অপেক্ষার অবসান! জুলাই থেকেই অশোকনগরে পাতাল থেকে উঠবে তরল সোনা?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী জুলাই মাস থেকেই উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাইগাছিতে বাণিজ্যিকভাবে খনিজ তেল উত্তোলন শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ওএনজিসি সূত্রের দাবি, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে প্রথম পর্যায়ে একটি কূপ থেকেই উৎপাদন শুরু হবে। এরপর ধাপে ধাপে প্রাকৃতিক গ্যাসের বাণিজ্যিক উৎপাদনও শুরু করার পরিকল্পনা রয়েছে। এই প্রকল্প সফল হলে শুধু অশোকনগর নয়, পশ্চিমবঙ্গও দেশের জ্বালানি মানচিত্রে এক নতুন পরিচয় পেতে পারে।

ওএনজিসি ইতিমধ্যেই অশোকনগরে মোট সাতটি কূপ খনন করেছে। ভুরকুন্ডা, দৌলতপুর-সহ একাধিক এলাকায় খননকাজ চলছে। ভবিষ্যতে সেখান থেকেও খনিজ তেল উত্তোলনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নদিয়ার রানাঘাট এলাকাতেও খনিজ তেলের সন্ধান মিলেছে। এই প্রকল্পে প্রায় এক হাজার কোটি টাকার বিনিয়োগ হয়েছে বলে জানা গিয়েছে। ২০১৮ সালে বাইগাছিতে প্রথম খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডারের সন্ধান মেলে। ২০২০ সালে পরীক্ষামূলক উত্তোলনে একটি কূপ থেকে প্রায় ৩৭৫ ব্যারেল অপরিশোধিত তেল পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে, এখানকার অপরিশোধিত তেলের গুণমান দেশের অন্যতম প্রধান তেলক্ষেত্র বম্বে হাইয়ের সমতুল্য। বর্তমানে প্রায় ২,৪৫০ মিটার গভীর পর্যন্ত কূপ খননের কাজ চলছে। ইতিমধ্যেই ২,০০৬ মিটারেরও বেশি গভীরতায় পৌঁছেছে ড্রিলিং। প্রতিদিন গড়ে প্রায় ১৫০ মিটার করে অগ্রগতি হচ্ছে। উৎপাদন শুরু হলে পাম্পজ্যাকের মাধ্যমে নিয়মিত তেল উত্তোলন করা হবে। প্রকল্পে দুই শিফটে শতাধিক কর্মী কাজ করছেন।

আরও পড়ুনঃ তৃণমূল ছাড়লেন পুরুলিয়ার দাপুটে কাউন্সিলর বিভাস রঞ্জন দাস

এদিকে বিজেপির রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য দাবি করেছেন, দীর্ঘদিন প্রশাসনিক অনুমোদনের অভাবে প্রকল্পটি আটকে ছিল। সম্প্রতি প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পর কাজের গতি বেড়েছে। তাঁর দাবি, আগামী জুলাই থেকেই বাণিজ্যিকভাবে তেল উত্তোলন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রকল্প সফল হলে পশ্চিমবঙ্গের জ্বালানি, শিল্প ও কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে মনে করা হচ্ছে। তবে প্রকল্প এলাকায় যাওয়ার রাস্তা উন্নয়ন-সহ পরিকাঠামো আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে। এখন জুলাই মাসে বাণিজ্যিক উৎপাদন শুরু হয় কি না, সেদিকেই নজর অশোকনগর-সহ গোটা রাজ্যের।

জাপানের বিরুদ্ধে নামার আগে অঝোরে কাঁদলেন ভিনিসিয়ুস জুনিয়র, কী হল ব্রাজিলের তারকা ফুটবলারের

তৃণমূল ছাড়লেন পুরুলিয়ার দাপুটে কাউন্সিলর বিভাস রঞ্জন দাস

আজ রাতে জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই ৫টি কাজ করুন, ধনসম্পদ ঢেলে দেবেন মা লক্ষ্মী

শ্রেয়সদের চুনকাম করার পরেই আয়ারল্যান্ড শিবিরে গৃহযুদ্ধ, আচমকা ইস্তফা কোচের

জার্মানিতে বন্দুকবাজদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল ৫ জনের

‘তারাতলা কাণ্ডে প্রমাণ থাকলে মমতা-ফিরহাদের বিরুদ্ধেও ব্যবস্থা’, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়িতে গভীর রাতে কেন পুলিশের হানা? রাজ্যের কাছে জানতে চাইলেন বিচারপতি

ব্রাজিলের বিরুদ্ধে দলের সেরা অস্ত্রকে পাচ্ছে না জাপান

‘বাংলার রাজনীতিতে দুর্বৃত্তায়ন শুরু বাম জমানায়’, বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু

রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় ধৃতদের হয়ে লড়বেন না কোনও আইনজীবী

জয়পুরে নির্মীয়মাণ ভবনের দেওয়াল ধসে নিহত ৩ শ্রমিক, শুরু উদ্ধারকাজ

অপেক্ষার অবসান! জুলাই থেকেই অশোকনগরে পাতাল থেকে উঠবে তরল সোনা?

বাড়ির পেছনে ঝুলছে মহিলার দেহ, পটাশপুরে হাড়হিম ঘটনা, আটক একই পরিবারের ৩ সদস্য

ইউটিউব দেখে সন্তানকে ভূমিষ্ঠ করার চেষ্টা, বেঘোরে প্রাণ হারালেন প্রসূতি