মন্ড হারবার : ৩৪৮৫৮ ডাউন, ৩৪৮৬০ ডাউন/ ৩৪৮৫৭ আপ, ৩৪৮৫৯ আপ
৪) শিয়ালদহ–বজবজ : ৩৪১৬২ ডাউন, ৩৪১৬১ আপ
৫) শিয়ালদহ–সোনারপুর : ৩৪৪৩৬ ডাউন

অন্যদিকে রবিবারও শিয়ালদহ-সোনারপুর রুটের দুটি লোকাল ট্রেন বাতিল থাকবে। শুধু ট্রেন বাতিল নয়। কয়েকটি ট্রেনের যাত্রাপথও বদল করা হয়েছে। কিছু ট্রেন সোনারপুর পর্যন্ত চলবে। কিছু ট্রেন নিউ আলিপুর পর্যন্ত যাবে। আবার কয়েকটি ট্রেন ওই দুই স্টেশন থেকেই যাত্রা শুরু করবে। ফলে যাত্রীদের আগে থেকেই ট্রেনের সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে রেল। রেল জানিয়েছে, ব্লক শুরুর আগে সব নির্ধারিত স্টপেজে চলাচলকারী শেষ ট্রেন হবে ৩৪৭৫০ ডাউন এবং ৩৪৫৫৩ আপ। ব্লক শেষ হওয়ার পরে প্রথম ট্রেন হিসেবে চলবে ৩৪৫১১ আপ ও ৩৪৮১৪ ডনদিক

আরও পড়ুনঃ রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা বলেন, রেলের পরিকাঠামো শক্তিশালী করা এবং নিরাপদ পরিষেবা নিশ্চিত করতেই এই রক্ষণাবেক্ষণের কাজ করা হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য তিনি যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছেন। পাশাপাশি যাত্রার আগে ট্রেনের সময়সূচি দেখে স্টেশনে আসার আবেদন জানিয়েছেন। 

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

‘কাটমানি’র অভিযোগে তৃণমূল নেতাকে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

নাকাশিপাড়ায় জমি ও গাছ চুরির অভিযোগ খোদ সাংসদের বিরুদ্ধে

সিলিং ফ্যানের সাহায্যে আইসক্রিম তৈরি করে তাক লাগালেন গুজরাতি তরুণী, দেখুন ভিডিও

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা