ভয়াবহ দুর্ঘটনা! কোচিং সেন্টারের ছাদ ভেঙে ১৪ শিশুর মৃত্যু

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ভয়াবহ দুর্ঘটনা পাকিস্তানে। লাহোরের কাছে একটি বেসরকারি কোচিং সেন্টারের ছাদ  ভেঙে ১৪ জন শিশুর মৃত্যু হয়েছে। উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে,  দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। 

জানা গিয়েছে, লাহোরের কাহনা এলাকার একটি প্রাইভেট টিউশন সেন্টারের ছাদ ভেঙে পড়ে। পাকিস্তানের জরুরি উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২ এর মুখপাত্র ফারুক আহমেদ জানিয়েছেন, মঙ্গলবার (৩০ জুন) বিকেল  ৪টে ৪৫ মিনিটে তারা দুর্ঘটনার খবর পান এবং এক ঘণ্টার মধ্যে উদ্ধার কাজ সম্পন্ন করেন। ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হওয়া মৃত  শিশুদের অধিকাংশের বয়সই সাত থেকে এগারো বছরের মধ্যে। তাদের মধ্যে ১০ বছরের কম বয়সী শিশুও রয়েছে। জহির নামের ৪৫ বছর বয়সী এক স্থানীয় বাসিন্দা জানান,   দুর্ঘটনার সময় ঘরের চালের ওপর মেরামতের কাজ চলছিল। সেখানে অতিরিক্ত ওজনের টাইলস রাখার কারণেই জরাজীর্ণ ছাদটি শিক্ষার্থীদের ওপর ভেঙে পড়ে। 

আরও পড়ুন: পাকিস্তানে আইএস ঘাঁটিতে আকাশপথে হামলা আফগানিস্তানের

মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে লাহোর পুলিশ জানিয়েছে, উদ্ধার অভিযান শেষ হয়েছে। প্রাথমিক তদন্তের অংশ হিসেবে বাড়ির মালিকসহ দুই ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। কি কারণে দুর্ঘটনা ঘটেছে তার তথ্য সংগ্রহ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে যারা এই ঘটনার জন্য দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই  ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতি  বলা হয়েছে প্রধানমন্ত্রী, ‘আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং তাদের সম্ভাব্য সব ধরনের চিকিৎসা সহায়তা প্রদানের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।’ 

  

পাকিস্তানে আইএস ঘাঁটিতে আকাশপথে হামলা আফগানিস্তানের

কমল রান্নার গ্যাসের দাম, স্বস্তিতে আমজনতা

ফের প্রশাসনিক স্তরে বড় রদবদল, অতিরিক্ত দায়িত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিব

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনা! আগুনে পুড়ে নিহত ৭, আহত ২২

খুব রোগা? দ্রুত ওজন বাড়াতে পাতে রাখুন এই ৮ খাবার

জানেন কলা কেন বাঁকা হয়? কারণ শুনলে অবাক হবেন

দুংসংবাদ ব্রাজিল শিবিরে, চোটের কারণে নরওয়ের বিরুদ্ধে অনিশ্চিত পাকেতা!

কেতন হত্যাকাণ্ডের পর লোহাগড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়, সবার নজর ‘সিয়া পয়েন্টে’

জোর ধাক্কা ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন শীর্ষ আদালত

আমেরিকায় মেয়েদের খেলাধুলোয় ‘নিষিদ্ধ’-ই থাকছে তৃতীয় লিঙ্গধারীরা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে রক্তারক্তি কাণ্ড, শিক্ষকের বুকে ছুরি গেঁথে দিল নাবালক ছাত্র

ভয়াবহ দুর্ঘটনা! কোচিং সেন্টারের ছাদ ভেঙে ১৪ শিশুর মৃত্যু

জুলাইতে অস্ত যাচ্ছে দেবগুরু বৃহস্পতি, সতর্ক থাকুন এই ৩ রাশির জাতক-জাতিকারা

জেনে নিন জুলাইয়ে কোন রাশির জাতক-জাতিকাদের খুলে যেতে পারে ভাগ্যের দরজা