পারিশ্রমিক চাইতেই মারধর, খুনের হুমকি, বিস্ফোরক অভিযোগ ‘লাপাতা লেডিজ’ অভিনেতার

ইনস্টাগ্রামে এসে একজন পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন আমির খান প্রযোজিত 'লাপাতা লেডিজ'-খ্যাত সত্যেন্দ্র সোনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন মহলে তারকাদের বকেয়া সংক্রান্ত সমস্যা লেগেই রয়েছে। কাজ করিয়ে পারিশ্রমিক না দেওয়ার সমস্যায় ভুক্তভোগী বলিউডের অনেক তারকা। নানা সময় সোশ্যাল মিডিয়ায় এসে প্রতিবাদ জানিয়েছেন তাঁরা। এবার ইনস্টাগ্রামে এসে একজন পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন আমির খান প্রযোজিত ‘লাপাতা লেডিজ’-খ্যাত সত্যেন্দ্র সোনি। ভিডিওতে ভেঙে পড়লেন অভিনেতা। কী হয়েছে? তিনি তাঁর আসন্ন ছবি ‘প্যার পালকি’ নির্মাতাদের বিরুদ্ধে বকেয়ার টাকা না মেটানোর অভিযোগ করেছেন। ভিডিওতে সত্যেন্দ্র সোনি কান্নায় ভেঙে পড়েন। পাশাপাশি জানান, কীভাবে ওই চলচ্চিত্র নির্মাতা তাঁকে কাজ করিয়ে তাঁকে পারিশ্রমিক দিতে অস্বীকার করেছেন এবং পারিশ্রমিক চাইলে তাঁকে হুমকি দিয়েছেন। তিনি মধ্যপ্রদেশে গিয়েছিলেন শুটিংয়ের জন্যে।

তাঁর কথায়, ‘আমার নাম সতেন্দ্র সোনি। আমি একজন অভিনেতা। আমি এখানে একটি ছবির শুটিং করতে এসেছিলাম, যার পরিচালক হলেন পুষ্পেন্দ্র সিং। যিনি এর আগে ‘আজমের ৯২’ পরিচালনা করেছিলেন। তিনি আমাকে শুটিংয়ের আগে সাইনিং অ্যামাউন্ট হিসেবে ৫০,০০০ টাকা দিয়েছিলেন এবং বলেছিলেন শুটিং শেষ হলে বাকি টাকা দেবেন। আজ আমাদের আট দিনের শুটিং শেষ হয়েছে। যখন আমি তাঁর সঙ্গে টাকার বিষয়ে কথা বললাম, তিনি আমাকে প্যাক আপ করে নিতে বললেন। পাশাপাশি ১০ মিনিটের মধ্যে হোটেল ছেড়ে দিতে বললেন। টাকা চাইলে তাঁকে মেরে ফেলার হুমকি দিলেন। তাঁর স্ত্রীও তাঁকে মারধর করেছেন।’

 

 

View this post on Instagram

 

A post shared by Satendra Soni (@satendrassoni)

অভিনেতা ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের অপহরণের চেষ্টা করা হয়েছিল। আমরা তিনজন হেঁটে যাচ্ছিলাম, তখন তাঁরা একটি গাড়িতে করে আমাদের পিছু নেয়। তাঁর স্ত্রী প্রগতি চৌহান এবং পরিচালক পুষ্পেন্দ্র সিং আমাকে দেখে রাস্তার মাঝেই মারতে শুরু করেন। যখন শ্রীধর ভাইয়া আমাকে বাঁচাতে এগিয়ে আসেন, তখন পরিচালক তাঁকেও মারতে শুরু করেন। অবশেষে আমরা নিরাপদে মুম্বই পৌঁছেছি। আর আমাদের মুম্বই পৌঁছাতে সাহায্য করার জন্য মধ্যপ্রদেশ পুলিশকে ধন্যবাদ।’ প্রসঙ্গত, সত্যেন্দ্র সোনি লাপাতা লেডিজ বা মির্জাপুর নয়, আয়ুষ্মান খুরানার ‘ডক্টর জি’, বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুরের ‘বাওয়াল’, নওয়াজউদ্দিন সিদ্দিকীর ‘রাত আকেলি হ্যায়: দ্য বনসাল মার্ডারস’ এবং টেলিভিশন শো ‘হ্যালো বাচ্চোঁ’ -সহ বেশ কয়েকটি সুপরিচিত প্রকল্পে ছোট এবং উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন। ‘লাপাতা লেডিজ’ ছবিতে তাঁকে একটি ছোট চরিত্রে দেখা গিয়েছিল। যার মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। এরপর তাঁকে দেখা যাবে ‘মির্জাপুর: দ্য মুভি’ ছবিতে।

দুর্নীতি-তোলাবাজির অভিযোগে বর্ধমানে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর ও ব্লক সভাপতি

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

ফের বেআইনি মাটি কাটার অভিযোগ নবদ্বীপে, আটক জেসিবি মেশিন ও তিনটি ট্রাক্টর

গ্রুপ পর্বের সব ম্যাচ জিতেও বিশ্বকাপ জয়ের ইতিহাস নেই আর্জেন্টিনার, এবার হবে শাপমুক্তি?

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!

পেছন থেকে ধাক্কা, তারপর ‘সরি দিদি’, মহিলাদের হেনস্থার অভিযোগে গ্রেফতার ইউটিউবার

‘সাধারণ মানুষের চলার অধিকার আছে’, কলকাতার হকার উচ্ছেদ নিয়ে বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

হোটেলের মতো ফুলকো লুচি বানাতে চান? জেনে নিন ঘরোয়া উপায়ে সহজ কৌশল

পুণের লোহাগড় দুর্গে খুনের পুনর্নির্মাণ, ঘটনাস্থলে নিয়ে যাওয়া হল অভিযুক্ত সিয়া ও চেতনকে

আমেরিকার হামলার পাল্টা জবাব দিল ইরান, মাশুল গুনছে কুয়েত-বাহারাইন