জাপানের বিরুদ্ধে নামার আগে অঝোরে কাঁদলেন ভিনিসিয়ুস জুনিয়র, কী হল ব্রাজিলের তারকা ফুটবলারের

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েক ঘন্টা। আজ সোমবার (২৯ জুন) রাতে (ভারতীয় সময় সাড়ে দশটা) ‘রাউন্ড অব থার্টি টু’ ম্যাচে জাপানের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। নীল জার্সিধারীদের বিরুদ্ধে নকআউট রাউন্ডে নামার আগেই অঝোরে কাঁদলেন ব্রাজিলের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। চলতি কাপে যাঁর গোলসংখ্যা চার এবং গোল্ডেন বুটের সম্ভাব্য দাবিদার। বিপক্ষের রক্ষণ ভাগের খেলোয়াড়দের কাছে মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়ানো সেলেসাওদের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের সেই অঝোরে কান্নার দৃশ্য গোটা বিশ্বের ফুটবল প্রেমীদের চমকে দিয়েছে। গভীর নাড়াও দিয়ে গিয়েছে।

নকআউটে জাপানের মুখোমুখি হওয়ার আগে টেলিভিশন উপস্থাপক লুসিয়ানো হাকের জনপ্রিয় অনুষ্ঠান ‘ডোমিঙ্গাও কাম হাক’-এ হাজির হয়েছিলেন ব্রাজিলের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। অনুষ্ঠানে ঠাকুরমা নিলজার এক ভিডিও বার্তা দেখানো হয়। আর ওই ভিডিও বার্তা দেখেই কান্নায় ভেঙে পড়েন রিয়াল মাদ্রিদ তারকা। ঠাকুরমার সঙ্গে তাঁর সম্পর্ক কতটা নিবিড় তা জানাতে গিয়ে ভিনি বলেন, ‘আমার ঠাকুরমা আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একজন মানুষ, যার সাথে আমি ১৬ বছর বয়স পর্যন্ত একসঙ্গে থেকেছি। আমাদের বাড়িটা খুব ছোট ছিল, তাই আমাকে ওঁর পাশেই ঘুমাতে হতো। তিনি এমন একজন মানুষ যিনি আমার জীবনকে তৈরি করে দিয়েছেন। আমি যখনই সময় পাই ওঁর পাশে থাকার চেষ্টা করি, প্রতিটি মুহূর্তকে আগলে রাখি। কারণ আমি জানি, একদিন সবাইকে চলে যেতে হবে। আমি ওঁর এবং আমার পরিবারের সাথে প্রতিটি মুহূর্ত উপভোগ করি, যারা আমার স্বপ্ন পূরণ করার জন্য নিজেদের সবকিছু উজাড় করে দিয়েছিলেন।’

অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদ তারকা ব্যক্তিগত সম্পর্কের অজানা তথ্যই শুধু তুলে ধরেননি, বিশ্বকাপে ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন, বর্ণবাদের বিরুদ্ধে লড়াই এবং নিজের প্রস্তুতি নিয়েও কথা বলেছেন। ২৪ বছর আগে ২০০২ সালে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে পঞ্চমবার বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। তার পরে পাঁচটি বিশ্বকাপে খালি হাতেই ফিরতে হয়েছে। ষষ্ঠবার বিশ্বকাপ জয়ের জন্য অপেক্ষা দীর্ঘতর বলেই মনে করছেন ভিনিসিয়ুস।

অপেক্ষার অবসান! জুলাই থেকেই বাণিজ্যিক ভাবে তেল উত্তোলন শুরু হওয়ার সম্ভাবনা অশোকনগরে

তৃণমূল ছাড়লেন পুরুলিয়ার দাপুটে কাউন্সিলর বিভাস রঞ্জন দাস

আজ রাতে জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই ৫টি কাজ করুন, ধনসম্পদ ঢেলে দেবেন মা লক্ষ্মী

শ্রেয়সদের চুনকাম করার পরেই আয়ারল্যান্ড শিবিরে গৃহযুদ্ধ, আচমকা ইস্তফা কোচের

জার্মানিতে বন্দুকবাজদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল ৫ জনের

‘তারাতলা কাণ্ডে প্রমাণ থাকলে মমতা-ফিরহাদের বিরুদ্ধেও ব্যবস্থা’, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়িতে গভীর রাতে কেন পুলিশের হানা? রাজ্যের কাছে জানতে চাইলেন বিচারপতি

ব্রাজিলের বিরুদ্ধে দলের সেরা অস্ত্রকে পাচ্ছে না জাপান

‘বাংলার রাজনীতিতে দুর্বৃত্তায়ন শুরু বাম জমানায়’, বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু

রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় ধৃতদের হয়ে লড়বেন না কোনও আইনজীবী

জয়পুরে নির্মীয়মাণ ভবনের দেওয়াল ধসে নিহত ৩ শ্রমিক, শুরু উদ্ধারকাজ

বাড়ির পেছনে ঝুলছে মহিলার দেহ, পটাশপুরে হাড়হিম ঘটনা, আটক একই পরিবারের ৩ সদস্য

ইউটিউব দেখে সন্তানকে ভূমিষ্ঠ করার চেষ্টা, বেঘোরে প্রাণ হারালেন প্রসূতি

‘হেরা ফেরি ৩’-র পরিচালনা থেকে সরে দাঁড়ালেন প্রিয়দর্শন, আদৌ ছবি তৈরি হবে?