জানেন কলা কেন বাঁকা হয়? কারণ শুনলে অবাক হবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: কলা এমন একটি ফল, যা সুস্বাদু, সহজলভ্য এবং পুষ্টিগুণে ভরপুর। শিশু থেকে বয়স্ক সব বয়সের মানুষের জন্যই এটি একটি আদর্শ খাবার। এতে রয়েছে কার্বোহাইড্রেট, পটাশিয়াম, ভিটামিন বি৬, ভিটামিন সি, ম্যাগনেশিয়াম এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, বাজারে পাওয়া প্রায় সব কলাই কেন বাঁকা? আপেল, আম বা পেয়ারার মতো নয় কেন? এর উত্তর লুকিয়ে রয়েছে উদ্ভিদবিজ্ঞানের এক আকর্ষণীয় প্রাকৃতিক প্রক্রিয়ায়, যার নাম নেগেটিভ জিওট্রপিজম (Negative Geotropism)।

কীভাবে বাঁকা হয় কলা?

Australianbananas.com-এর তথ্য অনুসারে, কলা গাছ সোজাভাবে বেড়ে ওঠে, কিন্তু বড় হওয়ার  সঙ্গে সঙ্গে তা অভিকর্ষের বিপরীত দিকে বেঁকে যায়। এ কারণেই কলার আকৃতি ধীরে ধীরে আঁকাবাঁকা হয়ে যায়। এটি কোনও জাদুর কারণে হয় না, বরং এটি উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি এবং আলোর দিকে বেঁকে যাওয়ার একটি প্রক্রিয়া। কলার স্বতন্ত্র বাঁকানো আকৃতির পিছনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক কারণকে বলা হয় নেগেটিভ জিওট্রপিজম। সাধারণত, উদ্ভিদের ফল ও শিকড় অভিকর্ষের কারণে নিচের দিকে বৃদ্ধি পায়, যাকে বলা হয় পজিটিভজিওট্রপিজম, কিন্তু কলার ক্ষেত্রে এই নীতিটি সম্পূর্ণ বিপরীত। কলা প্রথমে নিচের দিকে সোজা হয়ে বাড়তে শুরু করে। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে ফলটি পৃথিবীর মাধ্যাকর্ষণের বিপরীত দিকে, অর্থাৎ সূর্যের আলোর দিকে বাঁকতে শুরু করে। এই কারণেই কলার আকৃতি বাঁকা। 

অক্সিন হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা

বিজ্ঞানীদের মতে, সূর্যের আলো পড়লে কলার মধ্যে থাকা অক্সিন (Auxin) নামের উদ্ভিদ হরমোনটি আলোর দিক থেকে সরে গিয়ে ছায়াযুক্ত অংশে বেশি জমা হয়। ফলে ছায়ার দিকের কোষগুলো দ্রুত বৃদ্ধি পায়, আর আলোর দিকের কোষ তুলনামূলক কম বাড়ে। এই অসম বৃদ্ধি কলাকে ধীরে ধীরে  বাঁকিয়ে দেয়।

বিবর্তনেরও  ভূমিকা রয়েছে

বিশেষজ্ঞদের মতে, কলাগাছের উৎপত্তি ঘন রেইন ফরেস্টে। সেখানে উঁচু গাছের কারণে নিচের দিকে পর্যাপ্ত সূর্যালোক পৌঁছাত না। তাই পর্যাপ্ত আলো পাওয়ার জন্য কলা ধীরে ধীরে উপরের দিকে বাড়ার বৈশিষ্ট্য অর্জন করে। এতে গাছের ভারসাম্যও বজায় থাকে এবং ফল পর্যাপ্ত আলো পায়।

দুংসংবাদ ব্রাজিল শিবিরে, চোটের কারণে নরওয়ের বিরুদ্ধে অনিশ্চিত পাকেতা!

কেতন হত্যাকাণ্ডের পর লোহাগড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়, সবার নজর ‘সিয়া পয়েন্টে’

ব্রাজিলের বিরুদ্ধে নরওয়ের জয়ের আশা ক্ষীণ, মানছেন খোদ হলান্ড

জুলাইতে অস্ত যাচ্ছে দেবগুরু বৃহস্পতি, সতর্ক থাকুন এই ৩ রাশির জাতক-জাতিকারা

জেনে নিন জুলাইয়ে কোন রাশির জাতক-জাতিকাদের খুলে যেতে পারে ভাগ্যের দরজা

কেতুর ছায়ায় শুক্র, ৪ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’, জানুন ভাগ্যবান কারা?

আজকের রাশিফল: কারও কথায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, বিপদ হতে পারে…

জোড়া গোল করে রেকর্ড গড়লেন এমবাপে, ছুঁয়ে ফেললেন মেসিকে

জোর ধাক্কা ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন শীর্ষ আদালত

আমেরিকায় মেয়েদের খেলাধুলোয় ‘নিষিদ্ধ’-ই থাকছে তৃতীয় লিঙ্গধারীরা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে রক্তারক্তি কাণ্ড, শিক্ষকের বুকে ছুরি গেঁথে দিল নাবালক ছাত্র

জানেন কলা কেন বাঁকা হয়? কারণ শুনলে অবাক হবেন

‘রাজ্যে পর্যটন শিল্পের প্রসারে আসছে বিশেষ অ্যাপ’, জানালেন মন্ত্রী শঙ্কর ঘোষ

বিজেপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির চার যুবক, তার পর যা ঘটল শুনলে…